নাগেশ্বরীর আয়নালের ঘাটে দুধকুমার নদী থেকে বালু উত্তোলন : নদী ভাঙ্গনের মুখে
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের আয়নালের ঘাট সংলগ্ন দুধকুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে স্থানীয় হাসান আলী ও আফছার হোসেন প্রশাসনের নাম ভাঙিয়ে দীর্ঘ ২০ দিন ধরে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে ফায়দা লুটছেন বলে জানা গেছে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক ফসলি জমি এবং হুমকিতে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের সুরক্ষা বাঁধ।সরেজমিনে গিয়ে জানা যায়, মাত্র দুই মাস আগে কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির মানববন্ধনের পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড আয়নালের ঘাট এলাকায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলেছিল। অথচ সেই জিও ব্যাগ সংলগ্ন এলাকা থেকেই বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনী গ্রামের হাসান আলী ও আফছার হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে বালু তুলছেন।স্থানীয় কৃষক সেক...










