ওয়ালিদ হাসানের কথা ও নাদিম ভুঁইয়ার সুরে গাইলেন সাব্বির, সাগর, নাদিম ও রাব্বি
|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||রমজানের চার ধাপের চার গান, দোয়েল ওটিটিতে এক বিশেষ আয়োজন।রমজানের আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি ও উৎসবের আবহকে কেন্দ্র করে নির্মিত চারটি গান শিগগিরই প্রচারিত হতে যাচ্ছে দোয়েল ওটিটিতে। “রহমত”, “মাগফিরাত”, “নাজাত” এবং “তাকবিরে খুশির ঈদ” এই চারটি গান রমজানের চারটি ধাপকে আলাদা আলাদা আবেগ ও বার্তায় তুলে ধরেছে।“রহমত” গানটি গেয়েছেন সাগর বাউল, যেখানে রমজানের প্রথম দশকের আল্লাহর অশেষ দয়া ও করুণার আবহ ফুটে উঠেছে। “মাগফিরাত” গেয়েছেন কামরুজ্জামান রাব্বি, যা আত্মসমালোচনা ও ক্ষমা প্রার্থনার গভীর অনুভূতিকে সামনে নিয়ে আসে। “নাজাত” গানটি গেয়েছেন নাদিম ভুঁইয়া এতে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি ও আত্মার পরিশুদ্ধির আকুতি। আর “তাকবিরে খুশির ঈদ” গানটি গেয়েছেন সাব্বির জামাল, যেখানে ঈদের আনন্দ, ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।চারটি গান...










