Wednesday, October 7

সর্বশেষ

ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত
সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আতাউর রহমান (২৪) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের ধরলা সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।নিহত আতাউর রহমান নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, আতাউর রহমান নাগেশ্বরীর এগারোমাথা এলাকার একটি ইটভাটা থেকে ট্রলিতে ইট বোঝাই করে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে ধরলা সেতু পার হওয়ার পরপরই হঠাৎ বিকট শব্দে ট্রলিটির শকআপ ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা...
মৌমিতা হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মৌমিতা হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানা পুলিশের অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, গত ৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫) তার বাবা তরুণ কান্তি হালদারের সঙ্গে রিকশাযোগে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। তারা খুলনা জেলা পরিষদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা সড়কে পড়ে গুরুতর মাথায় আঘাত পান।পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ভিকটিমের বাবা খুলনা সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে...
সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে
জাতীয়, রাজধানী, সর্বশেষ

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||তফসিল অনুযায়ী আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ১১তম কমিশন সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রায় পৌনে তিন ঘণ্টা ব্যাপী চলা এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।ইসি সচিবের দেওয়া তথ্যমতে, জাতীয় সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্ধারিত ৫০টি সংরক্ষিত নারী আসনের বণ্টন চূড়ান্ত করা হয়েছে। প্রাপ্ত আসন অনুযায়ী, সংসদের প্রধান শক্তি বিএনপি জোট এককভাবে পাচ্ছে ৩৬টি আসন। অন্যদিকে জামায়াত জোটের ভাগে পড়ছে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন ১টি সংরক্ষিত আসন।নির্বাচনের এই তারিখ ঘোষণার মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের রাজনৈতিক সমীকরণ এখন চূড়ান্ত পর্যায়ে...
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হচ্ছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত রয়েছেন।...
ইসরায়েলের হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২, নিখোঁজ ২
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েলের হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২, নিখোঁজ ২

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পাল্টা জবাবে ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে এই হামলার ঘটনা ঘটে।ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ভবনটিতে আঘাত হানে। কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টার পর উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ বাকি দুইজনকে উদ্ধারে বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তেল আবিব অঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'টাইমস অব ইসরায়েল'-এর তথ্যমতে, পরমাণু কেন্দ্রে হামলার প্রতিবাদে ই...
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয়, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারের বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং আজকের এই সাক্ষাৎ সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।...
একদিন পরই ফিরে এলো ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের পেজ
সর্বশেষ, সারাদেশ

একদিন পরই ফিরে এলো ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের পেজ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের আলোচিত ব্যক্তি ভাইরাল তাইজুল ইসলাম তাজুর হারিয়ে যাওয়া ফেসবুক পেজ 'তাজু ভাই ২.০' একদিনের ব্যবধানে পুনরুদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তার ১ মিলিয়ন ফলোয়ারের পেজটি পুনরায় সক্রিয় দেখা যাচ্ছে। পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তাজুর ভক্ত-অনুরাগী ও স্থানীয় এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার হঠাৎ করেই তাজুর জনপ্রিয় পেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গায়েব হয়ে যায়। মাত্র ৭ দিনে ১০ লাখ ফলোয়ার হওয়ার পরপরই এমন ঘটনায় হ্যাকিংয়ের আশঙ্কা ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে দিনভর উদ্বেগ ও সমালোচনার পর আজ সকালে পুনরায় পেজটি দৃশ্যমান হয়।এদিকে, পেজ ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তাইজুল ইসলাম তাজু বলেন, "আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।"তবে তাজুর এই ভাইরাল হওয়া...
মানিকগঞ্জে প্রশাসনের উদাসীনতায় পাম্পগুলোতে মিলছে অনিবন্ধিত বাইকের তেল
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে প্রশাসনের উদাসীনতায় পাম্পগুলোতে মিলছে অনিবন্ধিত বাইকের তেল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সারাদেশে যখন সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে মানিকগঞ্জ জেলায় দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। দেশের অধিকাংশ জেলায় বর্তমানে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং বৈধ কাগজপত্রহীন মোটরসাইকেলের জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হলেও মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে এসব নিয়ম তোয়াক্কাই করা হচ্ছে না। ফলে এক প্রকার প্রশাসনিক উদাসীনতায় অন্ধকারচ্ছন্ন হচ্ছে জেলার সড়ক ব্যবস্থার শৃঙ্খলা।সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের বিভিন্ন পাম্পে লাইসেন্স ও হেলমেটবিহীন চালকরা অনায়াসেই ফুল ট্যাংকি তেল সংগ্রহ করছেন। অথচ নিয়ম মেনে চলা সাধারণ মানুষ ও জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীরা অনেক সময় পাম্পে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।অভিযোগ উঠেছে, অনুমোদনহীন যানবাহনে জ্বালানি সরবরাহ বন্ধ করা গেলে জেলায় প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব ...
১০ লাখ ফলোয়ার হওয়ার পরই গায়েব কুড়িগ্রামের ভাইরাল তাজুর ফেসবুক পেজ
সর্বশেষ, সারাদেশ

১০ লাখ ফলোয়ার হওয়ার পরই গায়েব কুড়িগ্রামের ভাইরাল তাজুর ফেসবুক পেজ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||আকাশচুম্বী জনপ্রিয়তা আর জনগনের ভালোবাসায় সিক্ত কুড়িগ্রামের আলোচিত ব্যক্তিত্ব তাইজুল ইসলাম তাজু (তাজু ভাই ২.০)-এর ফেসবুক পেজটি হঠাৎ করেই রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। মাত্র ৭ দিনে ১০ লাখ (১ মিলিয়ন) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করার পরপরই আজ পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরলতা ও ভিন্নধর্মী কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে ভাইরাল হওয়া তাজুর পেজটিতে গত কয়েকদিনে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। গত সাত দিনের অ্যানালিটিক্স অনুযায়ী, তার পেজটির রিচ এবং এনগেজমেন্ট কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সাফল্য উদযাপনের আগেই কে বা কারা পেজটি সরিয়ে ফেলেছে অথবা হ্যাক করেছে বলে ধারণা করা হচ্ছে।ফেসবুক ক্রিয়েটর এবং নেটিজেনদের একাংশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ ...
হামের দাপটে খুলনা বিভাগ, বাড়ছে ভর্তি শিশু রোগীর সংখ্যা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

হামের দাপটে খুলনা বিভাগ, বাড়ছে ভর্তি শিশু রোগীর সংখ্যা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিভাগজুড়ে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত প্রায় তিনশো শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলায় পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে।স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে শনিবার (৪ এপ্রিল) বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ২৯৯ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১০৩ জন ভর্তি রয়েছে এবং এ জেলাতেই দুই শিশুর মৃত্যু হয়েছে।এছাড়া খুলনায় ৫৮ জন, যশোরে ৫৯ জন, বাগেরহাটে ৬ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, ঝিনাইদহে ১৮ জন, মাগুরায় ১৭ জন, মেহেরপুরে ৪ জন, নড়াইলে ১২ জন এবং সাতক্ষীরায় ১৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।শনিবার একদিনেই নতুন করে আরও ৫৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় ১৩, কুষ্টিয়ায় ১২, খুলনায় ৬,...