Friday, October 9

সর্বশেষ

কার্ড দিয়ে নয়, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হবে: সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কার্ড দিয়ে নয়, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হবে: সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, "কার্ড দিয়ে কোনো যুবককে আমরা বেকার বা অলস বানাবো না। বরং তাদেরকে আধুনিক প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে গড়ে তোলা হবে, যাতে তারা নিজেদের উপার্জনে চলতে পারে। এর মাধ্যমেই দেশ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হবে।" আজ শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।সিরাজগঞ্জের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, "সিরাজগঞ্জ একটি কৃষিপ্রধান এলাকা এবং এখানে প্রচুর গবাদি পশু পালন করা হয়। আমরা গবাদি পশুর দুধ আধুনিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এখান থেকে সারা দেশের দুধের চাহিদা মেটাবো, ইনশাআল্লাহ।"জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহিদুল ইস...
মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসে: আফরোজা খানম রিতা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসে: আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাধারণ মানুষের হৃদয়ে ধানের শীষের প্রতি ভালোবাসা অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি বলেন, “মানিকগঞ্জের মানুষ বারবার প্রমাণ করেছে—তারা ধানের শীষকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে।”তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে যদি কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের ওপর জুলুম, হয়রানি বা কষ্ট দিয়ে থাকে, তবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।শনিবার (২৪ জানুয়ারি) মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন আফরোজা খানম রিতা। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে এবং একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা হবে।তিনি আরও বলেন, “জনগণ...
বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত স্কটল্যান্ড
খেলাধুলা, সর্বশেষ

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত স্কটল্যান্ড

|| স্পোর্টস ডেস্ক ||আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই বাদ পড়ল বাংলাদেশ। দীর্ঘ নাটকীয়তা ও দেন-দরবারের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।ঘটনার সূত্রপাত গত ২১ জানুয়ারি আইসিসির বোর্ড পরিচালকদের এক ভার্চুয়াল সভাকে কেন্দ্র করে। সেখানে মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা ও ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়টি। ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়, বাংলাদেশকে টুর্নামেন্টে থাকতে হলে নির্ধারিত ভেন্যু ভারতেই খেলতে হবে, অন্যথায় বিকল্প দল বেছে নেবে আইসিসি। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে...
বুয়েটের খ্যাতনামা অধ্যাপক আশিকুর রহমানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসাবে যোগদান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বুয়েটের খ্যাতনামা অধ্যাপক আশিকুর রহমানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসাবে যোগদান

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের খ্যাতনামা অধ্যাপক ও গবেষক ডঃ এ কে এম আশিকুর রহমান অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যোগদান করেছেন। এই সম্মানজনক নিয়োগ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট ও ইঞ্জিনিয়ারিং স্কুলের একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি ও গবেষণা সক্ষমতা অধিকতর শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।অধ্যাপক আশিকুর রহমান শিক্ষকতা, গবেষণা, একাডেমিক নেতৃত্ব এবং জাতীয় পর্যায়ের কনসালটেন্সিতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে কম্পিউটিং সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং সাইবার সিকিউরিটি, ওয়্যারলেস কমিউনিকেশন ও নেটওয়ার্কিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস ক্ষেত্রে আন্তর্জা...
রূপসায় বাসন্তী আমেজে সরস্বতী পূজার আয়োজন
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

রূপসায় বাসন্তী আমেজে সরস্বতী পূজার আয়োজন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির তত্ত্বাবধানে এবং মাতৃমঙ্গল সেবাসংঘের উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারি) মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।মাঘের স্নিগ্ধ সকালে বাসন্তী আবহে সকালে প্রতিমা ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পূজা অর্চনা সম্পন্ন হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মনোনীত খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু।এ সময় আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথসহ সমীর সাহা, দুলাল সরকার, অসিতবরণ সরকার, দিলীপ দেবনাথ, সাধন...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্তের কাছে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্তের কাছে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম খামার এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল হক (আনুমানিক ৮০)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার পর থেকে আব্দুল হক নিখোঁজ ছিলেন। ওই রাতেই তার মেয়ের জামাইসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে পশ্চিম খামার এলাকার কুটি ভোগডাঙ্গা সীমান্তসংলগ্ন স্থানে, ১০২১ নম্বর সীমান্ত পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হকের মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান।খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত বিষয়টি কচাকাটা থানায় জানানো হলে পুলিশ ও বর্ডার গার্ড ...
জ্ঞান অর্জনের আহ্বানে লোহাগাড়ায় বাণী অর্চনা উৎসব
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

জ্ঞান অর্জনের আহ্বানে লোহাগাড়ায় বাণী অর্চনা উৎসব

|| নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান নাথপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাণী অর্চনা উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক প্রভাষক ও গবেষক পলাশ কান্তি নাথ রণী বলেন, বাণী বন্দনা জ্ঞান অর্জনের এক বিনীত প্রার্থনা। জ্ঞানই আলো, জ্ঞানই শক্তি। অজ্ঞানতা মূলত জ্ঞানের অনুপস্থিতি। সরস্বতী পূজা আমাদের অজ্ঞানতা বর্জন করে বিদ্যাজ্ঞান অর্জনের শিক্ষা দেয়।তিনি আরও বলেন, বিদ্যা ও জ্ঞানে সমৃদ্ধ হওয়াই বাণী অর্চনার প্রকৃত অঙ্গীকার।লোহাগাড়া উপজেলার কলাউজান নাথপাড়া সার্বজনীন বাণী অর্চনা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিষদের সভাপতি প্রণব কান্তি নাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুব্রত কান্তি নাথ, প্রধান ...
নতুন পে-স্কেলে বৈষম্য ও গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট নিয়ে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ: সমাধানের জোর দাবি
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নতুন পে-স্কেলে বৈষম্য ও গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট নিয়ে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ: সমাধানের জোর দাবি

|| নিজস্ব প্রতিবেদক ||প্রস্তাবিত নবম পে-স্কেলে উচ্চ ও নিম্ন ধাপের বেতনের আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা এবং নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত ‘মজলিসে আমল’-এর সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব দাবি ও উদ্বেগ প্রকাশ করেন।অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, গত ২১ জানুয়ারি কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা বেতনের সুপারিশ করা হয়েছে। যদিও পূর্বের ১:৯.৪ অনুপাত কমিয়ে এবার ১:৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু বর্তমান মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই বৈষম্য আরও কমিয়ে...
কে সি সি’র ৩০ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থীর গণসংযোগ ও পথসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কে সি সি’র ৩০ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থীর গণসংযোগ ও পথসভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি এবং খুলনা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সদর থানাধীন চানমারি বাজার এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সুখ-দুঃখে আগের মতো পাশে থাকার আহ্বান জানান।গণসংযোগকালে তিনি আরও বলেন, মানব রচিত আইন দিয়ে সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে আদর্শিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ক...
বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে ৮৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সাক্ষাৎকার

বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে ৮৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৮৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের প্রথম পর্বের উদ্বোধন করা হয়।সকালে বিদ্যালয় মাঠকে রঙিন বেলুন ও ফেস্টুন দিয়ে সুসজ্জিত করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এরপর মশাল হাতে মাঠ প্রদক্ষিণ এবং স্কাউট দলের আকর্ষণীয় কুচকাওয়াজের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা ঘটে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক টিএম আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থ...