Friday, October 9

সর্বশেষ

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণবিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিতকরন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন। এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক কে.এম আল আমিন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, আব্দুল...
মাদক ও ডিজিটাল আসক্তি দুটোই ভয়াবহ: খুলনায় আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ

মাদক ও ডিজিটাল আসক্তি দুটোই ভয়াবহ: খুলনায় আলোচনা সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে খুলনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) দুপুরে নগরীর বয়রা হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম। তিনি বলেন, মাদকাসক্তি আজ একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা নারী-পুরুষ নির্বিশেষে দ্রুত ছড়িয়ে পড়ছে। এই সমস্যা থেকে উত্তরণে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।তিনি আরও বলেন, শিক্ষা মানুষের আচরণ ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকরাই সন্তানদের সঠিক পথে পরিচালিত করার মূল কারিগর। মাদক থেকে দূরে থাকাই একজন প্রকৃত শিক্ষিত মানুষের পরিচয়। একই সঙ্গে তিনি আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইসের অ...
বেগম খালেদা জিয়ার স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা ও দোয়া
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেগম খালেদা জিয়ার স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা ও দোয়া

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের প্রতীক ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সাহসী নেতৃত্ব বেগম খালেদা জিয়ার স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) লিডিং ইউনিভার্সিটির গ‍্যালারি-১ এ অনুষ্ঠিত আলোচনা ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীবাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার অসামান্য ও আপসহীন অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ...
বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে
খেলাধুলা, সর্বশেষ

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ তুলে দেশটিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে করা একটি জনস্বার্থ মামলা (পিআইএল) খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) আদালত স্পষ্ট জানিয়ে দেন যে, পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলো সম্পূর্ণভাবে সরকারের নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত, এখানে বিচার বিভাগের হস্তক্ষেপের সুযোগ নেই।দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে কঠোর অবস্থান নেন। ভারতের এক আইনশিক্ষার্থীর করা এই আবেদনের প্রেক্ষিতে আদালত বলেন, ভারতের বিচারিক সীমার বাইরে কোনো বিদেশি দেশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই। সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে কোনো রিট বিদেশি সরকার বা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার ওপর প্রয়োগ...
রাজশাহীর ছয় সংসদীয় আসনে ২৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন, প্রচারণায় নামছেন প্রার্থীরা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর ছয় সংসদীয় আসনে ২৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন, প্রচারণায় নামছেন প্রার্থীরা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী কার্যক্রম নতুন গতি পেয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনে অংশ নেওয়া মোট ২৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার পথ খুলে গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (আগামীকাল) থেকে প্রার্থীরা প্রকাশ্যে প্রচার কার্যক্রম শুরু করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের তত্ত্বাবধানে আয়োজিত এই কার্যক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তারা, নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রার্থী ও তাদের প্রতিনিধি...
রুবেলের উদ্যোগে আলিয়া মাদ্রাসায় বেগম জিয়ার স্মরণে শোক বই উন্মোচন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

