৪১তম জন্মদিনে কি লিখলেন অভিনেত্রী বাঁধন
|| বিনোদন ডেস্ক ||পর্দায় দুর্দান্ত রকম সাহসী আজমেরী হক বাঁধন। প্রথা ভাঙা অভিনেত্রী হিসেবে নাম রয়েছে তার। আজ ২৮ অক্টোবর তার জন্মদিন। এখানেও নিজের স্বকীয়তা বজায় রাখলেন। অভিনেত্রীরা সাধারণত বয়স প্রকাশের ক্ষেত্রে বিস্তর কার্পণ্য করেন। তবে তিনি সে পথে হাঁটেননি। বিশেষ দিনের প্রথম প্রহরে সেই রীতি ভেঙেছেন। শুরুতেই নিজের বয়স জানিয়েছেন। এরপর তুলে ধরেছেন জীবনের বাক বদলের বিভিন্ন দিক।ফেসবুকে বাঁধন লিখেছেন, ‘হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার ৪১তম জন্মদিন! কী বিস্ময়কর এক ভ্রমণ ছিল! সবসময় তা মসৃণ ও শান্তিপূর্ণ ছিল না; সম্ভবত সবসময় এর বেশিরভাগই উৎকণ্ঠা আর বন্ধুর ছিল, যদিও তা যথাসময়েই এসেছিল। আমি জিতেছি, আমি ব্যর্থ হয়েছি, আমি কেঁদেছি, আমি হেসেছি, আমি সংগ্রাম করেছি, আমি অর্জন করেছি, এবং আমার ৪০ বছর শেষে এই বাঁধনই আছি! আমি সত্যিই বিশ্বাস করি এটা জীবনের শুরু মাত্র! নিজেকে নিয়েও আমি বেশ গর্বিত, এবং আমি আ...










