মঙ্গলবার, এপ্রিল ৭

সর্বশেষ

নওগাঁর ঠাকুরমান্দা রঘুনাথ মন্দিরে পুণ্যার্থীদের ঢল: অলৌকিক বিশ্বাসে স্নান
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর ঠাকুরমান্দা রঘুনাথ মন্দিরে পুণ্যার্থীদের ঢল: অলৌকিক বিশ্বাসে স্নান

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক ও অলৌকিক ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে চৈত্র মাসের শুক্লা নবমী তিথি উপলক্ষে শুরু হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী রামনবমী মেলা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব। গত শুক্রবার (২৭ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এই উৎসবকে ঘিরে মন্দিরসংলগ্ন পুকুরে ‘এক ডুবেই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়’—এমন এক অলৌকিক বিশ্বাসে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে।প্রতি বছরের মতো এবারও লাখো ভক্তের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো মন্দির এলাকা, যেখানে পূজা, আরতি, প্রার্থনা ও মানতের মাধ্যমে দিনব্যাপী ধর্মীয় কার্যক্রম চলছে।জনশ্রুতি রয়েছে যে, বহু বছর আগে এক অন্ধ ভক্ত শ্রী রামচন্দ্রের কৃপা লাভের আশায় এই পুকুরে স্নান করে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন, আর সেই লোককথা থেকেই পুকুরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়...
প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করছে সরকার
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করছে সরকার

|| নিজস্ব প্রতিবেদক ||বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের দাবি ও অসন্তোষের মুখে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ পুরোপুরি বাতিল করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই জনবান্ধব সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।তিনি উল্লেখ করেন যে, প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছিল, যা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। গ্রাহকদের সর্বোচ্চ অনুকূলে একটি স্বচ্ছ ও জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই দ্রুততম সময়ের মধ্যে এই মিটার চার্জ পদ্ধতি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া ...
চট্টগ্রাম স্বাধীনতা বইমেলায় অংশ নিচ্ছে প্রিয়মুখ প্রকাশনী
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রাম স্বাধীনতা বইমেলায় অংশ নিচ্ছে প্রিয়মুখ প্রকাশনী

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||বন্দরনগরী চট্টগ্রামে আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে 'চট্টগ্রাম স্বাধীনতা বইমেলা ২০২৬', যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। এম. এ. আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে আয়োজিত এবারের এই বিভাগীয় বইমেলায় নিজেদের নির্বাচিত ও জনপ্রিয় সব বই নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে দেশীয় সৃজনশীল প্রকাশনা সংস্থা 'প্রিয়মুখ প্রকাশনী'।মেলা উপলক্ষে প্রিয়মুখের স্টল সাজানো হয়েছে সমকালীন ও ধ্রুপদী সাহিত্যের নানা বৈচিত্র্যময় প্রকাশনা দিয়ে। এই আয়োজন সম্পর্কে প্রিয়মুখের প্রকাশক ও নন্দিত কথাসাহিত্যিক আহমেদ ফারুক জানিয়েছেন, এবারের বইমেলায় বইপ্রেমীদের জন্য থাকছে মানসম্মত নতুন বইয়ের সমাহার, বিশেষ মূল্যছাড় ও নানাবিধ আকর্ষণীয় আয়োজন।তিনি আরও জানান, পাঠক ও দর্শনার্থীদের জন্য জিমনেসিয়াম চত্বরের ৪৮ নম্বর স্টলে প্রিয়মুখের বইগুলো প্রদর্শিত হবে। সুস্থ ধারার সাহিত্য চর্চাকে উৎসাহিত কর...
সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
জাতীয়, সর্বশেষ

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

|| নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি এই গুরুত্বপূর্ণ সফরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।সফরকালে সেনাবাহিনী প্রধানের বেশ কিছু উচ্চপর্যায়ের কর্মসূচি ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের কথা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ একটি বিশেষ সম্মাননা প্রস্তাব গ্রহণ।এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে।সফরের অংশ হিসেবে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট উচ্চপদস্থ প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।...
দেশের মানুষ আরেকটি বিপ্লবের জন্য অপেক্ষা করছে; আর সেটি হবে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব _ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দেশের মানুষ আরেকটি বিপ্লবের জন্য অপেক্ষা করছে; আর সেটি হবে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের মুহতারাম কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানে এতো মানুষের জীবন দেওয়ার পরেও দেশের বা দেশের মানুষের নীতি ও আদর্শের কোনো পরিবর্তন ঘটেনি, যা খুবই দুঃখজনক। দেশ শাসনের যে কালাকানুন ছিল তাই রয়ে গেল। শুধু কিছু চেহারার পরিবর্তন হলো। কিন্তু দেশ ও জাতির যে আদর্শিক সংকট, কোন আদর্শে দেশ শাসিত হবে, দেশের মানুষ পরিচালিত হবে; তা হলো না। ঘুনে ধরা ধোঁকাবাজির তন্ত্র মন্ত্রের এই আদর্শের পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। দেশের মানুষের ভাগ্যেরও কোনো পরিবর্তন হবে না। তাই, দেশ ও মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলামী অনুশাসন ছাড়া তা কখনোই সম্ভব নয়।গতকাল শনিবার (২৮ মার্চ) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত ...
দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষাঙ্গন
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষাঙ্গন

