Friday, October 9

সর্বশেষ

রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২২ বছর পর পদ্মাপাড়ের বিভাগীয় শহর রাজশাহীতে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তিনি বিমানযোগে হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে তিনি ঢাকার বাসভবন থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।রাজশাহীতে পৌঁছে তারেক রহমান প্রথমে নগরীর দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি সরাসরি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। আজ দুপুর ২টায় উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। মাদ্রাসা মাঠের এই বিশাল সমাবেশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হয়েছেন। জনসভা থেকে তি...
১৪ বছর পর আজ থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু
জাতীয়, সর্বশেষ

১৪ বছর পর আজ থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দীর্ঘ ১৪ বছরের বিরতি কাটিয়ে আজ বৃহস্পতিবার থেকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০১২ সালে নিরাপত্তাজনিত কারণে বন্ধ হওয়া এই রুটটি পুনরায় চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত সময় কমার পাশাপাশি বিমান ভাড়ায় বড় ধরনের সাশ্রয় হবে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে সপ্তাহে দুই দিন এই নন-স্টপ ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ফ্লাইটটি করাচি পৌঁছাবে রাত ১১টায়। ফিরতি ফ্লাইট করাচি থেকে রাত ১২টায় ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।সরাসরি ফ্লাইট চালুর ফলে যাত্রীদের আগের তুলনায় অন্তত ৩০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ কমবে। বর্তমানে রাউন্ড ট্রিপে সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করা সম্ভব হবে, যা আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হয়ে যাতায়াতে অনেক বেশি লাগত।বিমানের জ...
নিপাহ ভাইরাস আতঙ্কে এশিয়ায় সর্বোচ্চ সতর্কতা: বিমানবন্দরে কড়া নজরদারি
আন্তর্জাতিক, সর্বশেষ, স্বাস্থ্য

নিপাহ ভাইরাস আতঙ্কে এশিয়ায় সর্বোচ্চ সতর্কতা: বিমানবন্দরে কড়া নজরদারি

|| অনলাইন ডেস্ক ||ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এশিয়াজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় থাইল্যান্ড ও নেপালসহ বিভিন্ন দেশ তাদের বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং জোরদার করেছে।চলতি মাসে পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাণী থেকে মানুষের দেহে ছড়ানো এই ভাইরাসে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। বর্তমানে এর কোনো নির্দিষ্ট টিকা বা ওষুধ না থাকায় ঝুঁকি আরও বাড়ছে।বাংলাদেশে ২০০১ সাল থেকে এই ভাইরাসে শতাধিক প্রাণহানি ঘটেছে। ভারতেও এর আগে ২০০১ ও ২০০৭ সালে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ রোধে এশিয়ার দেশগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।...
শহীদ ওসমান বিন হাদির স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা ও দোয়া
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শহীদ ওসমান বিন হাদির স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা ও দোয়া

ওসমান হাদি ছিলেন জুলুম ও অন‍্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কণ্ঠস্বর --দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) লিডিং ইউনিভার্সিটির গ‍্যালারি-১ এ অনুষ্ঠিত আলোচনা ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে শরীফ ওসমান হাদি হয়ে ওঠেন বাংলাদেশের কণ্ঠস্বর। তিনি আরো বলেন, হাদি ছিলেন একজন বিপ্লবী কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর কখনো শেষ হবার নয়। শতশত হাদি এই চেতনাকে ধরে রেখে সুন্দর এবং সার্বভৌম আগামীর বাংলাদেশ গড়ে গড়তে কাজ করে যাবে উল্লেখ করে তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করেন।আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শহীদ শরীফ ও...
চিলমারীতে ধানের শীষের সমর্থনে ৬ কিলোমিটার পদযাত্রা ও নির্বাচনী মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ধানের শীষের সমর্থনে ৬ কিলোমিটার পদযাত্রা ও নির্বাচনী মিছিল

