শনিবার, ফেব্রুয়ারি ২৮

বিনোদন

আল্লাহ তোমার বিচার তুমি করো: পরীমণি
বিনোদন, সর্বশেষ

আল্লাহ তোমার বিচার তুমি করো: পরীমণি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবক মারা গেছেন।বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহত যুবকের নাম তোফাজ্জল, তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি একজন এতিম বলে জানা গেছে।এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে বিতর্কের ঝড়। সরব হয়েছেন পরীমণিও।নিজের ফেসবুকে নিহত তোফাজ্জলকে নিয়ে বানানো একটি ছবি শেয়ার দিয়েছেন নায়িকা। সেখানে লেখা, ‘বাবা, মা, ভাই কেউ তো নাই! বিচার চাইবো কেডা?’ এমন পোস্টারের ক্যাপশনে পরী লিখেছেন, ‘কেউ নাই আমাদের আর। আল্লাহ তোমার বিচার তুমি করো।’পরীমণি ছাড়াও শোবিজের অনেকে তোফাজ্জল হত্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানি ঘোষণা দিয়েছেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও...
স্বপ্নের নায়ক সালমান শাহের ৫৪ তম জন্মদিন আজ
বিনোদন, সর্বশেষ

স্বপ্নের নায়ক সালমান শাহের ৫৪ তম জন্মদিন আজ

কোটি ভক্তের হৃদয়ের সঙ্গে মিশে থাকা স্বপ্নের নায়ক সালমান শাহের জন্মদিন আজ। বেঁচে থাকলে এদিনে তিনি ৫৪ তে পা দিতেন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় এক অভিজাত পরিবারে জন্ম নেন ক্ষণজন্মা এ নায়ক। জন্ম ও মৃত্যু তার একই মাসে। তাই সেপ্টেম্বর মাসটি ভক্তদের জন্য আনন্দ-বেদনার মাস। সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তাকে নিয়ে বছরজুড়েই নানা রকম আয়োজন করে থাকেন তার ভক্তরা।অল্প সময়ে ছোট-বড় সবার মন কেড়ে নেন নায়ক সালমান শাহ। তবে হঠাৎ করে ভক্তদের কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান তিনি। তার শোকে সে সময় অনেকের স্বেচ্ছামৃত্যুর খবরও শোনা গিয়েছিল। তবে তার মৃত্যু নিয়ে আজও রয়েছে রহস্য। তার মা নীলা চৌধুরীর দাবি, সালমান আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।পরিবারের বড় ছেলে ছিলেন ইমন। তবে চলচ্চিত্রে সালমান শাহ নামেই পরিচিতি পান তিনি। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় ১৯৯৩ সা...
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, সর্বশেষ

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা‌ মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১ টায় বেইলী রোডের নওরতন কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।আসাদুজ্জামান নূর রাজনীতির পাশাপাশি ১১০টিরও বেশি টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এইসব দিনরাত্রি (১৯৮৫), অয়োময় (১৯৮৮), কোথাও কেউ নেই (১৯৯০), আজ রবিবার (১৯৯৯) ও সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড (১৯৯৯)। রেডিওতে প্রচারিত তার নাটকের সংখ্যা ৫০-টিরও বেশি। টেলিভিশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ...
অপু বিশ্বাসের রহস্যজনক স্ট্যাটাস
বিনোদন, সর্বশেষ

