সোমবার, জুলাই ৬

সর্বশেষ

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

|| স্পোর্টস ডেস্ক ||১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে কোনোমতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো অস্ট্রেলিয়া। আজ রবিবার (১৪ জুন) শেষ ওভারের নাটকীয়তায় ভরা ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে সফরকারীরা। তবে শেষ ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের পকেটে পুরেছে স্বাগতিক বাংলাদেশ।ম্যাচের শেষ ওভার পর্যন্ত গড়ানো এই লড়াইয়ে অস্ট্রেলিয়ার হাতে ছিল মাত্র ১ উইকেট, আর জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। বাংলাদেশের হয়ে শেষ ওভারের রোমাঞ্চ ছড়াতে আসেন পেসার তাসকিন আহমেদ। নিজের আগের ওভারে টানা তিন ছক্কা হজম করে খলনায়ক বনে যাওয়া তাসকিনের সামনে সুযোগ ছিল শেষ ওভারে দলকে জিতিয়ে নায়ক হওয়ার। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।এর আগে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শ...
ইউআইইউ গড়ল এশিয়ার নতুন রোভার ইতিহাস: বিশ্বে ৩য় ও এশিয়ায় ১ম
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ গড়ল এশিয়ার নতুন রোভার ইতিহাস: বিশ্বে ৩য় ও এশিয়ায় ১ম

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স (সিএআইআর) দ্বারা পরিচালিত ইউআইইউ মার্স রোভার টিম, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬ প্রতিযোগীতায় বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম স্থান অর্জন করেছে। এই সাফল্য বাংলাদেশের জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক মাইলফলক। একই সঙ্গে, এশিয়ার ২০ বছরের রোভার প্রতিযোগিতার ইতিহাসে এটি একটি অনন্য অর্জন হিসেবে স্বীকৃতি পেয়েছে।প্রতিযোগিতাটি গত ২৭-৩০ মে ২০২৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে (এমডিআরএস) অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অসাধারণ দক্ষতা ও ধারাবাহিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে ‘ইউআইইউ মার্স রোভার টিম’ ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার এশিয়া...
স্নাতক পাসে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি
চাকরি, সর্বশেষ

স্নাতক পাসে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি

|| ক্যারিয়ার ডেস্ক ||বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২১ জুন। বিভাগের নাম: এডিসি বিজনেসপদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজারপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন আবেদনের সময়সীমা:&...
ইউরোপের ছয় শহরে কনসার্ট করতে যাচ্ছেন জেমস
বিনোদন, সর্বশেষ

ইউরোপের ছয় শহরে কনসার্ট করতে যাচ্ছেন জেমস

|| বিনোদন ডেস্ক ||দীর্ঘ দুই মাসের এক জমকালো সফরে ইউরোপের বেশ কয়েকটি দেশে কনসার্ট করতে যাচ্ছেন ‘নগরবাউল’খ্যাত দেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই তাঁর এই ইউরোপ সফরের পূর্ণাঙ্গ শিডিউল প্রকাশ করেছেন।আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে পারফর্ম করার মধ্য দিয়ে শুরু হবে তাঁর এই সংগীত সফর। এরপর পর্যায়ক্রমে ২৬ জুলাই পর্তুগাল, ৯ আগস্ট সাইপ্রাস, ১৬ আগস্ট রোম, ২২ আগস্ট ভেনিস এবং সবশেষে ৫ সেপ্টেম্বর সুইডেনে গান শোনাবেন এই ব্যান্ড তারকা।জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ইতিপূর্বে আমেরিকার সফল ট্যুরের পর এবার ইউরোপ সফরটি বেশ জাঁকজমকপূর্ণ হবে বলে তাঁরা আশাবাদী। ইতিমধ্যেই কনসার্টগুলোর টিকিট বিক্রি শুরু হয়ে গেছে এবং প্রবাসী বাঙালিরা প্রিয় তারকার এই সুরের উন্মাদনা উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।...
২৭৪ রানের লড়াকু পুঁজিতে হোয়াইটওয়াশের লক্ষ্যে বোলিংয়ে বাংলাদেশ
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

২৭৪ রানের লড়াকু পুঁজিতে হোয়াইটওয়াশের লক্ষ্যে বোলিংয়ে বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে লিটন দাস, তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের দায়িত্বশীল তিনটি হাফ-সেঞ্চুরির ওপর ভর করে এই লড়াকু পুঁজি পায় টাইগাররা।ম্যাচের শুরুতে দলীয় মাত্র ২ রানে ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর তানজিদ হাসান তামিম ১৯ ও ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ২৪ রানের ইনিংসে প্রাথমিক ধাক্কা সামাল দেয় দল। তবে মিডল অর্ডারে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের চমৎকার জুটি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে এনে দেয়। ব্যক্তিগত ৪৮ রানে কিছুটা ইনজুরিতে পড়ে লিটন মাঠ ছাড়লেও, পরে পুনরায় ফিরে এসে ৭৮ বলে ৫৮ রানের একটি হার-না-মানা ইনিংস খেলেন।অন্যদিকে শতকের দিকে এ...
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন দিনদিন সম্প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক ও প্রবাসী আয়ের ধারা সচল রাখতে প্রতিদিনের মুদ্রা বিনিময় হারের আপডেট জানা অত্যন্ত জরুরি।লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের (রবিবার) সর্বশেষ বিনিময় হার নিচে দেওয়া হলো:📊 প্রধান বৈশ্বিক মুদ্রাসমূহের বিনিময় হারবৈদেশিক মুদ্রার নামবাংলাদেশি টাকা (BDT)🇺🇸 ইউএস ডলার১২২ টাকা ৭৫ পয়সা🇪🇺 ইউরো১৪১ টাকা ৯৯ পয়সা🇬🇧 পাউন্ড১৬৪ টাকা ৫৫ পয়সা🇨🇦 কানাডিয়ান ডলার৮৭ টাকা ৭৪ পয়সা🇦🇺 অস্ট্রেলিয়ান ডলার৮৬ টাকা ৪৫ পয়সা🇸🇬 সিঙ্গাপুরি ডলার৯৫ টাকা ৫৩ পয়সা🌍 এশিয়ান ও মধ্যপ্রাচ্যের মুদ্রার হারবৈদেশিক মুদ্রার নামবাংলাদেশি টাকা (BDT)🇰🇼 কুয়েতি দিনার৩৯৮ টাকা ৬৮ পয়সা🇶🇦 কাতারি রিয়াল৩৩ টাকা ৭৩ পয়সা🇸🇦 সৌদি রিয়াল৩২ টাকা ৭৬ পয়সা🇲🇾 মালয়েশিয়ান রিঙ্গিত৩০ টা...
নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রসারে বাজেট ও পরিকল্পনা জরুরী
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রসারে বাজেট ও পরিকল্পনা জরুরী

