এনসিপির কমিটিতে নিজের নাম দেখে এনায়েতপুরের প্রবীণ বিএনপি নেতার তীব্র ক্ষোভ ও অসন্তোষ
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||শহীদ জিয়াউর রহমানের হাতের ছোয়া ও দোয়া নিয়ে জাগো দল থেকে শুরু করে আজ অবদি বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। হঠাৎ করে দেখি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলার নতুন সমন্বয়ক কমিটির সদস্য পদে আমার নাম। এতো সাগর রেখে বালতির পানিতে চুবিয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার ক্ষোভ প্রকাশ করে বলেন, এনসিপির কমিটি থেকে অফিসিয়ালি আমার নাম দ্রুত কর্তন করতে হবে। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।প্রবীণ বিএনপি নেতা নুরুল ইসলাম মাষ্টার আরও বলেন, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত মেজর (অব:) মনজুর কাদের এনসিপিতে যুক্ত হয়ে সিরাজগঞ্জ-৫ আসনের শাপলা কলির প্রার্থী হয়েছে। তার পক্ষকে ভারি করতে আমাকে উদ্দেশ্য প্রণোদিত ও চরম রাজনৈতি...










