রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিনুর মনোনয়নপত্র সংগ্রহ
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে তাঁর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ নেতারা।মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।এ ছাড়া রাজশাহী বিভাগীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব উপস্থিত ছিলেন। একই সঙ্গে ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল—সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ (রাজশাহী মহানগর)...










