মঙ্গলবার, এপ্রিল ৭

সর্বশেষ

ফেসবুকের মাধ্যমে ৩৫০ পরিবারে হাসির ঝিলিক: বেলকুচিতে মামুন বিশ্বাসের ঈদ উপহার
সর্বশেষ, সারাদেশ

ফেসবুকের মাধ্যমে ৩৫০ পরিবারে হাসির ঝিলিক: বেলকুচিতে মামুন বিশ্বাসের ঈদ উপহার

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ৩৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সমাজসেবক মামুন বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।অনুষ্ঠানটি মুকুন্দগাঁতী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হিরুক গুণ, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,...
রেজিস্ট্রেশন ছাড়া উপবৃত্তি নয়- ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সুযোগ দিল মাদরাসা বোর্ড
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

রেজিস্ট্রেশন ছাড়া উপবৃত্তি নয়- ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সুযোগ দিল মাদরাসা বোর্ড

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যে সকল শিক্ষার্থী কোনো কারণে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং ভবিষ্যৎ বিড়ম্বনা এড়াতে অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আগামী ২৪ মার্চ ২০২৬ হতে ১৯ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অনলাইনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সর্বশেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬।এই বর্ধিত সময়ে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য যুক্ত করা যাবে। তবে পূর্বে এন্ট্রি করা হয়েছে এমন কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।সোনালী পেমেন্ট গে...
রাজশাহীর শাহমখদুমে অভিযান: পরিত্যক্ত বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর শাহমখদুমে অভিযান: পরিত্যক্ত বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল। সোমবার দিবাগত গভীর রাতে পরিচালিত এই অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসী কার্যক্রম, সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র বাণিজ্য, ছিনতাইসহ নানা অপরাধ দমনে সংস্থাটি সক্রিয় ভূমিকা পালন করছে।এরই অংশ হিসেবে ১৬ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে র‍্যাব-৫ এর একটি বিশেষ দল রাজশাহী মহানগরীর ...
সিলেবাস শেষ করতে মাদরাসায় অতিরিক্ত ক্লাসের নির্দেশ মন্ত্রণালয়ের
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সিলেবাস শেষ করতে মাদরাসায় অতিরিক্ত ক্লাসের নির্দেশ মন্ত্রণালয়ের

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||পবিত্র রমজানের দীর্ঘ ছুটির কারণে পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ পাঠ্যসূচি (সিলেবাস) শেষ করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ এবং প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর এফ এম শাকিরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মপরিকল্পনার কথা জানানো হয়।শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, একটি বাস্তবসম্মত ও পূর্ণ পাঠ্যসূচি সমাপন কর্মপরিকল্পনা এবং কর্মকৌশল প্রণয়ন করতে হবে। এই পরিকল্পনাটি যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, তা তদারকি ও নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে মন্ত্রণালয়কে ন...
খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত; ২৫ জনের নতুন সদস্যপদ
সর্বশেষ, সারাদেশ

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত; ২৫ জনের নতুন সদস্যপদ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেল ৫টায় নগরীর ২৬/১ শেরেবাংলা রোডস্থ সিয়াম কনফারেন্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে খুলনায় অনলাইন ও মাল্টিমিডিয়া মাধ্যমে কর্মরত ২৫ জন সংবাদকর্মীকে নতুন সদস্যপদ প্রদান করা হয়।এছাড়া সভায় আসন্ন ঈদ উপলক্ষে ৬ সদস্যবিশিষ্ট ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না।সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন সজল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ এবং নির্বাহী সদস্য সোহেল মাহমুদ, হুমায়ুন কবীর, এস এম মাহ...
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাশিকুল আনাম রাশু (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা আনুমানিক ১২টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি রাশু কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎ...
পবিত্র রমজানেও থামেনি নীতিহীনতা: দেবেন্দ্র কলেজে উঠতি বয়সী ছেলেমেয়েদের মেলামেশা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পবিত্র রমজানেও থামেনি নীতিহীনতা: দেবেন্দ্র কলেজে উঠতি বয়সী ছেলেমেয়েদের মেলামেশা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||পবিত্র মাহে রমজানের সংযম আর আত্মশুদ্ধির আবহে যখন সারা দেশ নিমগ্ন, তখন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। জেলার অন্যতম প্রধান এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এক শ্রেণির অনৈতিক কার্যকলাপ আর মাদকের দংশনে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ। ক্যাম্পাসের নির্জন কোণ আর ঘন ঝোপঝাড়গুলো এখন পরিণত হয়েছে এক অঘোষিত ‘অনৈতিক অভয়ারণ্যে’, যা নিয়ে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, পবিত্র রমজানের ছুটিতেও ক্যাম্পাসের ভেতরে তরুণ-তরুণীদের অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কলেজের নির্জন এলাকা ও ঝোপঝাড়ের আড়ালে দিনদুপুরে চলছে অশালীন কর্মকাণ্ড। শুধু তাই নয়, এর আড়ালে এক শ্রেণির বিপথগামী শিক্ষার্থী ও বহিরাগতদের মাদক সেবন করতেও দেখা...
ভাগ্নে রাজিতের সুরে ডুয়েট গান গাইলেন সাবিনা ইয়াসমিন
বিনোদন, সর্বশেষ

