বুধবার, জুলাই ৮

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে স্বাগত জানাল চীন
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে স্বাগত জানাল চীন

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে চীন। বুধবার (৮ এপ্রিল) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই আনুষ্ঠানিক অভিনন্দন জানান।তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চীন শুরু থেকেই নিজস্ব পর্যায় থেকে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে এসেছে। বেইজিংয়ের প্রত্যাশা, এই যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলে শান্তির পথ আরও সুগম হবে।সংবাদ সম্মেলনে মুখপাত্র আরও বলেন, এই গুরুত্বপূর্ণ চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি আলোচনার টেবিলে দীর্ঘদিনের অমীমাংসিত সংকট নিরসনের এক নতুন ও কার্যকর সুযোগ তৈরি হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, মধ্যপ্রাচ্যে টেকসই...
ইরানের ১০ দফা প্রস্তাবকে ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের ১০ দফা প্রস্তাবকে ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে টানা পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটাতে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‘বাস্তবায়নযোগ্য’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই ঐতিহাসিক কূটনৈতিক অগ্রগতির ফলে আপাতত দুই সপ্তাহের জন্য সব ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে উভয় পক্ষ। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই প্রস্তাবটি ভবিষ্যতে একটি বৃহৎ শান্তি চুক্তির ভিত্তি হতে পারে, যা দুই দেশের দীর্ঘদিনের জটিল ইস্যুগুলো সমাধানে সহায়ক হবে।ইরানের প্রস্তাবিত ১০ দফার মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো হলো—ভবিষ্যতে ইরানের ওপর কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি, যুক্তরাষ্ট্রের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চল থেকে মার্কিন সেনা অপসারণ। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্...
হরমুজ প্রণালি চালুর খবরে চাঙা হচ্ছে অর্থনীতি
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

হরমুজ প্রণালি চালুর খবরে চাঙা হচ্ছে অর্থনীতি

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির খবরে বিশ্ব অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে। এই চুক্তির ফলে জ্বালানি তেলের বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ার পাশাপাশি চাঙ্গা হয়ে উঠেছে আন্তর্জাতিক শেয়ারবাজার। বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কাছাকাছি নেমে এসেছে। যদিও সংঘাত শুরুর আগের পরিস্থিতির তুলনায় তেলের এই দাম এখনো কিছুটা বেশি, তবে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।সংঘাত চলাকালীন ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্রতর হয় এবং তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলারে গিয়ে ঠেকেছিল। যুদ্ধবিরতির শর্ত হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি ...
শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক, সর্বশেষ

শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘ উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশই নির্দিষ্ট কিছু শর্ত মেনে এই যুদ্ধবিরতি কার্যকর করতে একমত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা গেছে, ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।প্রাপ্ত তথ্যানুযায়ী, এই যুদ্ধবিরতি প্রক্রিয়াটি ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরাসরি অনুমোদনে বাস্তবায়িত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি এই চুক্তিকে তেহরানের জন্য একটি বড় বিজয় হিসেবে উল্লেখ করেছে। মূলত আগামী ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সেই ...
হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

|| আন্তর্জাতিক ডেস্ক ||বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই সমুদ্রপথের ভবিষ্যৎ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সংশোধিত প্রস্তাবের ওপর আজ ভোট দেবেন সদস্য রাষ্ট্রগুলো। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় এই ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।জানা গেছে, উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর সমর্থনে দুই সপ্তাহ আগে বাহরাইন একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল। প্রাথমিক খসড়ায় বল প্রয়োগের অনুমোদনের বিষয়টি থাকলেও সম্ভাব্য ভেটো এড়াতে তা সংশোধন করে কিছুটা শিথিল করা হয়েছে। সর্বশেষ খসড়ায় ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ এবং নৌ চলাচলের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে...
ইসরায়েলের হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২, নিখোঁজ ২
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েলের হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২, নিখোঁজ ২

