Sunday, October 4

সর্বশেষ

খুলনায় ভাঙারি ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, অল্পের জন্য রক্ষা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ভাঙারি ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, অল্পের জন্য রক্ষা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে ভাঙারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুই অস্ত্রধারী যুবক। তবে হামলাকারীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। গুলির একটি দোকানের সাইনবোর্ডে এবং আরেকটি দোকানের ভেতরের দেয়ালে গিয়ে লাগে। এতে দেয়ালে গুলির চিহ্ন ও ছিদ্রের সৃষ্টি হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নগরীর সদর থানাধীন বাগমারা চেয়ারম্যান বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ব্যস্ত সড়কের পাশে প্রকাশ্যে গুলির ঘটনায় আশপাশের ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আশিকুর রহমান বাগমারা মেইন রোডের মা মোটরস নামের একটি দোকানে বসে কথা বলছিলেন। এ সময় দুই যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর দুইবার গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত থাকেন। হামলার পর ...
নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর মহাদেবপুর উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত ওই গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতোই সোমবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অলিফ চন্দ্র। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত কর...
নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর মহাদেবপুরে খেলাধুলা করার সময় বজ্রপাতে অনিক পাহান (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের কাউয়ার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।নিহত অনিক পাহান হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের মন্টু পাহানের ছেলে।স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের কাউয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল অনিক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।...
শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নিয়ে সম্পত্তি হস্তান্তর আইন পুন:সংশোধন দাবি ইসলামী ঐক্য আন্দোলনের
রাজনীতি, সর্বশেষ

শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নিয়ে সম্পত্তি হস্তান্তর আইন পুন:সংশোধন দাবি ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় সংসদে পাস হওয়া 'ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬' ইসলামী শরিয়াহ, কোরআন ও সুন্নাহর নির্ধারিত ফারায়েজ (উত্তরাধিকার) এবং হেবা নীতির পরিপন্থী আখ্যা দিয়ে তা বিজ্ঞ আলেম ও শরিয়াহ বিশেষজ্ঞদের পরামর্শে পুন:সংশোধনের দাবি জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন।আজ ৯ সেপ্টেম্বর (বুধবার) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এই আইন পাসের তীব্র প্রতিবাদ জানান।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দান (হেবা) করার পরও দাতার জীবদ্দশায় সম্পত্তি ভোগদখল করার বিধান রেখে প্রণীত এই আইনটি কোরআন ও সুন্নাহর সুনির্দিষ্ট বিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সরকারের পক্ষ থেকে একে মানবিক ও সামাজিক নিরাপত্তার অংশ বলা হলেও, বাস্তবে এই আইনের মাধ্যমে পবিত্র কোরআন, সুন্নাহ ও ইসলামী শরিয়াহ নির্ধারিত ফারায়েজ ও হেবার মূল...
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক, সর্বশেষ

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলার দাবি ইরানের

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কৌশলগত হরমুজ প্রণালিতে দুটি মার্কিন যুদ্ধজাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে পাল্টা হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে।আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতির বরাতে আল জাজিরা জানায়, ‘মার্কিন বাহিনীর আগ্রাসন ও শত্রুতার’ সরাসরি জবাব দিতেই আইআরজিসি এ হামলা পরিচালনা করে।বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ‘নিষিদ্ধ ও অনিরাপদ অঞ্চল’ দিয়ে অতিক্রমের চেষ্টা করা আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, মার্কিন নৌবাহিনীর ডিডিজি-১১৯ ও ডিডিজি-৫৩ ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে জাহাজ দুটির ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়।ত...
পুলিশের হাত থেকে বাঁচতে কামড়, হাসপাতালে গিয়ে ধরা ইয়াবাকারবারি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পুলিশের হাত থেকে বাঁচতে কামড়, হাসপাতালে গিয়ে ধরা ইয়াবাকারবারি

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||পুলিশের হাত থেকে বাঁচতে এক স্থানীয় ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়েছিলেন শামীম মিয়া (৩২)। পালানোর সময় পায়ে আঘাত পাওয়ার পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। বেনামে চিকিৎসা নেওয়ার সময় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সহযোগী মেহেদী হাসান (১৯)কেও গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।গ্রেপ্তার শামীম মিয়া উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। অপর গ্রেপ্তার মেহেদী হাসান একই এলাকার আজিম উদ্দিনের ছেলে।...
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে আর্থিক সহায়তার চেক প্রদান
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে আর্থিক সহায়তার চেক প্রদান

|| ​আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটজন ব্যবসায়ীর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে এই সহায়তার চেক তুলে দেন।​চেক হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর ও স্থানীয় সমাজসেবক আনূপ কুমার সিংহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।​উল্লেখ্য, গত ৩০ আগস্ট (রবিবার) রাতে বকশীগঞ্জ পৌরসভার মার্কাজ মসজিদ সংলগ্ন বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং বিপুল পরিমাণ মালামাল নষ্ট হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্...
ইবির কেন্দ্রীয় লাইব্রেরিতে জব কর্ণার-২ উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির কেন্দ্রীয় লাইব্রেরিতে জব কর্ণার-২ উদ্বোধন

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাদশা ফাহদ বিন আবদুল আজিজ কেন্দ্রীয় লাইব্রেরীতে জব কর্ণার-২ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.একেএম মতিনুর রহমান এ জব কর্নার উদ্বোধন করেন।‎‎শিক্ষার্থীদের চাকুরী ও ব্যক্তিগত অধ্যয়নের সুবিধার্থে এটি স্থাপন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এসময় বিশ্ববিদ্যলয়ের গ্রন্থাগারিক, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপাচার্যের নিকট লাইব্রেরি সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা, ইন্টারনেট সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত ও পড়ার পরিবেশ উন্নয়ন, ক্যারিয়ার ও বিসিএস পরীক্ষার ভালো ফলাফল নিশ্চিত করাসহ বিভিন...
নাগেশ্বরীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমান, নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা এ এইচ এন রায়হান কবীর এবং নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলা...
ইবিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে বিভিন্ন সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। সংগঠনের নেতৃবৃন্দ শিশুদের হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন এবং নিয়মিত পড়ালেখার জন্য তাদের উৎসাহিত করেন।সংগঠনের ইবি শাখার সভাপতি মোঃ রবিউস সানি জোহা বলেন, “সাক্ষরতা শুধু পড়া-লেখা শেখা বা জানার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একজন মানুষকে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম ভিত্তি। একটি শিক্ষিত ও মানবিক সমাজ বিনির্মাণে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে শিক্ষাবঞ্চিত শিশুদের পাশে...