আসছে নতুন সরকার: আশাবাদ ও সংস্কারের অপেক্ষায় ব্যবসায়ীরা
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | বেলকুচি (সিরাজগঞ্জ) ||বিগত কয়েক বছরের অস্থিরতা কাটিয়ে দেশে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। আর এই নতুন সরকার ঘিরেই এখন বুক বাঁধছেন দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট আর ব্যাংক ঋণের উচ্চ সুদহারের চাপে পিষ্ট ব্যবসা-বাণিজ্যকে পুনরুজ্জীবিত করতে নবনির্বাচিত সরকারের কাছ থেকে একগুচ্ছ সাহসী সংস্কারের প্রত্যাশা করছেন তারা।ব্যবসায়ীদের মতে, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের যে চ্যালেঞ্জের মুখে রয়েছে, তা মোকাবিলায় এই সরকারের প্রথম ১০০ দিনের পদক্ষেপ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।ব্যবসায়ী মহলের প্রধান দাবি হলো রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিমালার ধারাবাহিকতা নিশ্চিত করা। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএমইএ ও ডিসিসিআই-এর নেতারা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্...










