রেজিস্ট্রেশন ছাড়া উপবৃত্তি নয়- ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সুযোগ দিল মাদরাসা বোর্ড
|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যে সকল শিক্ষার্থী কোনো কারণে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং ভবিষ্যৎ বিড়ম্বনা এড়াতে অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আগামী ২৪ মার্চ ২০২৬ হতে ১৯ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অনলাইনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সর্বশেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬।এই বর্ধিত সময়ে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য যুক্ত করা যাবে। তবে পূর্বে এন্ট্রি করা হয়েছে এমন কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।সোনালী পেমেন্ট গে...










