শনিবার, ফেব্রুয়ারি ২৮

শিক্ষাঙ্গন

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে ইউআইটিএস উপাচার্যের অংশগ্রহণ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে ইউআইটিএস উপাচার্যের অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক আয়োজিত “দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা” শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন ২০২৬-এ অংশগ্রহণ করেছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় গত ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হ...
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে টেকসই উন্নয়নের লক্ষে “ডিজাইনিং ইভেন্ট উইথ পারপাস: এ গাইড টু এসডিজি ইন্টিগ্রেশন” শীর্ষক একটি প্রশিক্ষণ গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র সহযোগী অধ্যাপক এবং আইকিউএসি’র পরিচালক ড. মফিজুল হক মাসুম’র সভাপতিত্বে প্রশিক্ষণ অধিবেশনটি পরিচালনা করেন ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র সহকারী অধ্যাপক এবং আইকিউএসি’র উপ-পরিচালক জনাব জাকোয়ান।ইউআইইউ’র ১৭টি একাডেমিক এবং প্রশাসনিক বিভাগ থেকে প্রায় ৫০ জন প্রতিনিধিত্বকারী হিসাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা বৃদ্ধি করা এবং ইউআইইউতে পরিচালিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক ইভে...
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অফিসার সমিতির মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অফিসার সমিতির মানববন্ধন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশকে অস্থির করে তুলতে নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি ও হামলার ঘটনা ঘটছে।বক্তারা জানান, অফিস চলাকালীন সময় ছাড়াও অফিস শেষে বাড়ি ফেরার পথে কর্মকর্তাদের ওপর ভয়ভীতি প্রদর্শন, মানসিক...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’-এর উদ্বোধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’-এর উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | আলোকিত দৈনিক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই দুই সপ্তাহব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’ -এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, স্টুডেন্ট অ্...
বিলম্ব ফিসহ এসএসসি’র ফরম পূরণের শেষ তারিখ ঘোষণা করল ঢাকা শিক্ষা বোর্ড
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিলম্ব ফিসহ এসএসসি’র ফরম পূরণের শেষ তারিখ ঘোষণা করল ঢাকা শিক্ষা বোর্ড

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে বিলম্ব ফিসহ ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এরপর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণের চূড়ান্ত তারিখ ১৭ জানুয়ারি ২০২৬। নির্ধারিত সময়ের পর ফরম পূরণের আর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং সময় বৃদ্ধির কোনো সুযোগ থাকবে না। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের ফরম পূর...
ইউআইটিএস-এ ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘ব্রিজিং ফিউচারস’ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস-এ ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘ব্রিজিং ফিউচারস’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এবং নিক্কো সেন্টার (Nikkou Centre)-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক "Bridging Futures: Japanese Career Pathways for UITS Graduates" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান এবং সম্মানিত অতিথি হিসেবে জাপান থেকে আগত Japan Specified Skilled Worker Education Support Association-এর বোর্ড মেম্বার ও এক্সিকিউটিভ ডিরেক্টর (এশিয়া) হিডিও সুয়েমিতসু (Hideo Suemitsu)।সেমিনারে বক্তার...
ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে ইউআইইউ রানার্স আপ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে ইউআইইউ রানার্স আপ

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি) ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব ২০২৬ -এ রানার্স-আপ হয়েছে। সূর্যসেন বিতর্ক ধারার উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী এই জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ডিবেটিং দল ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবের সেমিফাইনাল রাউন্ডে অসাধারণ বিতর্ক দক্ষত...
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উপবৃত্তির তথ্য প্রদানের সময় বাড়ল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উপবৃত্তির তথ্য প্রদানের সময় বাড়ল

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষে অনলাইনে তথ্য প্রদানের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের উপবৃত্তির চাহিদা জমা দিতে পারবেন।মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম এবং সহকারী পরিচালক (দাখিল ও এবতেদায়ী) ইবাদাৎ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বৃদ্ধির তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ে উপবৃত্তি প্রদানের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যাবতীয় তথ্য নির্ধারিত লিংকে প্রবেশ করে চাহিদা মেন্যু থেকে প্রদান করতে হবে।পূর্বে নির্ধারিত সময়সীমা পরিবর্তন করে এখন ১২ জান...
নারী শিক্ষায় বেগম জিয়ার অবদান অনস্বীকার্য : শোকবই উন্মুক্তকালে ইআবি উপাচার্য
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

নারী শিক্ষায় বেগম জিয়ার অবদান অনস্বীকার্য : শোকবই উন্মুক্তকালে ইআবি উপাচার্য

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে একটি শোকবই খোলা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই শোকবইয়ের উদ্বোধন করেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ভিসি নিজেই শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন।শোকবইয়ে স্বাক্ষর শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি তাঁর লেখনীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং বিশেষ করে দেশের শিক্ষা ও নারী শিক্ষার অগ্রগতিতে তাঁর অনন্য ও গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।শোকবই উন্মুক্ত করার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম,প...
এসএসসি’র খাতা মূল্যায়নে গাফিলতি: বরিশাল বোর্ডের ৪ শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

এসএসসি’র খাতা মূল্যায়নে গাফিলতি: বরিশাল বোর্ডের ৪ শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||উত্তরপত্র মূল্যায়নে অবহেলা এবং নম্বর প্রদানে ভুলের দায়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাধীন রসায়ন বিষয়ের চারজন সহকারী শিক্ষককে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. শহীদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।অব্যাহতি প্রাপ্ত শিক্ষকগণ হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম। ঝালকাঠি সদর উপজেলার উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রঞ্জন কুমার বিশ্বাস ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আমির হোসেন এবং বরগুনা সদর উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব বিধান সরকার।বিজ্ঞপ্তিত...