অপু বিশ্বাসের রহস্যজনক স্ট্যাটাস

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মানবিক কাজেও উপস্থিতি দেখা যায় তার। কদিন আগেই বন্যার্তদের সহযোগিতা করেছেন।নিজের মনের অনুভূতিও ফেসবুকে জানান দেন লাভ ম্যারেজ খ্যাত নায়িকা। গত বুধবার রাতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন অপু। এবার সেই পোস্ট নিয়েও শুরু হয়েছে চর্চা।ফেসবুকে অপু বিশ্বাস লিখেছেন, ‘সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জ্যোতি তাকে পরাজিত করে।’অপুর এই রহস্যজনক পোস্ট কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা স্পষ্ট নয়। বিভিন্ন সময়ে সরাসরি না বললেও তিনি নায়িকা বুবলীকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন তা কারও অজানা নয়।অনেকের ধারণা, এই পোস্টটিও বুবলীকে ইঙ্গিত করেই দিয়েছেন অপু। মন্তব্য ঘরে এক নেটিজেন উল্লেখ করেন, ‘সত্যকে ষড়যন্ত্র বলে চালিয়ে দিলেই তা ষড়যন্ত্র হয়ে যায় না, ইন্টারভিউ দিতে গিয়ে অন্য ক...
কনকচাঁপার জন্মদিনে শাবনূরের শুভেচ্ছা
বিনোদন, সর্বশেষ

কনকচাঁপার জন্মদিনে শাবনূরের শুভেচ্ছা

নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার শুভ জন্মদিন আজ (১১ সেপ্টেম্বর)। দিবসটিতে কৃতজ্ঞতাচিত্তে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। শাবনূর তার প্রিয় শিল্পীর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা কনকচাঁপা আপু। আমার চলচ্চিত্র ক্যারিয়ারে তোমার বিশাল অবদান রয়েছে। আমি তোমার প্রতি চির কৃতজ্ঞ। আল্লাহপাকের কাছে তোমার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’কনকচাঁপার গাওয়া অসংখ্য গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাবনূর। সেসব গানের সিংহভাগই পেয়েছে তুমুল শ্রোতাপ্রিয়তা। এই দুই গায়িকা ও নায়িকার মধ্যে ব্যক্তি জীবনেও রয়েছে মধুর সম্পর্ক।‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘আমার নাকেরই ফুল বলে রে’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘ভালোবাসা থাকো তুমি দূরে’, ‘কিছু কিছু মানুষের জীবনে’সহ কনকচাঁপার গাওয়া অনেক গানে ঠোঁট মিলিয়েছেন শাবনূর।বাংল...
ভারতের সিনেমা থেকে সরে আসলেন ফারিণ
বিনোদন, সর্বশেষ

ভারতের সিনেমা থেকে সরে আসলেন ফারিণ

দেশীয় শোবিজের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। ভারতীতের ‘প্রতীক্ষা’নামে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল তার। কিন্তু ভিসা বন্ধ থাকায় শুটিংয়ে অংশ নেওয়া হচ্ছে না ফারিণে।সিনেমায় টালিউডের সুপারস্টার দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল তার। আসছে নভেম্বর মাসে ‘প্রতীক্ষা’র শুটিংয়ের যেতে সিনেমার টিম। এর আগে চলতি মাস থেকেই শুরু হচ্ছে প্রাক শুটিং পর্ব। ভিসার কারণেই সিনেমাটি করা হচ্ছে না ফারিণের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেন সিনেমাটি নির্মাণ করবেন। কলকাতা ও যুক্তরাজ্যে সিনেমার সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করবেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।এ ব্যাপারে ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনল...
আরশ-তানিয়াকে নিয়ে কি বললেন তাসনুভা তিশা!
বিনোদন, সর্বশেষ

আরশ-তানিয়াকে নিয়ে কি বললেন তাসনুভা তিশা!

নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। অনেকদিনের গুঞ্জন, আরশ খান ও তানিয়া বৃষ্টি নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। তবে এরইমধ্যে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তানিয়া বৃষ্টি।এদিকে আরশের সঙ্গে জুটি বেঁধে নাটক করছেন তাসনুভা তিশা। তিনি কথা বলেছেন আরশ-তানিয়া বৃষ্টি জুটি নিয়ে। তানিয়া বৃষ্টির সঙ্গে আরশের জুটি ভেঙে যাক চান না তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।তার কথায়, দর্শকের কারণেই জুটি তৈরি হয়েছে। তাদের ভালোলাগাকে নির্মাতারা প্রাধান্য দিয়েছেন বলেই এটা হয়েছে। নিলয়-হিমি, পলাশ-পারসা ইভানা, মুশফিক ফারহান-তানজিন তিশা, ইয়াশ-তটিনী, খায়রুল বাসার-সাদিয়া আয়মান জুটিগুলো গড়ে ওঠার কারণও একই। আমার আগে আরশ সবচেয়ে বেশি কাজ করেছেন তানিয়া বৃষ্টির সঙ্গে। এখনও আরশ-তানিয়া বৃষ্টি জুটি আগের মতোই জনপ্রিয়। এ জুটি ভেঙে য...
মামলার প্রস্তুতি নিচ্ছেন শিরিন শিলা
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, সর্বশেষ

