হরিরামপুরে পোদ্দারবাড়িতে চুরি; নগদ অর্থ ও মালামাল লুট
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের ঐতিহ্যবাহী পোদ্দারবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ভবনের চারটি কক্ষের দরজার তালা ভেঙে আসবাবপত্র তছনছ, নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।জানা যায়, মৃত নারায়ণ চন্দ্র পোদ্দারের স্ত্রী পুষ্প পোদ্দার গত ৫ ফেব্রুয়ারি বাসা তালাবদ্ধ করে চিকিৎসার জন্য ভারতে যান। চিকিৎসা শেষে গত শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে বাড়িতে আসেন৷ তিনি ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র সহ জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।ঘরগুলো পরিদর্শন করে দেখা যায়, বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলার মোট চারটি কক্ষের দরজার লক ভাঙা এবং আলমারি ও ওয়ারড্রোপের তালা ভেঙে মালামাল তছনছ করে পোশাক, নগদ অর্থ ও সিসি ক্যামেরার ডিভিআর চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ...