|| ডা. আনোয়ার সাদাত ||বর্তমানে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সমাজের সর্বস্তরে দূর্নীতি, অপরাধ কর্ম বেড়েই চলছে। চারিদিকে খুন, গুম ছিনতাই, ধর্ষণ, দূর্নীতি ইত্যাদি অপরাধকর্ম বেড়েই চলছে। শিক্ষার হার বাড়লেও অপরাধ কর্মকান্ড কমছে না। শিক্ষিত সমাজেও জঘন্য অপরাধের খবর পাওয়া যায়।বিশেষজ্ঞরা মনে করেন, এর অন্যতম কারণ নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব। এমন শিক্ষার প্রয়োজন, যা মানুষের বিবেককে জাগ্রত করবে। সুস্থ বিবেক বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নেই।আল্লাহ বলেন, " তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন, আর যাকে বিশেষ জ্ঞান দান করা হয়, সে প্রভূত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান"। সূরা বাকারা- ২৬৯সমাজের প্রতিটি মানুষের নৈতিক শিক্ষা অর্জন জরুরী। আর ইসলামী শিক্ষা মানুষকে নৈতিকভাবে একজন আদর্শ মানুষে পরিণত করে। প্রচলিত শিক্ষা ব্যবস্হা মানুষকে কাগজে কলমে শিক্ষিত...
তাড়াইলে ‘যুব জাগো ফাউন্ডেশন’ এর নতুন কমিটি: সভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারি নাঈম
সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে ‘যুব জাগো ফাউন্ডেশন’ এর নতুন কমিটি: সভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারি নাঈম

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সামাজিক সংগঠন যুব জাগো ফাউন্ডেশন’এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ ১২ জুন ২০২৬, সোমবার বরুহা ব্রীজ মোড় সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ভাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নাঈম। কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানা গেছে।সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:২০২৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি যুব জাগো, সমাজ গড়ো,এই স্লোগান নিয়ে কাজ করছে। একটি মাদকমুক্ত, সুদমুক্ত, শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।সংগঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে—১. যুবসমাজের নৈতিক বিকাশ: মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা।২. সামাজিক কল্যাণ: দর...
ইরান শান্তি চুক্তি মূলত ট্রাম্পের আত্মসমর্পণের দলিল: মার্কিন ডেমোক্র্যাটরা
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরান শান্তি চুক্তি মূলত ট্রাম্পের আত্মসমর্পণের দলিল: মার্কিন ডেমোক্র্যাটরা

|| আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশিত ইরান শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মধ্যে তীব্র সংশয় ও ক্ষোভ দেখা দিয়েছে। ট্রাম্প এই চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিলেও এর বাস্তব ফলাফল ও শর্ত নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এমনকি কোনো কোনো আইনপ্রণেতা একে ইরানের সর্বোচ্চ নেতার কাছে ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’ হিসেবেও আখ্যায়িত করেছেন।ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ হয়েছে। আমি আশা করি তিনি সঠিক বলছেন। কিন্তু আমরা এর আগেও এমন কথা শুনেছি, যার পেছনে ছিল একের পর এক ভঙ্গ হওয়া প্রতিশ্রুতি।”ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন নতুন যুদ্ধ শুরু করলেও মানুষের জীবনযাত্রার খরচ কমাতে পারেনি, বরং এসব স...
তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুভসূচনা
খেলাধুলা, সর্বশেষ

তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুভসূচনা

|| স্পোর্টস ডেস্ক ||বিশ্বকাপ ফুটবলের মঞ্চে শক্তিশালী তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। গোটা ম্যাচজুড়ে প্রতিপক্ষের প্রবল চাপ সামলে কার্যকর কাউন্টার অ্যাটাকে এই দুর্দান্ত জয় তুলে নেয় সকারুজরা।কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ‘গ্রুপ ডি’-র এই ম্যাচে আর্দা গুলের, কেনান ইলদিজ ও হাকান চালহানোগ্লুর মতো তারকাদের নিয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আক্রমণ চালাতে থাকে তুরস্ক। তবে অস্ট্রেলিয়ার পরিকল্পিত রক্ষণভাগের কারণে তারা গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের শুরুতেই নেস্টরি ইরানকুন্ডার চমৎকার গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।১-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে তুরস্ক সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালালেও তা একক নৈপুণ্যে নসাৎ করে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। একাধিক চোখধাঁধানো সেভ করে তিনি ম্যাচের নায়ক হয়ে ওঠেন।এরপর ম্যাচের ৭৫ মিনিটে এক কাউন্টা...