Thursday, October 8

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বর্বর হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় ইসরায়েলের বর্বর হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থামছেই না। দখলদার দেশটির হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩১ জন। এ নিয়ে এক বছরেরও বেশ সময় ধরে অবরুদ্ধ ভূখণ্ডটিতে হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১২৬ জনে। আহতের সংখ্যা ৯৮ হাজার ১১৭ জনে পৌঁছেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত গাজা উপত্যকার অন্তত চারটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলা এবং রকেট আঘাত হেনেছে।নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হয়েছিল। এরপর থেকে টানা হা...
ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের আঘাত বিদ্যুৎহীন ১৩ লাখ পরিবার
আন্তর্জাতিক, সর্বশেষ

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের আঘাত বিদ্যুৎহীন ১৩ লাখ পরিবার

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম উপকূলে ১৯৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। স্থানীয় সময় গতকাল বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ফলে সেখানকার অন্তত ১৩ লাখ পরিবার ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এসময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। সিয়েস্তা কী নামক একটি দ্বীপে এই গতি রেকর্ড করা হয়েছে। সিয়েস্তা কী দ্বীপটি ফ্লোরিডার টাম্পা বে উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থিত। এই দ্বীপটিতে প্রায় ৩ লাখ বাসিন্দা আছে।ঘূর্ণিঝড় আঘাত হানার আগে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস আশা প্রকাশ করেছিলেন যে, ফ্লোরিডার পশ্চিম উপকূল খুব একটা ক্ষতি...
২৪ ঘণ্টায় ইসরায়েলে ১৭৫ রকেট হামলা হিজবুল্লাহর
আন্তর্জাতিক, সর্বশেষ

২৪ ঘণ্টায় ইসরায়েলে ১৭৫ রকেট হামলা হিজবুল্লাহর

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।রবিবার (৬ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার (৭ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত এসব হামলা চালানো হয়।ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে এসব রকেট ছোড়া হয়েছে। যদিও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। তবে রকেট হামলায় কোনো ইসরায়েলে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।এদিকে, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের এক বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে, সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে গোষ্ঠীটি।ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করত...
লেবাননে ফের ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪৬
আন্তর্জাতিক, সর্বশেষ

লেবাননে ফের ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪৬

|| আন্তর্জাতিক ডেস্ক ||লেবাননের রাজধানী বৈরুতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪৬ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরা।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে।এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০টির মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এতে দুই ঘণ্টার কম সময়...
লেবাননের হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত, আহত ১৮
আন্তর্জাতিক, সর্বশেষ

লেবাননের হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত, আহত ১৮

|| আন্তর্জাতিক ডেস্ক ||লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রস্তুতি নিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুই দেশের সেনাদের পাল্টাপাল্টি এ হামলায় ইসরায়েলের অন্তত দুই সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৮ জন।বুধবার (০২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী ওদাইশেহ শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে দুই সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ।আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যা...
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি
আন্তর্জাতিক, প্রবাস, সর্বশেষ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি

|| নিজস্ব প্রতিবেদক ||লিবিয়ার বেনগাজি থেকে ১৪৪ জন আটকে পড়া অনিবন্ধিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রত্যক্ষ সহযোগিতায় দেশে ফেরেন তারা।মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৭টায় বুরাক এয়ার-এর চার্টার্ড ফ্লাইটে করে ১৪৪ বাংলাদেশির প্রত্যাবাসন করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা।আইওএম-এর পক্ষ থেকে তাদের সবাইকে ছয় হাজার টাকা দেওয়া হয়। তা ছাড়া তাদের জন্য কিছু খাদ্য সমগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।...
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন ঢাকায়, শ্রম বাজারে মিলতে পারে সুখবর
আন্তর্জাতিক, সর্বশেষ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন ঢাকায়, শ্রম বাজারে মিলতে পারে সুখবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর তিনি বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, বাংলাদেশের আগে, তিনি পাকিস্তান সফর করবেন। সেখান থেকে তিনি বাংলাদেশে আসবেন।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঢাকা সফরে শ্রম বাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ।২০০০ সালে প্রথম মালয়েশিয়ায় সরকারি সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে এক যুগেরও বেশি সময় পরে ২০১৪ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার দেশটিতে সফর করেন তিনি।এদিকে সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।...
যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাতে নিহত ৪৩
আন্তর্জাতিক, সর্বশেষ

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাতে নিহত ৪৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ৪৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে সেখানের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। নৌকা, হেলিকপ্টার ও বড় গাড়ির সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হানে শক্তিশালী হারিকেন হেলেন। এরপর এটি জর্জিয়া ও ক্যারোলিনার দিকে চলে যায়। গত বৃহস্পতিবার হ্যালেন ফ্লোরিডায় প্রথম আঘাত হানে।বীমাকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।শুক্রবার অনেক বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়। যদিও এরই মধ্যে হারিকেনটি দুর্বল হয়েছে। তবে ঝোড়ো বাতাস, বন্যা ও টর্নেডো অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এটি একটি চার ক্যাটাগরির ঝড় ছিল।বৃহস্পতিবার রাতে উপকূলে আঘাত হানে এবং ছয় ঘন্টা ধরে হারিকেন ছিল।ন্যাশনাল হারিকেন ...
ইসরায়েল-লেবানন সীমান্তে তিন সপ্তাহের যুদ্ধবিরতি আহ্বান
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েল-লেবানন সীমান্তে তিন সপ্তাহের যুদ্ধবিরতি আহ্বান

লেবানন ও ইসরায়েলের সীমান্তে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা ২১ দিনের (৩ সপ্তাহ) সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।সম্প্রতি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার।১২ সদস্য বিশিষ্ট এই জোট এক যৌথ বিবৃতিতে বলেছে, তাৎক্ষণিক ২১ দিনের যুদ্ধবিরতি যুদ্ধের মারাত্মক পরিস্থিতি কমানোর পাশাপাশি কূটনৈতিক আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করবে। একইসঙ্গে গাজায় চলমান সংঘাত নিয়েও তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই শত্রুতা ‘অসহনীয়’ এবং আঞ্চলিক উত্তেজনার ঝুঁকি বাড়ানোর মতো অগ্রহণযোগ্য পরিস্থিত...
শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশানায়েক
আন্তর্জাতিক, সর্বশেষ

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশানায়েক

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) নেতা ও বামপন্থি রাজনীতিক অনুরা কুমারা দিশানায়েক।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি। রবিবার (২২ সেপ্টেম্বর) দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে তার নাম ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছিলেন, আজ সোমবার সকালে কলম্বোতে ঔপনিবেশিক যুগের রাষ্ট্রপতি সচিবালয়ে ৫৫ বছর বয়সী দিশানায়েক শপথ নেবেন।গণণমাধ্যমগুলো জানায়, কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন কমিশন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় দুই শীর্ষ প্রার্থীর দ্বিতীয় ও তৃতীয় পছন্দ ভোট গণনা করে।দিশানায়েক প্রথম গণনায় ৫,৬৩৪,৯১৫ ভোট এবং দ্বিতীয় গণনায় ১০৫,২৬৪ ভোট পেয়েছেন।তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী সামাগি জনা বালাওয়েগার প্রার্থী সজিথ প্রেমাদাসা প...