মঙ্গলবার, এপ্রিল ৭

সর্বশেষ

মানিকগঞ্জে ৩১ হাফেজকে সংবর্ধনা দিল কাফাটিয়া সমাজ কল্যাণ পরিষদ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৩১ হাফেজকে সংবর্ধনা দিল কাফাটিয়া সমাজ কল্যাণ পরিষদ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে পবিত্র কোরআনে হিফজ সম্পন্ন করা ৩১ জন হাফেজকে সংবর্ধনা দিয়েছে কাফাটিয়া সমাজ কল্যাণ পরিষদ। এ উপলক্ষে আয়োজিত হয় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান।মঙ্গলবার (১৭ মার্চ) মানিকগঞ্জের কাফাটিয়া ঈদগাহ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান।প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন,“হাফেজরা জাতির গর্ব। কোরআনের আলোয় আলোকিত এই প্রজন্মই আগামী দিনের নৈতিক ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত ৩১ জন হাফেজের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ...
প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
সর্বশেষ, সারাদেশ

প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্দেগ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।জানা যায়, প্রতি বছরের ন্যায় মঙ্গলবার, ১৭ মার্চ (২৭ রমজান) উপজেলা সদরের হাটখোলা বাজারে অবস্থিত প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা বদলগাছীর উদ্দেগ্যে ১০৫ টি হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবার মাথাপিছু ২৫০ গ্রাম করে সেমাই, চিনি ও এক প্যাকেট করে গুড়া দুধ বিতরণ করা হয়েছে।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম (বাবু)'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন দেশ নওগাঁ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু রায়হান লিটন, দৈনিক জয়সাগর পত্রিকার বদলগাছী সংবাদদাতা সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু।এছাড়াও উপস্থিত ছিলেন ঈদ সামগ্রী প্রাপ্ত ১০৫ জন হত দরিদ্র পরিবারের সদস্য বৃন্দ।সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাবু ...
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগরীর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক উন্নয়ন এবং সদস্যদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের অগ্রগতি বজায় রাখতে নিজেদের মতামত তুলে ধরেন এবং গঠনমূলক প্রস্তাব প্রদান করেন।সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। আলোচনার এক পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা, পেশাগত দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধ...
কুয়েটের ভিসি পদে পুনরায় প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুয়েটের ভিসি পদে পুনরায় প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে পুনরায় নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর।এর আগে সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।নিয়োগপ্রাপ্ত ভিসি ড. মুহাম্মদ মাছুদ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে সরকারের নীতিমালার আলোকে কুয়েটকে একটি ...
বৃদ্ধা রহিমা খাতুনের ঘরে নেই ঈদের বাজার ও নতুন কাপড়
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বৃদ্ধা রহিমা খাতুনের ঘরে নেই ঈদের বাজার ও নতুন কাপড়

