Thursday, July 16

শিক্ষাঙ্গন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব-১৪৩১ উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব-১৪৩১ উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||জাঁকজমক আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচারাল ক্লাব সদস্যদের দলীয় নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব।দিনব্যাপী বিভিন্ন ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা-পুলির মেলা, মেহেদি কর্নার, চটপটি- ফুসকার সমাহার ছিল বসন্ত বরণের অন্যতম আকর্ষণ। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাস। শিক্ষার্থীদের সঙ্গে বসন্ত উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী, ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এ.এইচ.এম ফারুক, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিনগণ, পরিক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানগণ, শ...
১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

|| নিউজ ডেস্ক ||বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৭ জানুয়ারি ১৩ বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছিল স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামকরণের জন্য একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাংগিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ...
বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের ইউআইইউ’র উদ্ভাবনী কেন্দ্র পরিদর্শন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের ইউআইইউ’র উদ্ভাবনী কেন্দ্র পরিদর্শন

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। প্রতিনিধিদলটি আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ইউআইইউ’র উদ্ভাবনী কেন্দ্র পরিদর্শন করে। ।প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের (এসএআর) আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মি. মার্টিন রাইসার এবং বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর (অন্তর্র্বতীকালীন) মিসেস গেইল মার্টিন। প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ এবং অত্যাধুনিক উদ্ভাবনী কেন্দ্র পরিদর্শন করেন।প্রতিনিধি দলে আরও ছিলেন প্রসপারিটি প্র্যাকটিস গ্রুপের আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ. ভার্গিস, এসএআর-এর অর্থ, প্রতিযোগিতামূলকতা এবং বিনিয়োগ (এফসিআই) গ্যাবি জর্জ আফরাম, প্রসপারিটির কান্ট্রি লিড ইকোনমিস্ট এবং প্রোগ্রাম লিডার সোলেমান কুলিবালি, এফসিআই ও এ...
জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘দ্যা হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি’ শীর্ষক এক অনুষ্ঠানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং গণযোগাযোগ ...
পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বস্তির শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বস্তির শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে এবং ইয়ুথ হাব ফাউন্ডেশনের সহযোগিতায় আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহরের রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্রি) শিশু-শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ শিক্ষা সামগ্রী বিতরণ হয়। এ উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ও কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান।অনুষ্ঠানে রেল স্টেশন সং...
সিলেটে লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগে মতবিনিময় সভা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

সিলেটে লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগে মতবিনিময় সভা

|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটি, সিলেট-এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিভাগের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, গবেষক জনাব, মোস্তফা মনজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মো. মফিজুল ইসলাম, জগন্নাথপুর হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার প্রিন্সিপাল ড. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ।প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা মনজুর বলেন, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, ইসলামিক স্টাডিজ বিষয়ে পৃথিবী...
জেসআপ মুট কোর্টে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের অভাবনীয় সাফল্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জেসআপ মুট কোর্টে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের অভাবনীয় সাফল্য

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইনের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম হলো ফিলিপ সি. জেসআপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা। ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ) এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।এ বছর ৬-৮ ফেব্রুয়ারি ২০২৫ সালের ৯ম বাংলাদেশ বাছাই পর্বে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের নবীন শিক্ষার্থীরা প্রথমবারের মতো অংশগ্রহণ করেই তাদের মেধা, পরিশ্রম ও দক্ষতার স্বাক্ষর রেখেছে। তাদের এই অভূতপূর্ব সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, বরং বাংলাদেশের আইন শিক্ষার ক্ষেত্রেও একটি উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে।এই প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ, যেখানে তারা আন্তর্জাতিক আইন সম্পর্কিত তাদের জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করতে পারে।এটি তাদের আইন সম্পর্কিত সমস্যা বিশ্লেষণ, যুক্তিতর্ক প্রস্ত...
রাবিতে জাতীয় ফিজিক্স কনফারেন্সে প্রধান অতিথি ইউআইটিএস উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবিতে জাতীয় ফিজিক্স কনফারেন্সে প্রধান অতিথি ইউআইটিএস উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত “National Conference on Physics-2025”-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। কনফারেন্সের থিম ছিল “Physics: Enigma and Beauty”। গত ৬ ও ৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী কনফারেন্সটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়।কনফারেন্সেটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ শৌকত আকবর।সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ভূঁইয়া বলেন, এরকম কনফারেন্সের মাধ্যমে পদার্থবিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং গবেষণালব্ধ জ্ঞানের মিথস্ক্রিয়া বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও সমৃদ্ধ করবে। তিনি আরও উল্লেখ করেন য...
ঢাবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালা শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালা শুরু

|| নিজস্ব প্রতিবেদক ||অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দু'দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্র, যুক্তরাষ্ট্র ভিত্তিক মাল্টি-ফেইথ নেইবারস নেটওয়ার্ক (এমএফএনএন) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) যৌথভাবে এই কর্মশালা আয়োজন করেছে।কর্মশালা আয়োজক কমিটির আহ্বায়ক এবং আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, এমএফএনএন-এর সহ-প্রতিষ্ঠাতা ড. বব রব...
বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে ৪ শিক্ষার্থী হাসপাতালে
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে ৪ শিক্ষার্থী হাসপাতালে

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ে দারোয়ানের সাথে এক ছাত্রের কথা কাটাকাটির জেড়ে মারপিট ও ধারালো চাকুর আঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটেছে। এতে এলাকায় উক্তেজনা বিরাজ করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়াকে মোটরবাইকে নিয়ে স্কুলে আসে বড় ভাই আজিম আকন্দ। স্কুল গেইটের দায়োয়ান আব্দুল আউয়াল মোটরসাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করতে না দিলেই শুরু হয় বাকবিতন্ডা। আজিম আকন্দ সিরাজগঞ্জ বিএল স্কুলের নবম শ্রেণির ছাত্র ও সমেসপুর গ্রামের সোনাউল্লার ছেলে।পরে মোটরসাইকেল বাহিরে রেখেই আজিম আকন্দ রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছোট বোনের স্কুলের আইডি কার্ড তৈরির বিষয়ে কথা বললে একশ টাকা লাগবে জানায়। তার ...