নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি
|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব এবং বর্তমানে পরিবেশ-পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।এদিকে, আজ থেকেই নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে পৃথক বুথের মাধ্যমে এই আপিল গ্রহণ করা হচ্ছে। আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত স...