মামলার প্রস্তুতি নিচ্ছেন শিরিন শিলা

চটেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মনগড়া কনটেন্ট’ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এই ঢালিউড সুন্দরী। তিনি জানান, সম্প্রতি বিভিন্ন সামাজিকমাধ্যমে ‘অসামাজিক কাজের সঙ্গে জড়িত শিরিন শিলা’ এমন শিরোনামে কনটেন্ট প্রচার করা হচ্ছে।প্রথম দিকে ওসব কনটেন্টে নিয়ে মাথা ঘামাননি অভিনেত্রী। পরে বিষয়টি অসহনীয় পর্যায়ে পৌঁছালে বিব্রত হন নায়িকা শিলা। এগুলোর তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন অভিনেত্রী। এ কারণে বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন শিলা। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিওবার্তাও দিয়েছেন এই নায়িকা।শিরিন শিলা জানান, মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে ১৮টি ইউআরএলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেনে এই নায়িকা। মামলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। গত শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শি...
মুক্তি পাচ্ছে জোভান-তটিনীর ‘হঠাৎ ভালোবাসা’
বিনোদন, সর্বশেষ

মুক্তি পাচ্ছে জোভান-তটিনীর ‘হঠাৎ ভালোবাসা’

সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইরা তটিনী। এবার ভিন্নধর্মী একটি নাটকে দেখা যাবে তাদের। ‘হঠাৎ ভালোবাসা’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।নব্বই দশকে প্রেম হতো কাজিন, সহপাঠী বা পাশের বাড়ির কারও সঙ্গে। বর্তমান সময়ে প্রেমও অনেকটা পাল্টেছে। এখনকার অধিকাংশ প্রেম হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার সেই আগের প্রেমকে মর্ডাণভাবে তুলে ধরেছেন নির্মাতা তার ‘হঠাৎ ভালোবাসা’ নাটকে।ইমরাউল রাফাত জানান, সফট রোমান্টিক ধাঁচের নাটক এটি। তিনি বললেন, অনেক গল্পে কাজ করা হয়। কিন্তু এই গল্পটি আমার একটু বেশি প্রিয়। একটি থাই মুভি ও ‘হঠাৎ বৃষ্টি’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে ‘হঠাৎ ভালোবাসা’ নির্মাণ করেছি। যারা কাজটি দেখবেন অন্যরকম ফিল পাবেন।পরিচালক আরও বলেন, শুটিং করেছিলাম কয়েকমাস আগে। জুলাইতে মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা বিরাজ করায় মুক্তি পেছানো হয়।...
যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ : মিথিলা
বিনোদন, সর্বশেষ

যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ : মিথিলা

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ইতোমধ্যে নিজ দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন ওপার বাংলায়। টেলিভিশন নাটক ‘শুনছেন একজন রেডিও জকির গল্প’ তে কাজের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী। শিক্ষার্থীদের মূল আন্দোলনের সাথে সুর মিলিয়ে তিনি বলেছেন, যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে তাহলেই দেশটা সুন্দর হবে।বাংলাদেশের বন্যা পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন রাফিয়াত রশীদ মিথিলা। বাংলাদেশটা সাম্যের হোক বলে মিথিলা বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যার এই সময়টাতে সবাই বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। আমি সাধ্যমতো যতটুকু পারছি অসহায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি। যখনই বন্যা হয়, চেষ্টা করি কিছু করতে এবারও করছি।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘আমরা সমর্থন করেছি, তাদের পাশে থেকেছি। শিক্ষার্থীরা মূল আন্দোলনটা করেছেন, ধন্যবাদ...