Tuesday, July 21

স্বাস্থ্য

মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি; দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, স্বাস্থ্য

মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি; দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার একপর্যায়ে তিনি আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গভীর রাতে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে সেখানে ভর্তি করা হয়।মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।এদিকে প্রিয় নেতার অসুস্থতার খবর পেয়ে দলের নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় জমাচ্...
নাগেশ্বরী জনতা ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরী জনতা ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎নাগেশ্বরী উপজেলা সদরের বাসস্ট্যান্ডের জনতা ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে জেসমিন বেগম নামে এক নারীর মৃত্যু হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ রয়েছে, এর আগেও নাগেশ্বরী পৌরসভার মাজারপাড়ার আতাউর রহমানের স্ত্রী শরিফা বেগমসহ কয়েকজন রোগীর ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যু হয়েছে। সংবাদ সংগ্রহকালে জনতা ক্লিনিকে গিয়ে দেখা যায়, উপরের মূল ফটকে তালা ঝুলানো এবং ভেতর থেকে রিপোর্টারের পরিচয় পেয়ে কর্মরত স্টাফরা রুমে আত্মগোপন করেন।‎‎সোমবার (৯ মার্চ) ভোর ৩টায় জনতা ক্লিনিকে পরপর দুইবার ভুল অস্ত্রোপচারের কারণে জেসমিন বেগমের মৃত্যু হয়। তবে নবজাতক ছেলে সন্তান সুস্থ রয়েছেন।‎‎নিহত জেসমিন বেগম নাগেশ্বরী উপজেলা ও পৌরসভার জুম্মাপাড়া (মুন্সিপাড়া)'র হোটেল শ্রমিক সালমান হোসেনের স্ত্রী এবং নাগেশ্বরী পৌর ২নং ওয়ার্ডের ষোলরখামার এলাকার জাহিদুল ইসলামের ...
বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই ফার্মেসিকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই ফার্মেসিকে জরিমানা

|| নিজস্ব প্রতিবেদক (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত দুটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড করা হয়েছে।রবিবার (৮ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। অভিযানে দুটি ফার্মেসিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ওয়াদুদ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকানটির মালিক টিটুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।একই অভিযানে রাব্বানী ফার্মেসিতে ওষুধের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দোকানটির মালিক রাব্বানীকে ২ হাজার টাকা অর্থদণ্ড কর...
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভা ও ইফতার মাহফিল
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভা ও ইফতার মাহফিল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার অন্যতম সেবামূলক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং রোগীদের সেবার মান আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হকের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান মুন্সী মঈনুল ইসলাম, ট্রেজারার হারুন অর রশীদ এবং সদস্য মিয়া গোলাম কুদ্দুস, এস. এ. রহমান বাবুল ও মো. রাতুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া হাসপাতালের পরিচালক ডা. মো. নজরুল ইসলামও সভায় অংশ নেন।সভা শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে হাসপাতালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দাতা সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড...
খুমেক হাসপাতালের রান্নাঘরে মাংস উধাও অভিযোগে তদন্ত দাবি নাগরিক সমাজের
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুমেক হাসপাতালের রান্নাঘরে মাংস উধাও অভিযোগে তদন্ত দাবি নাগরিক সমাজের