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ রবিবার (২৯ মার্চ) থেকে পুনরায় খুলেছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, যার ফলে শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে স্কুল-কলেজ প্রাঙ্গণ।টানা ৩৭ দিনের দীর্ঘ ছুটি গত ২৬ মার্চ শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। এ বছর নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের শুরুর দিকে শ্রেণি কার্যক্রম কম হওয়ায় শিক্ষার্থীদের শিখনে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে আজ থেকেই পুরোদমে ক্লাস শুরুর নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।যদিও বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী ছুটি ৮ মার্চ শুরু হওয়ার কথা ছিল, তবে উচ্চ আদালতের নির্দেশনা ও সরকারের সিদ্ধান্তে গত ১৯ ফেব্রুয়ারি থেকেই প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যায়, যার ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হয়েছিল।শি...
ঈদের ছুটি শেষে আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঈদের ছুটি শেষে আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||ঈদের ছুটি কাটিয়ে দীর্ঘ মুলতবির পর আজ রবিবার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন। এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের নির্দিষ্ট অধিবেশন কক্ষে স্পিকারের সভাপতিত্বে এই বৈঠক শুরু হবে।এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। উদ্বোধনী অধিবেশনটি মাত্র দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ তা ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে গত ১৫ মার্চ থেকেই সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এই দীর্ঘ সময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার পরিকল্পনা রয়েছে, যেখানে সরকারি ও বিরোধী দলের সদস্যরা পর্যায়ক্রমে অংশগ্রহণ করবেন। ...
প্রসঙ্গ নজরুল-সংগীত (প্রনস)’র এর বসন্ত আয়োজন
বিনোদন, রাজধানী, সর্বশেষ

প্রসঙ্গ নজরুল-সংগীত (প্রনস)’র এর বসন্ত আয়োজন

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) মূলত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কাজী নজরুল ইসলামের প্রমিত বাণী ও সুর বিশ্বময় ছড়িয়ে দিতে ‘প্রনস’ প্রতিষ্ঠা করেন প্রয়াত দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী বিপাশা গুহঠাকুরতা। দীর্ঘ দিন ধরে এর ধারাবাহিকতা অব্যাহত রেখে নজরুল বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।নজরুল সাহিত্যের মতো এমন মাল্টিডাইমেনশনাল সৃষ্টির ডাইভারসিটি হয়তো বিশ্ব সাহিত্যের ইতিহাসেও বিরল। তিনি বিভিন্ন পর্যায়ের গান রচনা করেছেন তার মধ্যে প্রকৃতি পর্যায়ের গান অন্যতম। রচনা করেছেন ঋতু ভিত্তিক অসংখ্য গান ও কবিতা। তারই অংশ বিশেষ ‘বসন্তের গান’।প্রনস ও গান বন্ধুখ‍্যাত সর্বজন শ্রদ্ধেয় গোলাম ফারুকের পৃষ্ঠপোষকতায় ২৮ মার্চ সন্ধ্যায় ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় “এলো ঐ ব...
খুলনায় প্রতি শনিবারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জোর তাগিদ
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় প্রতি শনিবারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জোর তাগিদ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবিলায় দেশজুড়ে ঘোষিত “শনিবার পরিচ্ছন্নতা দিবস” কর্মসূচির অংশ হিসেবে খুলনা নগরীতে শুরু হয়েছে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম। খুলনা সিটি কর্পোরেশন-এর তত্ত্বাবধানে শনিবার দৌলতপুর এলাকায় প্রথম ধাপের অভিযান পরিচালিত হয়।সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ৬ নম্বর ওয়ার্ডে সরকারি হাঁস প্রজনন খামার এলাকা থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কনজারভেন্সি বিভাগের তত্ত্বাবধানে চলা এ অভিযানে ড্রেন, নালা, ময়লার স্তূপ এবং সম্ভাব্য মশার প্রজননস্থলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়।অভিযানস্থলে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশাসক বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মশাবাহিত রোগ প্রতিরোধ কঠিন হয়ে পড়বে। তাই উৎসস্থল ধ্বংসে গুরুত্ব দিতে হবে। তিনি জানান, ধাপে ধাপ...
খুলনা প্রেসক্লাব নির্বাচন ৩০ এপ্রিল
সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেসক্লাব নির্বাচন ৩০ এপ্রিল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে খুলনা প্রেসক্লাব-এর বার্ষিক নির্বাচন-২০২৬। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ পরিষদের মুলতবি সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং পরিচালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং অডিটর নিয়োগের বিষয়গুলোও চূড়ান্ত করা হয়।সভায় বক্তব্য দেন নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য ও বিভিন্ন পত্রিকার সম্পাদক-সাংবাদিকরাও।ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ মার্চ সন্ধ্যা ৭টায়। সংশোধিত তালিকা ৫ এপ্রিল বিকাল ৪টায় এবং চূড়ান্ত তালিকা ৬ এপ্রিল সন্ধ্...