লিডিং ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন
বিজয়কে অর্থবহ করতে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে -দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||রক্তস্নাত মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি এবং বিশ্ববিদ্যালয়ের শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা অনুষ্ঠানে সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব...