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||পবিত্র ঈদুল ফিতরের দিন যত ঘনিয়ে আসছে। আশিঊর্ধ্ব বয়সী রহিমার চিন্তা ততই বাড়ছে। সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরের এমন একটি অসহায় পরিবারের সন্ধ্যান পাওয়া গেছে। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধা রহিমা খাতুন এ প্রতিনিধিকে জানান তার এমন আর্তনাদ।তিনি বলেন, আর মাত্র কয়েকদিন পরেই ঈদ ঘনিয়ে আসছে। আমি এখনো ঈদের বাজার ও পরনের কাপড় কিনতে পারি নাই। যদি কেউ কিনে দেয় তাহলে তো ঈদের দিন ভালো কিছু খেতে পারবো আর নতুন কাপড় পড়তে পারবো। আমার কোন সাধ্য নাই আমি বাপু অসহায় মানুষ। দু'বেলা দু'মুঠো ভাত ঠিকমতো পাইনা। আবার ঈদের মার্কেট পাব কোথায়? কে দিবে আমাকে এগুলো? আমি বৃদ্ধা মানুষ আমার বাড়ি ওলাও অনেক বৃদ্ধ মানুষ। বয়সের কারণে কিছুই করতে পারে না। তার কোন কর্মও নেই। নেই কোনো আয়রোজগার। তাই পথ চেয়ে বসে আছি যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি, কোন মানবিক মানুষ আমাকে ঈদের বা...
চিলমারীতে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||চিলমারীতে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ অডিটরিয়ামে।সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে দশটায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র, প্রাণিসম্পদ কর্মকর্তা, চিলমারী মডেল থানার ওসি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু, বাবুল মন্ডল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় গণহত্যা ও স্বাধীনতা দিব...
মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদুল কামরুল হক মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাকির হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম বাদল।এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবুল হোসেন বিশ্বাস রাজা, কাজী জিয়া উদ্দিন আহমেদ সবুজ, রফিকুল ইসলাম খান ও এ.বি.এম. কামরুদ্দিন রেজা।যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কামরুদ্দিন আহমেদ জাকির, ইসহাক মোল্লা, আবু তৈয়ব মো. জাফর ও তাসলিম হৃদয়। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আওলাদ হোসেন ও শরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন গোলাম সরোয়ার ডিটিএ এবং কোষাধ্যক্ষ হয়েছেন সৈয়দ ইমাম মেহেদী মহেল।এছাড়া দপ্...
আদালতে বিয়ে; জাপা নেতা, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার জামিনে মুক্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আদালতে বিয়ে; জাপা নেতা, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার জামিনে মুক্ত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎৫ লাখ টাকা কাবিনে আদালতে বিয়ে, জামিনে মুক্ত হলেন ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার।‎‎ঢাকায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া নাগেশ্বরী হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারের বিরুদ্ধে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় জামিন দিয়েছে কুড়িগ্রামের একটি আদালত।‎‎রবিবার (১৫ মার্চ) ৫ লাখ টাকা কাবিনে চেয়ারম্যান নুরুজ্জামান সরকার নজিজনকে বিয়ে করেন আদালতে।‎‎পরে কাবিন নামা আদালতে জমা দিলে নাগেশ্বরীর আমলী আদালতের বিচারক হাবিবুর রহমান লাইজু জামিন মঞ্জুর করেন। বাদী নজিজন বেগমের সাথে আদালতে বিয়ে ও আপোষের বিষয়টি পরিবার পক্ষ থেকে নিশ্চত করেছেন।‎‎ঐ নারী দির্ঘদিন ধরে স্বামী ও সন্তানের পিতার স্বীকৃতি দাবি করে আসছে। অবশেষে আদালতের মাধ্যমে বাদী নজিজন স্বামী ও আড়াই বছরের কন্যা সন্তানের পিতার স্বীকৃতির পরিচয় পেলো।‎‎১৪ ফ্...
তানভীর আলম সজীবের কথা, সুর ও সংগীতায়োজনে ডুয়েট গাইলেন মাহমুদুল-সোনিয়া
বিনোদন, সর্বশেষ

তানভীর আলম সজীবের কথা, সুর ও সংগীতায়োজনে ডুয়েট গাইলেন মাহমুদুল-সোনিয়া

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||আসন্ন ঈদকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকের একটি মৌলিক রোমান্টিক গান ‘জীবন যখন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মাহমুদুল হাসান এবং মিরাজুল জান্নাত সোনিয়া।মাহমুদুল হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এবং মিরাজুল জান্নাত সোনিয়া বেংগল পরম্পরার একজন স্কলার। দুজনই নজরুলের গানের শিল্পী হলেও এবারে ভিন্নধর্মী গানে কণ্ঠ দিয়েছেন। ইতোমধ্যে গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।গানটির কথা ও সুরে যেমন রয়েছে নতুনত্বের ছোঁয়া, তেমনি সংগীত আয়োজনে রাখা হয়েছে আধুনিকতার সমন্বয়। পুরো কাজটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন তানভীর আলম সজীব, যিনি একাধারে গানের কথা, সুর, সংগীত আয়োজন, চিত্রধারণ এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। ফলে গানটিতে একটি একক দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট ছাপ পাওয়া য...
সাটুরিয়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বিএনপি নেতার বাধা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বিএনপি নেতার বাধা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ১নং বরাইদ ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণে পরিমাণে কম দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী কার্ডধারী প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও, উপকারভোগীদের মাত্র ৮ কেজি বা তারও কম চাল দিয়ে বিদায় করা হচ্ছে।সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে ১নং বরাইদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।বরাইদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অতিদরিদ্র ও অসহায় ১ হাজার ৫০জন মানুষ ওয়ার্ড ভিত্তিক সারিবদ্ধভাবে চাল নিতে আসেন। তবে চাল পাওয়ার পর অনেক উপকারভোগী অভিযোগ করেন যে, তাদের দেওয়া চালের পরিমাণ ১০ কেজির চেয়ে অনেক কম। এসময় তথ্য সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় বিএনপি নেতা বরাইদ ইউনিয়ন বিএনপির সাং...