ভাগ্নে রাজিতের সুরে ডুয়েট গান গাইলেন সাবিনা ইয়াসমিন

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||এবারের ঈদের রিলিজ হতে যাচ্ছে জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন আর রাজিতের ডুয়েট গান৷ খালা এবং ভাগ্নের ডুয়েট গান৷ সাবিনা ইয়াসমিনের মেজ বোন ষাট দশকের জনপ্রিয় শিল্পী ফওজিয়া ইয়াসমিনের ছেলে রাজিত। রাজিত একজন সরোদ শিল্পী, সুরকার এবং গায়ক।'ছোট ছোট স্বপ্ন' এই গান দিয়ে তিন বছর পরে আবার শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের সাথে ডুয়েট গাইলেন রাজিত। এ আগে ২০২০ সালে ছিল প্রথম ডুয়েট 'জোছনা ঢলে', তারপর ২০২৩ এ 'তুুমি ছুঁয়ে দিলে' রিলিজ হয়েছিল।'ছোট ছোট স্বপ্ন' গানটির অডিও রেকর্ডিং হয় ১৪ ডিসেম্বর ২০২৫। রেকর্ডিস্ট ছিলেন মিডিয়া জগতে অত্যন্ত সুপরিচিত পুলক বড়ুয়া। তারপরে ১৮ ডিসেম্বর ২০২৫ এ গানটির শুটিং সম্পন্ন হয়। গানটি এবারের ঈদে অবমুক্ত হতে যাচ্ছে THK Music লেবেল থেকে।গানটি নিয়ে গানটির সুরকার ও গায়ক রাজিত বলেন,"আমি আসলে সবসময় ভেবেছিলাম যে শ্রদ্ধেয় সাব...
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিতে কিছু প্রস্তাবনা
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিতে কিছু প্রস্তাবনা

|| মো. আব্দুর রহিম ||প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি। একজন আদর্শ, দক্ষ, যোগ্য ও সৎ নাগরিক তৈরির ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। তাই এই স্তরের শিক্ষার মান যত উন্নত হবে তখন দেশের সকল স্তরের শিক্ষার উপর তার প্রভাব ফেলবে। গুণগত শিক্ষা নিশ্চিত কল্পে দরকার মানসম্মত শিক্ষা। আর মান সম্মত শিক্ষা পেতে দরকার মান সম্মত দরদী শিক্ষক। আর মান সম্মত শিক্ষক পেতে দরকার মান সম্মত বেতন -ভাতা ও সুযোগ সুবিধা। একজন শিশুর নৈতিকতার ভিত্তি হলো প্রাথমিক ও পারিবারিক শিক্ষা। এই স্তরে শিশুরা যত ভালো শিক্ষা পাবে সেটা তাদের ভবিষ্যত জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করে। আমরা উন্নত রাষ্ট্রে তাই দেখতে পাচ্ছি। এই প্রাথমিক শিক্ষা নিয়ে রাষ্ট্রের অনেক মাথা ব্যথা। এটা ভালো কিন্তু ঔষধ খুঁজে পাচ্ছে না।প্রাথমিক শিক্ষার মান খারাপ বিধায় জনগণ প্রাইভেট প্রতিষ্ঠানকে বেছে নিচ্ছে। এমনি এই স্তরের শিক্ষকগণ তাদের নিজ সন্তানকে ভর্তি করান না।...
মানিকগঞ্জে তিন ফসলি জমির মাটি কাটছেন প্রভাবশালী মহল: জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে তিন ফসলি জমির মাটি কাটছেন প্রভাবশালী মহল: জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব ​প্রতিনিধি (মানিকগঞ্জ) ||​মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের গোলড়া চড়খন্ড এলাকায় রাতের আঁধারে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে ফরিদ নামের এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে রবিবার (১৫ মার্চ) এলাকাবাসীর পক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।​অভিযোগ সূত্রে জানা গেছে, জাগীর ইউনিয়নের গোলড়া চড়খন্ড এলাকায় দীর্ঘ দিন ধরে প্রভাবশালী মাটি ব্যবসায়ী ফরিদ ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নিয়ে যাচ্ছেন। কৃষি জমি রক্ষায় সরকারি কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তিনি তা অমান্য করে রাতের আঁধারে কয়েকশ’ ট্রলি মাটি বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এতে করে ওই এলাকার বিশাল আবাদি জমি যেমন অস্তিত্ব সংকটে পড়েছে, তেমনি পাশ্ববর্তী জমিগুলোও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।​স্থানীয়দের দাবি, বারবার ...