Sunday, October 4

সর্বশেষ

চিলমারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চিলমারী উপজেলা বিএনপি এসব কর্মসূচির আয়োজন করে।সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত ও চত্বর এলাকায় বৃক্ষরোপণ করা হয়।কর্মসূচি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিএনপি দেশের ১৮ কোটি সাধারণ মানুষে...
সাটুরিয়ায় সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

|| সেলিম মোল্লা ​| নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ বাজারে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে আক্কাছ আলী নামের এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।সাটুরিয়া ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হরগজ বাজারের সার ব্যবসায়ী আক্কাছ আলী সার ব্যবস্থাপনা আইনের ১২/১ ধারা লঙ্ঘন করায় ১২/৩ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।​অভিযান পরিচালনাকালে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাটুরিয়া থানা পুলিশের একটি দ...
মানিকগঞ্জে রিয়ালের বান্ডিলে খবরের কাগজ: প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে রিয়ালের বান্ডিলে খবরের কাগজ: প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সৌদি রিয়ালের বান্ডিলের ভেতরে বিশেষ কৌশলে রাখা পুরোনো খবরের কাগজ এবং ওপরে ৫০ রিয়ালের মাত্র তিনটি আসল নোট বসিয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের এনামুল শেখ (৪০) ও আলম শেখ ওরফে আলেম (৫০)। তবে এ ঘটনার সময় তাঁদের সহযোগী জাহাঙ্গীর শেখ নামের এক ব্যক্তি পালিয়ে যান।পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, গড়পাড়া ইউনিয়নের ঠাটাংগা শাহে জামে মসজিদের ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের সঙ্গে গত শনিবার হকার সেজে পরিচিত হন জাহাঙ্গীর শেখ। কথা বলার একপর্যায়ে নিজের কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল রয়েছে জানিয়ে ব্যাংকের মাধ্যমে তা ভাঙিয়ে দিতে সহযো...
বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা সুগম করতে সড়ক ও সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে বেলকুচি পৌরসভার সার্বিক সহযোগিতায় এ যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।অভিযানকালে স্কেভেটর (স্কেভেশন ভেকু) ব্যবহার করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও পাশ্ববর্তী এলাকায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিনের যানজট সমস্যার অবসান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।উপজেলা প্রশাসন সূত্রে জানা গ...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।আজ ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই জিয়া উদ্যান ও সংলগ্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে নেতাকর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর...
নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

|| নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবাসহ জাহাঙ্গীর আলম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম উপজেলার কুটি পরাডাঙ্গা ব্র্যাক মোড় এলাকার আব্দুল মজিদের ছেলে।গতকাল ৩১ আগস্ট (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা-পুলিশ পৌর এলাকার চামটারপার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি জাহাঙ্গীরকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনা...
নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: যুবকের এক মাসের কারাদণ্ড‎
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: যুবকের এক মাসের কারাদণ্ড‎

|| রফিকুল ইসলাম ​| নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত মাহাবুর নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার ইছহাক আলীর ছেলে।‎​সোমবার (৩১ আগস্ট) সকাল  সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।‎​ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে আসছিল। পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে মাহাবুর তার শ্লীলতাহানি করে। এ সময় স্থানীয় লোকজন হাতেনাতে ধরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে ...
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদক ডিলার গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদক ডিলার গ্রেপ্তার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁয় গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাহমুদুল হাসান রুবেল (৩৭) নামের এক মাদক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৩০ মিনিটের দিকে ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে অভিযান চালায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে আসামি মাহমুদুল হাসানের নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাঁর শয়নকক্ষে থাকা টিনের একটি বড় বাক্স থেকে ১১টি পোটলায় সংরক্ষিত মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি অন্য এক সহযোগীর যোগসাজশে এলাকায় গাঁ...
নাগেশ্বরীতে বছরব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বছরব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় শোভাযাত্রা, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ ও উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, আরডিও গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের...
দিগদাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলেক ভূঁইয়া
সর্বশেষ, সারাদেশ

দিগদাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলেক ভূঁইয়া

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬ নম্বর দিগদাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিয়ে জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আলেক ভূঁইয়া। তিনি উক্ত ইউনিয়নের মৃত সাইবআলী ভূঁইয়ার সুযোগ্য সন্তান।এলাকাবাসীর মতে, আলেক ভূঁইয়া দীর্ঘদিন ধরে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ব্যক্তিগত উপার্জনের অংশ দিয়ে মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ছাড়াও গণমানুষের নানা প্রয়োজনে তিনি সবসময় এগিয়ে আসেন।বিশেষ করে এলাকার যুবসমাজের নানামুখী সামাজিক কাজ, কবরস্থানে মাটি ভরাট এবং অসহায় মানুষের বিপদে তিনি নিয়মিত অর্থ ও পরামর্শ দিয়ে পাশে থাকেন। স্থানীয় বিভিন্ন পেশার মানুষের দাবি, সততা ও সহজ-সরল জীবনযাপনের কারণে সাধারণ ভোটাররা তাকে ইউপি নির্বাচনে ...