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবার থেকে মাংস সরিয়ে নেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বিষয়টি ঘিরে উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজ।সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার এক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যমে একাধিকবার অভিযোগটি প্রকাশ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় প্রশ্ন তৈরি হয়েছে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজেও রান্না করা মাংস সরিয়ে নেওয়ার চিত্র উঠে এসেছে বলে তারা উল্লেখ করেন।নেতৃবৃন্দের ভাষ্য, হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার থেকে এ ধরনের অনিয়ম শুধু অনৈতিকই নয়, এটি সরাসরি জনস্বার্থের পরিপন্থী। তারা আশঙ্কা প্...
বগুড়ায় নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু; নির্যাতনের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বগুড়ায় নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু; নির্যাতনের অভিযোগ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া শহরের একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসার নামে শারীরিক নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। নিহত সামিউল জনতা ব্যাংক এর দুপচাঁচিয়া শাখার সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাময় কেন্দ্রটির এক কর্মীকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মানসিক সমস্যায় ভুগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে গত ১৩ ফেব্রুয়ারি শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সংলগ্ন মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। ভর্তির ১১ দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ট...
সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ডাঃ সাহিদুর রহমান খান
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ডাঃ সাহিদুর রহমান খান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের কৃতী সন্তান ডাঃ সাহিদুর রহমান খান সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায় অর্থোপেডিক ও ট্রমা সার্জারি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।দীর্ঘদিন ধরে হাড়, জয়েন্ট ও ট্রমা সার্জারিতে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসায় তাঁর এই পদোন্নতিকে সহকর্মী ও চিকিৎসা অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। রোগীবান্ধব আচরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও নিরলস শ্রমের মাধ্যমে তিনি অল্প সময়েই একজন আস্থাভাজন চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন।ডা. সাহিদুর রহমান খানের বাড়ি ও জন্মস্থান মানিকগঞ্জ জেলায়। রাজধানীতে কর্মরত থাকলেও নিজ জেলা মানিকগঞ্জের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা প্রশংসনীয়। নিয়মিতভাবে তিনি মানিকগঞ...
নিপাহ ভাইরাস আতঙ্কে এশিয়ায় সর্বোচ্চ সতর্কতা: বিমানবন্দরে কড়া নজরদারি
আন্তর্জাতিক, সর্বশেষ, স্বাস্থ্য

নিপাহ ভাইরাস আতঙ্কে এশিয়ায় সর্বোচ্চ সতর্কতা: বিমানবন্দরে কড়া নজরদারি

|| অনলাইন ডেস্ক ||ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এশিয়াজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় থাইল্যান্ড ও নেপালসহ বিভিন্ন দেশ তাদের বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং জোরদার করেছে।চলতি মাসে পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাণী থেকে মানুষের দেহে ছড়ানো এই ভাইরাসে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। বর্তমানে এর কোনো নির্দিষ্ট টিকা বা ওষুধ না থাকায় ঝুঁকি আরও বাড়ছে।বাংলাদেশে ২০০১ সাল থেকে এই ভাইরাসে শতাধিক প্রাণহানি ঘটেছে। ভারতেও এর আগে ২০০১ ও ২০০৭ সালে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ রোধে এশিয়ার দেশগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।...
মানিকগঞ্জে ধর্ষণ ও ভুল চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে ধর্ষণ ও ভুল চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে আনসার সদস্য কর্তৃক এক নারীকে ধর্ষণ এবং ডেল্টা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে প্রেসক্লাবের সামনে 'সহপাঠী ও সচেতন শিক্ষার্থীবৃন্দ'-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এসব ঘটনার তীব্র নিন্দা জানান।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জেলা সদর হাসপাতালে কর্মরত দুই আনসার সদস্য কর্তৃক সংঘটিত ধর্ষণের ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে। একইসঙ্গে ডেল্টা হাসপাতালে চিকিৎসকদের ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তারা।বক্তারা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তদের দৃষ...
সহযোগিতার আশ্বাসে হাসপাতালে নিয়ে গিয়ে ধর্ষণ: মানিকগঞ্জে আটক দুই আনসার সদস্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সহযোগিতার আশ্বাসে হাসপাতালে নিয়ে গিয়ে ধর্ষণ: মানিকগঞ্জে আটক দুই আনসার সদস্য

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সহযোগিতার আশ্বাসে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুইজন আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের আটক করেছে থানা পুলিশ।‎জানা যায়, ‎রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক রাত ২ ঘটিকার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়িতে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁরা মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।‎‎এ সময় হাসপাতালের গেটে ডিউটিরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে হাসপাতালের নতুন ভবনের দশ তলার নিচতলায় স্বামীকে রেখে দ্বিতীয় তলায় ওই নারীকে নিয়ে যা...