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ২৮ কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ধানের শীষের প্রচারণা এখন তুঙ্গে। এর অংশ হিসেবে বুধবার (২৮ জানুয়ারি) বাদ আসর চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের নেতৃত্বে বনবিভাগের মোড় থেকে এক বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়।মিছিলটি বনবিভাগের মোড় থেকে শুরু হয়ে রমনা ঘাট প্রদক্ষিণ করে দীর্ঘ ৬ কিলোমিটার পথ অতিক্রম করে রমনা বাঁধের মোড়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, সিনি: যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সবুজ, সাজু মাস্টার, উপজেলা বিএনপির সদস্যবৃন্দ, ছাত্রদলের সভাপতি স্বাক্ষর, সদস্য সচিব সুমন, ছাত্রদল নেতা চমক, বিপ্লবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।মিছিল শেষে...
মানিকগঞ্জ ৩ আসনের উন্নয়নে ধানের শীষে ভোটের আহ্বান বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ ৩ আসনের উন্নয়নে ধানের শীষে ভোটের আহ্বান বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ-৩ আসনের একটি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আফরোজা খানম রিতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক ও টেকসই উন্নয়ন সাধিত হবে।তিনি আরও বলেন, “দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।”নির্বাচনী সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্...
ভোট পবিত্র আমানত, ইসলামী আদর্শেই কল্যাণরাষ্ট্র সম্ভব: চরমোনাই পীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভোট পবিত্র আমানত, ইসলামী আদর্শেই কল্যাণরাষ্ট্র সম্ভব: চরমোনাই পীর

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||ভোটকে “পবিত্র আমানত” আখ্যা দিয়ে ইসলামী আদর্শের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেছেন, পবিত্র আমানত পবিত্র জায়গায় সংরক্ষণ করাই একজন সচেতন মানুষের দায়িত্ব।বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারী রনির পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুরআন ও সুন্নাহভিত্তিক নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এই আদর্শ বাস্তবায়িত হলে সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। তিনি দাবি করেন, ইসলামী আদর্শভিত্তিক শাসনব্যবস্থায়...
কূটনীতি হবে দেশের উন্নয়নে
অভিমত, জাতীয়, সর্বশেষ

কূটনীতি হবে দেশের উন্নয়নে

|| বাপি সাহা ||আমি উপকূলীয় অঞ্চলের মানুষ। নদীর পাড়ে বসবাস। ভৈরব নদে জোয়ার–ভাটার মধ্যে আমার বসবাস। স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখতে ভালোবাসি। কূটনীতি নিয়ে ভাবতে ভালো লাগে বলেই এটা নিয়ে নিজে একটু ভাবতে চেষ্টা করি।ভৈরবে জোয়ার–ভাটা প্রবাহমান। দেশ এখন নির্বাচনী ট্রেনে। এরই মধ্যে ঢাকায় এসেছেন মার্কিন রাষ্ট্রদূত। বেশ প্রতিভাসম্পন্ন এই মানুষটির নাম হচ্ছে বেন্ট্র টি. ক্রিস্টেনসেন। মার্কিন মুলুক থেকে দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন মান্যবর রাষ্ট্রদূত হিসেবে। ক্রিস্টেনসেন নতুন কেউ নন। তিনি এর আগেও দায়িত্ব পালন করেছেন ঢাকায়। এই আবহাওয়ার সাথে তিনি বেশ পরিচিত। তিনি এ দেশের সংস্কৃতি বোঝেন। দায়িত্ব নেওয়ার সাথে সাথে কথা বলেছেন স্থানীয় পর্যায়ে। মার্কিন সিনেটের তাঁর মনোনয়ন শুনানিতে তিনি বাংলাদেশকে “দশকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন”-এর মুখোমুখি দেশ হিসেবে উল্লেখ করেছেন। এ বাক্যটি কোনো ...
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

|| নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||নদী ভাঙ্গন ঠেকাও পাটুরয়িা লঞ্চঘাট, ফেরিঘাট ও এলাকাবাসীকে বাঁচাও” দাবীতে দাসকান্দি হতে নয়াকান্দি পর্যন্ত দ্রুত নদী ভাঙ্গন প্রতিরোধ ও প্রতিকার চেয়ে পাটুরিয়া ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি পাটুরিয়া ঘাট এলাকা থেকে আরসিএল চৌরাস্তা মোড়ে এসে পৌঁছালে সেখানে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন পান্নু খান, প্রাক্তন মেম্বার নিহাজ উদ্দিন, সাত্তার মল্লিক, নিজাম তালুকদার, আতোয়ার রহমান, হক মাতাব্বর, নুরুল ইসলাম, মো: বিল্লাল হোসেন, মো: নুরুল ইসলাম তুষার, তাপস খান ও কবির হোসেন প্রমূখ।সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হো...
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা‎‎
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনির পক্ষে বুধবার (২৮জানুয়ারি) নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)। জনসভায় ঘিরে বিশাল জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।‎২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস দিবো না। তবে এতটুকু ওয়াদা আমি দিতে পারি আমি যদি আল্লাহর রহমতে নির্বাচীত হই তবে নিজে দূর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা ঘাট, সেতুসহ উন্নয়ন বরাদ্দ যা আসবে তা জন সম্মুখে প্রকাশ করা হবে। ...