লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের গ্র্যান্ড কার্নিভাল অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মেধা বিকাশে বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ --দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (EEE) লিডিং ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ক্লাব এবং IEEE লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের সহযোগিতায় এই বছরের গ্র্যান্ড কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।এবারের কার্নিভ্যালে ইভেন্টের মধ্যে ছিল- Line Following Robot, Robo Soccer, Circuit Solving, Project Showcasing এবং Idea Presentation. ইইই কার্নিভ্যাল ২০২৬ এ সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় ইইই গ্র্যান্ড কার্নিভাল ২০২৬ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন লিডিং ই...