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পাল্টা জবাবে ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে এই হামলার ঘটনা ঘটে।ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ভবনটিতে আঘাত হানে। কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টার পর উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ বাকি দুইজনকে উদ্ধারে বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তেল আবিব অঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'টাইমস অব ইসরায়েল'-এর তথ্যমতে, পরমাণু কেন্দ্রে হামলার প্রতিবাদে ই...
ইরানি পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানি পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের আকাশসীমায় অনধিকার প্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের আরও একটি শক্তিশালী সামরিক বিমান ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রবিবার (৫ এপ্রিল) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিশ্চিত করেছে যে, গত ৩ এপ্রিল বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার অভিযানে আসা একটি 'সি-১৩০ হারকিউলিস' বিমানকে দক্ষিণ ইরানের ইসফাহান শহরে লক্ষ্যবস্তু করা হয়।ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ফারাজ রেঞ্জার্স’ নামক একটি বিশেষ পুলিশ কমান্ডো ইউনিট এই মার্কিন বিমানটি ধ্বংস করতে সক্ষম হয়। আইআরজিসি’র দাবি, বিধ্বস্ত হওয়া এই সি-১৩০ ক্লাসের বিমানটি পবিত্র ইরানি ভূমিতে অনধিকার প্রবেশকারী আক্রমণকারীদের জন্য রসদ সরবরাহ ও উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল।উল্লেখ্য, লকহিড সি-১৩০ হারকিউলিস মূলত যুক্তরাষ্ট্র নির্মিত একটি শক্তিশালী চার ইঞ্জিনের টার্বোপ...
ইরানের আকাশে মার্কিন দম্ভের পতন: ২৪ ঘণ্টায় ভূপাতিত দুই যুদ্ধবিমান
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের আকাশে মার্কিন দম্ভের পতন: ২৪ ঘণ্টায় ভূপাতিত দুই যুদ্ধবিমান

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের ‘অপরাজেয়’ থাকার দাবি কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ইরানের প্রতিরক্ষা বাহিনীর হামলায় আমেরিকার অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ওয়াশিংটন ও ইসরায়েল গত কয়েক সপ্তাহ ধরে ইরানের আকাশপথ সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার যে দাবি করে আসছিল, এই ঘটনা তাকে চরম বাস্তবতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। খোদ মার্কিন গণমাধ্যম সিএনএন এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত ধাক্কা হিসেবে অভিহিত করেছে।সামরিক সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইরানের কেশম দ্বীপের কাছে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই হামলায় ইরান ‘প্যাসিভ ইনফ্রারেড ডিটেকশন’ প্রযুক্তি ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে, যা কোনো সংকেত না ছড়িয়েই ...
স্থল অভিযান ইস্যুতে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক, সর্বশেষ

স্থল অভিযান ইস্যুতে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

|| নিজস্ব প্রতিবেদক ||ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের স্থল অভিযানের দুঃসাহস দেখানো হলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি। তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, শত্রুরা যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করে তবে তাদের একজনকেও বেঁচে ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) সেনাবাহিনীর একটি কমান্ড ও কন্ট্রোল কেন্দ্র থেকে দেওয়া অনলাইন ভাষণে তিনি এসব কথা বলেন।দেশজুড়ে সেনাবাহিনীর স্থল, বিমান প্রতিরক্ষা, বিমান ও নৌবাহিনীর কমান্ডারদের উদ্দেশে দেওয়া ওই ভাষণে মেজর জেনারেল হাতামি বলেন, শত্রুদের যেকোনো প্রতিকূল পদক্ষেপ মোকাবিলায় ইরানি সেনাবাহিনী আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রেই সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি কমান্ডারদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে শত্রুর প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে সঠিক সময়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।...
ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: তাসনিম নিউজ
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: তাসনিম নিউজ

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে একটি চাঞ্চল্যকর গবেষণা প্রতিবেদন সামনে এসেছে। তেহরানভিত্তিক তাসনিম নিউজ এজেন্সির কৌশলগত গবেষণা কেন্দ্রের এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চূড়ান্তভাবে ব্যর্থতার মুখে পড়েছে। বিশ্বের প্রভাবশালী ৮০টি থিঙ্ক ট্যাংকের গত এক মাসের প্রতিবেদন ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই নতুন সিদ্ধান্ত উপনীত হয়েছেন গবেষকরা।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামরিক সরঞ্জামের দিক থেকে পশ্চিমা জোট প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দেখিয়ে কিছু সুনির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারলেও কৌশলগত যুদ্ধে তারা মূলত পরাজয়ের সম্মুখীন। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া বা দেশটির বর্তমান রাজনৈতিক ব্যবস্থার পতন ঘটানোর যে লক্ষ্য পশ্চিমা জোট নিয়েছিল, তা বাস্তবে ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে।...