শুক্রবার, এপ্রিল ২৪

শিক্ষাঙ্গন

ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সিফাত ও সম্পাদক শামীম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সিফাত ও সম্পাদক শামীম

|| নিজস্ব প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় ||ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫ সেশনের সভাপতি মনোনীত হয়েছেন বিন ইয়ামিন সিফাত ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ শামীম।শনিবার (১১ জানুয়ারি ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে সংঠনটির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।সভাপতি পদে মনোনীত হওয়া বিন ইয়ামিন সিফাত মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়া মোঃ শামীম আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। এছাড়া কমিটির অন্যান্য মনোনীত সদস্যরা হলেন সহ-সভাপতি দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আল-আমিন ও মোহাম্মদ আরিফ জুমান। সাংগঠনিক সম্পাদক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আশর...
ঢাবিতে আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন: নতুন কমিটির সভাপতি ড. কামাল ও সম্পাদক ড. মুমিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন: নতুন কমিটির সভাপতি ড. কামাল ও সম্পাদক ড. মুমিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলা‌দে‌শের ফারসি ভাষার গ‌বেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ফা‌রসি ভাষা চর্চাকারী‌দের গবেষণাধর্মী সংগঠন "আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ"-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনটির সভাপতি ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভুশি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী।অনুষ্ঠানে নত...
ইবির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, ইতিহাসের সেরা আয়োজন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, ইতিহাসের সেরা আয়োজন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী ফ্যামিলি ডে-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে (পূর্বাচল) এই পুনর্মিলন অনুষ্ঠিত হয়। রিসোর্টটিতে ফ্যামিলিসহ বন্ধু-বড়ভাইদের সাথে উল্লাসে মেতে উঠেন ইবিয়ানরা। ফ্যামিলি ডে-এর আয়োজনটি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেরা।ইবির ফ্যামিলি ডে-তে বক্তব্য রাখছেন ব্রুনাইয়ের মান্যবর রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওসমান।ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের মান্যবর রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওসমা...
ইবিয়ান ফ্যামেলী ডে ২০২৫
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবিয়ান ফ্যামেলী ডে ২০২৫

|| মো. নুরুল হুদা ||১০ জানুয়ারি ২০২৫ তারিখইবিয়ানদের মেলায় আজ,জমেছে মনে আনন্দের সুরদেহে পোশাকের সাজ।মুখে আছে মিষ্টি হাসিগল্প আর উচ্ছ্বাসে ভরা,খুশি খুশি মনভালোবাসার বাঁধনযেন সবে আত্মহারা।ভ্রাতৃত্বের হাত ধরা একসাথে,চিরসবুজ স্মৃতি গাঁথা প্রান্তরে।ইবিয়ান পরিবার এক অভয়ারণ্য,প্রাণের মিলনে সুখী ধন্য।খেলা, গান আর মজার গল্পখুঁজি আমরা জীবনের সারথি,সবাই এক ছাদের তলেইবিয়ানদের স্মৃতি মনে পড়েপ্রত্যেকে একে-অপরের সাথী।ফ্যামেলী ডে মানে একটাই কথা,ভালোবাসায় ভুলে যাই অতীতের ব্যথা।একসঙ্গে পথচলার এক নতুন শপথ,স্বপ্নের গন্তব্য আনন্দের রথ।২০২৫ এর এই শুভক্ষণ,মনে রাখুক প্রতিটি আপনজন।ইবিয়ানদের মিলনমেলা হয়ে থাকুকচিরন্তন প্রেরণা আর ভালোবাসায় জড়ানো সুখ।নবীন-প্রবীণ সবাই মোরা ইবিয়ানভ্রাতৃত্বের বন্ধনে নেই কোন ব্যবধান,সুখ-দুঃখে রইব একে অপরের পাশেমোরা ঐক্যবদ্ধ গড়ব শান্তির সোপান।লেখক: কবি মো. নু...
আলিয়ার মাঠে বিশেষ আদালত, উঠানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আলিয়ার মাঠে বিশেষ আদালত, উঠানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত উঠিয়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিডিআর বিদ্রোহের বিচারকাজের নিরাপত্তার দায়িত্ব পাওয়া পুলিশ ও এপিবিএন সদস্যদের সেখানে পৌঁছাতে বাধা দিচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী।বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। পনের বছর আগের এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। আজ থেকে আলিয়া মাদরাসা মাঠে...
তিতুমীর কলেজের প্রধান ফটকে ঝুলছে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

তিতুমীর কলেজের প্রধান ফটকে ঝুলছে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার

|| নিজস্ব প্রতিবেদক ||সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজের প্রধান ফটকে 'তিতুমীর বিশ্ববিদ্যালয়' লেখা একটি ব্যানার টাঙিয়ে তারা তাদের দাবির প্রতি জোর দিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭টি সরকারি কলেজের মধ্যে অন্যতম সরকারি তিতুমীর কলেজ। দীর্ঘদিন ধরেই এসব কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। তবে, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আরও এক ধাপ এগিয়ে গিয়ে তাদের কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তুলেছেন।শিক্ষার্থীরা একাধিকবার সড়ক ও রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন তাদের এই দাবির পক্ষে। গত ৩ ডিসেম্বর, শিক্ষামন্ত্রণালয় একটি ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে, যাতে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত ...
শীতার্ত মানুষের পাশে ইউআইইউ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শীতার্ত মানুষের পাশে ইউআইইউ

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে খুলনা জেলার কয়রা উপজেলার কয়েকটি গ্রামে শীতার্ত মানুষের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছর শীত মৌসুমে অতিরিক্ত শৈত্যপ্রবাহের কারণে অসহায় ও হত দরিদ্র মানুষদেরকে চরম দুর্ভোগে পড়তে হয়। সেসব হত দরিদ্র ও নিঃস্ব মানুষের পাশে দাড়িয়েছে ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর তরুণ সদস্যরা। নিজ ক্যাম্পাসে দুই সপ্তাহব্যাপী একটি ক্যাম্পেইন করে শীতবস্ত্র ও তহবিল সংগ্রহ করে। উক্ত ক্যাম্পেইনে ইউনিভার্সিটির শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ১০ সদস্যের একটি দল সরেজমিনে কয়রা উপজেলার কয়েকটি গ্রামের প্রত...
লালমোহন রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শুভ উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লালমোহন রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শুভ উদ্বোধন

|| এম. আর পারভেজ | ভোলা প্রতিনিধি ||ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকালে রায়চাঁদ বাজার সংলগ্ন পশ্চিম পাশে রেসিডেন্সিয়ালের নিজস্ব কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।রেসিডেন্সিয়ালের পরিচালনা পর্ষদের আয়োজনে বর্তমান যুগোপযোগী শিক্ষা বাস্তবায়নের লক্ষে এবং মনুষ্যত্বের শিক্ষায় চরম শিক্ষা, আর আমরা সমস্তই তার অধীন এ স্লোগানকে সামনে রেখে উক্ত প্রতিষ্ঠান যাত্রা শুরু করা হয়েছে। রমাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈনিক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেল...
রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

|| নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদী রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন আলগী বাজার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক জিল্লুর রহমান।জিল্লুর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড-আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুল পরিচালনা কমিটি...
বেলকুচির সেন ভাঙ্গাবড়ী উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচির সেন ভাঙ্গাবড়ী উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী কান্ত কবি রজনীকান্ত সেনের স্মৃতি বিজরিত সেন ভাঙ্গাবাড়ী উচ্চবিদ্যালয়ের ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পরিচালনা কমিটির সদস্য আকলিমা খাতুন, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রামাণিক, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু...