সোমবার, ফেব্রুয়ারি ২৩

বিনোদন

বাফটায় সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, সেরা পরিচালক অ্যান্ডারসন
আন্তর্জাতিক, বিনোদন, সর্বশেষ

বাফটায় সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, সেরা পরিচালক অ্যান্ডারসন

|| বিনোদন ডেস্ক ||ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ২০২৬ সালের আসরে বাজিমাত করেছে অফবিট থ্রিলার ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। রবিবার (২২ ফেব্রুয়ারি) লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষিত এই পুরস্কারে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ মোট ছয়টি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ছবিটি। বিখ্যাত নির্মাতা পল টমাস অ্যান্ডারসন এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার লুফে নেন। খবর: আল জাজিরার।বিপ্লবীদের সঙ্গে রাষ্ট্রের সংঘাতের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র ছাড়াও সেরা অভিযোজিত চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগে পুরস্কার জিতেছে। এছাড়া সামরিক কর্মকর্তার চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন।পুরস্কার গ্রহণকালে পরিচালক অ্যান্ডারসন বলেন, "ভয়হীনভাবে কাজ করে যাওয়াই প্রকৃত স্বাধীনতা।"এবারের আসরে অন্যান্য বিজয়ীদের মধ্যে ‘...
জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘বন্ধন’ (দ‍্য পার্ল অব মিউজিক)-এর শুভযাত্রা
বিনোদন, সর্বশেষ, সারাদেশ

জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘বন্ধন’ (দ‍্য পার্ল অব মিউজিক)-এর শুভযাত্রা

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) ধানমন্ডি ক্লাবে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুদ্ধ সাংস্কৃতির মশাল হাতে যাত্রা শুরু করেছে ‘বন্ধন’ (দ‍্য পার্ল অব মিউজিক) । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং সেক্টরের ক্র‍্যাক প্লাটুনের মুক্তিযোদ্ধা ও শিল্পী লীনু বিল্লাহ, শুদ্ধমঞ্চের মহাসচিব ও কবি মশিউদ্দিন খান, সংগীতশিল্পী অনিরূদ্ধ সেনগুপ্ত, প্রফেসর ডা. আসাদুল কবীর, এনটিভির সহকারী মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) জাহাঙ্গীর চৌধুরী।অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন হুমায়ুন কবীর (সাংস্কৃতিক সংগঠক), প্রাকাশক মো: ইমাম হোসাইন (উদ্যোক্তা, পাঠাগার আন্দোলন বাংলাদেশ)। গুণীজন এবং হলভর্তি দর্শকের উপস্থিতিতে এই প্রজন্মের পাঁচজন শিল্পীর অনবদ্য পরিবেশনায় মুখরিত ছিলো পুরো ক্লাব প্রাঙ্গণ।শিল্পীরা হলেন- শায়লা রহমান, শরমিন জাহান, মনিরা মনি,...
সোনার তরী’র ১৯০০তম পর্ব উদযাপন
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

সোনার তরী’র ১৯০০তম পর্ব উদযাপন

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দেশ বরেণ্য সংগীত ব্যক্তিত্বের শুভেচ্ছা বাণী ও সুরের মূর্ছনায় সোনার তরী পাল উড়ালো ২০০০তম পর্বের। আবৃত্তি শিল্পী ও নট‍্যজন ড. অমিতাভ কাঞ্চিলালের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত হলো সোনার তরী’র ১৯০০তম পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সংগীতশিল্পী বৃন্দ।সোনার তরী একটি শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র। ২০০৮ সালে প্রয়াত লোক সঙ্গীত শিল্পী এবং স্বাধীন বাংলা বেতারের কন্ঠযোদ্ধা বিপুল ভট্টাচার্য এর উদ্বোধনের মাধ্যমে সোনার তরীর পথ চলা শুরু হয়। সোনার তরীর কর্ণধার বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও সংস্কৃতজন অসীম বাইনের পরিচালনায় সোনার তরী এগিয়ে চলছে। করোনাকালীণ স্থবিরতায় সোনার তরী শুরু করে অনলাইন ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান 'ফেইসবুক লাইভ'। গতানুগতিক ধারার বাইরে গিয়ে সোনার তরী সঙ্গীতের প্রায় প্রতিটি ধারা নি...
খুলনায় যাত্রাপালা উৎসবের সমাপ্তি; শিল্প রক্ষার তাগিদ
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যাত্রাপালা উৎসবের সমাপ্তি; শিল্প রক্ষার তাগিদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আজ নানা সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। তিনি বলেন, এক সময় যাত্রা মানুষের বিনোদন ও সামাজিক সচেতনতার গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অবহেলা ও সময়োপযোগী উদ্যোগের অভাবে এই লোকজ শিল্প ক্রমেই তার গৌরব হারাচ্ছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী যাত্রাপালা উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ যাত্রাশিল্প মালিক সমিতি এ আয়োজন করে।প্রধান অতিথি বলেন, যাত্রা শুধু বিনোদন নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে বাংলার মানুষের জীবনসংগ্রাম, আনন্দ-বেদনা ও সামাজিক মূল্যবোধ। তিনি ব...
আসছে ‘জ্ঞানী গণি ৩’; বৃহস্পতিবার থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে
বিনোদন, সর্বশেষ

আসছে ‘জ্ঞানী গণি ৩’; বৃহস্পতিবার থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে

|| বিনোদন প্রতিবেদক ||পারিবারিক ড্রামা আর কমেডির মিশেলে দর্শকপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ নিয়ে আবারও হাজির হচ্ছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি ৩’ নিয়ে ফিরছে এই সিরিজটি। ইমরান ইমনের পরিচালনায় আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে দর্শক নাটকটি বঙ্গ-তে স্ট্রিমিং করতে পারবেন।বঙ্গ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্যালিকার বিয়ে। বিয়ের উৎসবকে ঘিরে তৈরি হওয়া নানা উদ্ভট পরিস্থিতি এবং তা সামাল দিতে জ্ঞানী গণির চিরাচরিত বুদ্ধিমত্তার প্রয়োগই নাটকের মূল উপজীব্য। তবে পরিস্থিতি সামাল দিতে গিয়ে গণি নিজেই নতুন নতুন সব রহস্যের জালে জড়িয়ে পড়েন। পারিবারিক বন্ধন আর বুদ্ধিমত্তার লড়াইয়ের এই গল্পে শরাফ আহমেদ জীবনের পাশাপাশি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াসহ আরও অনেকে।নির্মাতা ইমরান ইমন জানান, ‘জ্...
ব্যবসায় ধ্বস: সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল
বিনোদন, সর্বশেষ

ব্যবসায় ধ্বস: সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল

|| বিনোদন ডেস্ক ||সাভারের গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধ্বস নামায় সিনেমা জগত থেকে আপাতত দূরে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। এক সময় সাভারে প্রায় ১২ হাজার জনবল নিয়ে বিশাল কারখানা পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীসংখ্যা নেমে এসেছে মাত্র ৪ হাজারে। এই বড় ধরনের ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে আপাতত পুরো মনোযোগ ব্যবসার দিকেই দিতে চান তিনি। এই পরিস্থিতিতে সিনেমাকে আপাতত বিদায় জানিয়ে অনন্ত জলিল বলেন, ব্যবসার অবস্থা এতটাই প্রতিকূল যে এখন অভিনয় বা সিনেমার শুটিং নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। এমনকি তার হাতে থাকা পেন্ডিং সিনেমাগুলোর কাজও এই মুহূর্তে শেষ করা সম্ভব হচ্ছে না।‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত এই অভিনেতা স্পষ্ট জানান, তিনি মূলত একজন ব্যবসায়ী এবং শুটিংয়ের ফাঁকেও সবসময় ব্যবসার খোঁজ নিতাম। তাই ব্যবসার অবস্থা পুনরায় স্থিতিশীল না হওয়া পর্যন্ত রূপালি পর্দায় ফেরা তার জন্য ঠিক হ...
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেমসের গভীর শোক ও সমবেদনা
বিনোদন, সর্বশেষ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেমসের গভীর শোক ও সমবেদনা

|| বিনোদন ডেস্ক | আলোকিত দৈনিক ||বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরেণ্য সংগীতশিল্পী নগরবাউল জেমস। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি এই শোক জানান।জেমস তাঁর বার্তায় বলেন, “বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন। আমিন।” একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এর আগে আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপসহীন এই নেত্রী। গত ২৩ নভেম্বর অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক মাসেরও বেশি সময় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও আজ ...
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ‘কল অব ডিউটি’ সহ-নির্মাতা ভিন্স জ্যাম্পেলার মৃত্যু
বিনোদন, সর্বশেষ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ‘কল অব ডিউটি’ সহ-নির্মাতা ভিন্স জ্যাম্পেলার মৃত্যু

|| ​বিনোদন ডেস্ক ||​ভিডিও গেম জগতের এক কিংবদন্তি নক্ষত্র পতন ঘটল। জনপ্রিয় অ্যাকশন গেম 'কল অব ডিউটি' (Call of Duty) সিরিজের সহ-নির্মাতা এবং রেসপন এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ভিন্স জ্যাম্পেলা আর নেই। গত রবিবার (২১ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।​দুর্ঘটনার বিস্তারিত​আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (CHP) সূত্রে জানা গেছে, রবিবার সকালে লস অ্যাঞ্জেলেসের উত্তরের একটি পাহাড়ি সড়কে নিজের ‘চেরি-রেড’ ফেরারি গাড়িটি চালাচ্ছিলেন জ্যাম্পেলা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং একটি কংক্রিটের ব্যারিয়ারে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়।​ঘটনাস্থলেই ভিন্স জ্যাম্পেলা এবং গাড়িতে থাকা আরও একজন যাত্রী মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর...
বিশুদ্ধ সংগীত সাধনার ৫০ বছরের মাইলফলক ছাড়ালেন বরেণ্য সংগীত ব্যক্তিত্ব খায়রুল আনাম শাকিল
বিনোদন, রাজধানী, সর্বশেষ

বিশুদ্ধ সংগীত সাধনার ৫০ বছরের মাইলফলক ছাড়ালেন বরেণ্য সংগীত ব্যক্তিত্ব খায়রুল আনাম শাকিল

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||১৩ ডিসেম্বর শনিবার ২০২৫, ছায়ানট মিলনায়তন ছিলো আনন্দ-মুখর। হল ভর্তি দর্শকের উচ্ছ্বাসিত অপেক্ষা, এ যেনো বহু যুগের প্রতীক্ষিত উচ্ছ্বাস। আর কেনোই বা হবে না; দেশ বরেণ্য তথা উপমহাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় খায়রুল আনাম শাকিলের সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে অরুণরঞ্জনী সাথে খায়রুল আনাম শাকিলের ছাত্র-ছাত্রীরা এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজন থেকে বাদ পড়েনি তাঁর সহকর্মীবৃন্দও।তিনি শুধু একজন সংগীতশিল্পী নন, দক্ষ প্রশিক্ষক, সংগঠক এবং সকল ভূমিকায় তিনি সফল একজন মানুষ। খুব কম শিল্পীই এমন মাইলফলক অর্জন করতে পেরেছেন। সব কিছু মিলিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হলো খায়রুল আনাম শাকিলের ৫০ বছরের বর্ণাঢ্য সংগীত-ব‍্যপ্তি। এতে যে আলো তিনি ছড়িয়েছেন তাতে আলোকিত ও সমৃদ্ধ হয়েছে বাংলা সং...
রটারড্যামের পর্দায় খুলনার—‘দেলুপি’
বিনোদন, সর্বশেষ, সারাদেশ

রটারড্যামের পর্দায় খুলনার—‘দেলুপি’

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||‘দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষেরা দেলুপি দেখবে—এটা ভাবতেই ভালো লাগছে,’ উচ্ছ্বাস লুকান না সিনেমাটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। রটারড্যামের মতো বিশ্বমানের মঞ্চে নিজের প্রথম সিনেমার যাত্রা তার কাছে একদিকে আনন্দের, অন্যদিকে দায়িত্বেরও।তাওকীর জানান, শুরুতে রটারড্যাম থেকে যখন ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’-এর প্রস্তাব আসে, তখন তিনি দ্বিধায় পড়ে যান। কারণ, সিনেমাটি বানানোর সময় খুলনার দেলুটি ইউনিয়নের মানুষদের কাছে প্রতিশ্রুতি ছিল—সবার আগে তারাই দেখবেন এই গল্প। একই সঙ্গে বাংলাদেশের দর্শকদের সামনে আগে সিনেমাটি তুলে ধরার ইচ্ছাও ছিল টিমের। বিষয়টি জানানো হলে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ সেই ইচ্ছার প্রতি সম্মান জানায়।এই সমঝোতার পরই নিশ্চিত হয়—‘দেলুপি’ যাবে রটারড্যামে, তবে দেশের মানুষের কথা মাথায় রেখেই। আর সেই পথেই এখন আন্তর্জাতিক যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত পুর...