ওয়ালিদ হাসানের ‘রোদ্রছায়া অডিও ভিজুয়ালের গানতলায়’ মুহিন খানের কণ্ঠে নতুন গান ‘দুরত্ব’
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||বাংলাদেশের সমসাময়িক সংগীতাঙ্গনে নতুন সংযোজন হতে যাচ্ছে গান ‘দুরত্ব’। গানটির গীত রচনা করেছেন নাজমীন মর্তুজা, আর সুর ও সঙ্গীত পরিচালনায় আছেন তারিকুল ইসলাম মাসুম, যিনি তার সূক্ষ্ম সুর-চিন্তা ও আধুনিক মিউজিক অ্যারেঞ্জমেন্টের জন্য পরিচিত। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক মুহিন খান।গানটির সংগীত ভিডিও পরিচালনা করেছেন ওয়ালিদ হাসান। নির্মাতা পক্ষের তথ্য অনুযায়ী, ভিডিওটিতে তুলে ধরা হয়েছে আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক দূরত্বের অনুভূতি। দৃষ্টিনন্দন লোকেশন, ন্যারেটিভ ভিজ্যুয়াল এবং আধুনিক ক্যামেরা–টেকনিক ব্যবহার করে নির্মাতারা গানের গল্পকে দর্শকের কাছে আরও গভীরভাবে পৌঁছে দিতে চেয়েছেন।পুরো প্রজেক্টটির প্রযোজনায় রয়েছে রোদ্রছায়া অডিও ভিজুয়াল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গানটি তাদের সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে অন্...