রুবেলের উদ্যোগে আলিয়া মাদ্রাসায় বেগম জিয়ার স্মরণে শোক বই উন্মোচন

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় এক শোক বই উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটায় আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এই শোক বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসাটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক।সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন মমিন-এর বিশেষ উদ্যোগে এই শোক বই উন্মোচন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শোকবার্তা ও অনুভূতি লিপিবদ্ধ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড মাওলানা প্রফেসর মো. মনজুরুর রহমান, আল্লামা কাশগরী (রহ.) হলের প্রভোস্ট ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাসুম বিল্লাহ...
নির্বাচনি বৈতরণী পার হতে বিএনপির ‘থিম সং’ উদ্বোধন আজ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নির্বাচনি বৈতরণী পার হতে বিএনপির ‘থিম সং’ উদ্বোধন আজ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নিজেদের অফিসিয়াল নির্বাচনি ‘থিম সং’ উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই থিম সং-এ আগামীর বাংলাদেশ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক ও জনকল্যাণমুখী পরিকল্পনার প্রতিফলন ঘটানো হয়েছে।বুধবার রাত ১২টা ১ মিনিটে (২২ জানুয়ারির প্রথম প্রহর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এক অনুষ্ঠানের মাধ্যমে থিম সংটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।বিএনপির মিডিয়া সেল ও নির্বাচন পরিচালনা কমিটি সূত্র...
বুয়েটের আন্তর্জাতিক সম্মেলনে সেশন চেয়ারের দায়িত্বে ইউআইটিএস উপাচার্য
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বুয়েটের আন্তর্জাতিক সম্মেলনে সেশন চেয়ারের দায়িত্বে ইউআইটিএস উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর বিজ্ঞান অনুষদ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফ্রন্টিয়ারস ইন সায়েন্স: ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর গ্রিনার ইন্ডাস্ট্রি’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৫ ও ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের দ্বিতীয় দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘প্লেনারী লেকচার সেশন’-এ চেয়ারের দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেশনে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।উক্ত সেশনে মূল প্রবন্ধ (Keynote Speech) উপস্থাপন করেন দেশবরেণ্য পদার্থবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্য...
বেরোবি শিক্ষার্থী সানজানার হাতে গড়া স্বপ্ন ‘আনন্দিতা’
বাণিজ্য ও অর্থনীতি, বিশেষ সংবাদ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবি শিক্ষার্থী সানজানার হাতে গড়া স্বপ্ন ‘আনন্দিতা’

|| অলিউল ইসলাম | বেরোবি, রংপুর ||শিক্ষার্থী সানজানা ইবনাত এক অনুপম নারী উদ্যোক্তার নাম। মেধাবী এ শিক্ষার্থী শুধু ক্লাসরুমের চৌহদ্দিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি বরং ক্লাস, অ্যাসাইনমেন্ট, এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের কাজের ব্যস্ততার ফাঁকেই তিনি গড়ে তুলেছেন তার নিজস্ব প্ল্যাটফর্ম আনন্দিতা। নিজ হাতের তৈরি জুয়েলারির জনপ্রিয় ব্র্যান্ড ‘আনন্দিতা’। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী প্রমাণ করেছেন, সঠিক পরিকল্পনা, তীব্র ইচ্ছাশক্তি এবং সময়ের সঠিক ব্যবহার থাকলে শিক্ষাজীবন ও উদ্যোক্তার স্বপ্ন একই সঙ্গে বহন করা শুধু সম্ভবই নয়, বরং তা এক নতুন দিগন্ত খুলে দিতে পারে।​শুরুর গল্প: শখ থেকে ব্যবসা, আত্মবিশ্বাসের নতুন যাত্রা​বলা হয়ে থাকে প্রতিটি সফল ব্যবসার পেছনেই থাকে একটি আন্তরিক গল্প। ‘আনন্দিতা’র শুরুটাও ঠিক তেমনই। নিজের হাতে কিছু বানানোর তীব্র শখ থেকেই এর বীজ ব...
বার্সেলোনার কাছে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত; চালক নিহত, আহত ৩৭
আন্তর্জাতিক, সর্বশেষ

বার্সেলোনার কাছে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত; চালক নিহত, আহত ৩৭

|| আন্তর্জাতিক ডেস্ক ||স্পেনের বার্সেলোনা শহরের কাছে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বার্সেলোনার উপকণ্ঠ গেলিদা এলাকায় একটি সুরক্ষা প্রাচীর রেললাইনের ওপর ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের চালক নিহত হয়েছেন এবং অন্তত ৩৭ জন যাত্রী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।কাতালোনিয়া আঞ্চলিক ফায়ার সার্ভিসের পরিদর্শক ক্লাউদি গ্যালার্দো জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উদ্ধারকাজের জন্য দ্রুততম সময়ে ২০টি অ্যাম্বুলেন্স এবং ৩৮টি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনের ভেতর আটকে পড়া সমস্ত যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।মর্মান্তিক এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মাত্র দুদিন আগে স্পেনের দক্ষিণাঞ্চলীয় কর্ডোবা প্রদেশে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে ৪২ জন প্রাণ হ...