বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন
|| নিজস্ব প্রতিবেদক ||মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাহরাইনে। দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় আগুন লেগেছে বলে জানিয়েছে বাহরাইন।বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হামলাকে ‘ইরানি আগ্রাসনের’ অংশ বলে উল্লেখ করেছে।মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্যে স্থাপনার ক্ষয়ক্ষতির কথা জানা গেলেও কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা দল। তবে হামলার শিকার স্থাপনাটির নাম কিংবা অবস্থান প্রকাশ করেনি মন্ত্রণালয়। এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে এবং বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়।...










