শুক্রবার, মার্চ ৬

শিক্ষাঙ্গন

শাহবাগের সড়ক বন্ধ, চার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

শাহবাগের সড়ক বন্ধ, চার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

|| নিউজ ডেস্ক ||শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শাহবাগে কয়েকশ শিক্ষার্থী লংমার্চ করে এসে সড়কে অবস্থান নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন।শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাত কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তারা লংমার্চ করছেন।এর আগে জানুয়ারি মাসেও দাবি নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা।শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ তাদের দাবিগুলো তুলে ধরে।তাদের চার দফা দাবি হচ্ছে—১২ বছরের বেশি সময় ধরে স্বাস্থ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

|| নিজস্ব প্রতিবেদক ||স্প্রিং ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।ওরিয়েন্টেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীন এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন শুরু হলো। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফারহাত আনোয়ার শিক্ষার্থীদের বিনয়ী ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। তিনি তাদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "আমাদের সবার আগে এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশের প্রতি দায়বদ্ধ হতে হবে। আমাদের সবাইকে নিজের সুপ্ত সম্ভাব...
বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কান্ত কবি রজনীকান্ত সেনের জন্মভূমি ঐতিহ্যবাহী সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া ২৪ টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিদ্যালয় প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, একাডেমিক সুপারভাইজার মোঃ নাজির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...
ইউআইটিএস জব ফেয়ার’২৫ সফলভাবে সম্পন্ন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস জব ফেয়ার’২৫ সফলভাবে সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উদ্যোগে রাজধানীর বারিধারায় ইউআইটিএস জব ফেয়ার ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে দিনব্যাপী এই জব ফেয়ারের আয়োজন করা হয়। ফেয়ারটিতে দেশের উনিশটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং দুই হাজারেরও বেশি চাকরিপ্রত্যাশী তাদের আবেদনপত্র জমা দেন।বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন ও জব ফেয়ার কমিটির আহ্বায়ক ড. ফারুক হোসেন-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জব ফেয়ার এমন একটি আয়োজন, যা মানুষের স্বপ্নকে বাস্তবায়নের সুযোগ তৈরি করে দেয়। আমাদের শিক্ষার্থীদেরকে ভবিষৎ গড়ার পথ দেখানোর জন্যই আজকের এই আয়োজন। এই জব ফেয়ার থেকে শিক্ষার্থীরা চাকরি করা বা ...
জাতীয় গ্রন্থাগার দিবস’২৫ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটিতে র‍্যালি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জাতীয় গ্রন্থাগার দিবস’২৫ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটিতে র‍্যালি

|| নিজস্ব প্রতিবেদক ||বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে পথসভা ও এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা এম এ মতিন, অর্থনীতি বিভাগের প্রধান রবিউল করিম মৃদুল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর নূরুল ইসলাম, কলা অনুষদের ডিন এ এইচ এম সালেক ও গবেষণা পরিচালক প্রফেসর ওসমান গনি।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ মোতালেব চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পথসভা শেষে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।...
অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও ইবতেদায়ী প্রধান এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ দেয়া হোক
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও ইবতেদায়ী প্রধান এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ দেয়া হোক

|| আব্দুর রহিম ||নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হলেও এনটিআরসি শতভাগ স্বচ্ছভাবে শিক্ষক দিতে পেরেছে। আর নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হওয়ার কারণ এনটিআরসিকে শতভাগ ক্ষমতা প্রদান করা হয় নাই। পিএসসির আদলে একটা স্বতন্ত্র শিক্ষক নিয়োগ কমিশন গঠন করা দীর্ঘ দিনের দাবি। কিন্তু দুঃখের বিষয় হলো খসড়া নীতিমালা তৈরি করা পর্যন্তই শেষ আর কোনো খোঁজ খবর নেই।অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, ইবতেদায়ী প্রধান এখন নিয়োগ দেয়া হয় ম্যানেজিং কমিটির মাধ্যমে। ফলে এখানে যোগ্য, দক্ষ, শিক্ষা বান্ধব লোকের চাইতে টাকার পাওয়ার বেশি। ফলে যোগ্য লোক এই পদে আসতে পারে না। এর সাথে রাজনৈতিক লেজুড়বৃত্তি তো এই ধ্বংসের মূল অস্ত্র। যার প্রমাণ নিজ প্রতিষ্ঠান।সেখানে যার সার্টিফিকেট নেই সে এখন সুপার পদে। তিনি আবার নিয়োগ দিয়েছেন ফাযিল ফেল করা লোককে।আপনি যে কোনো প্রতিষ্ঠান পরিদর্শন করে এর প্রমাণ পাবেন, যে শিক্ষা বান্ধব ম্যানেজিং কমিটি...
ঢাবির সিনেট ভবনে ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবির সিনেট ভবনে ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’

|| নিজস্ব প্রতিবেদক ||যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই ফেয়ার অনুষ্ঠিত হয়।যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই মেলার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকালে এই মেলা উদ্বোধন করেন।এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিরেক্টর ফর পাবলিক এনগেইজমেন্ট মি. স্কট হার্টম্যান এবং দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ‘এডুকেশন ইউএসএ স্প্রি...
বাঁশ দিয়ে গুলশান-মহাখালী সড়ক আটকে দিয় তিতুমীরের শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বাঁশ দিয়ে গুলশান-মহাখালী সড়ক আটকে দিয় তিতুমীরের শিক্ষার্থীরা

|| নিউজ ডেস্ক ||সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে বাঁশ দিয়ে গুলশান-মহাখালী সড়ক আটকে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী এই রাস্তা অবরোধ করে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা। এতে বন্ধ হয়ে গেছে এই সড়ক দিয়ে যান চলাচল।সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সড়কের ওপর বাঁশ ফেলে শিক্ষার্থীরা যানচলাচল বন্ধ করে দেন। শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে।শিক্ষার্থীদের সড়ক অবরোধে এই এলাকা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পায়ে হেঁটে পুরো এলাকা পার হতে হচ্ছে সাধারণ মানুষকে।সরেজমিনে দেখা গেছে, তিতুমীর কলেজের মূল ফটকের সামনেই ৬ষ্ঠ দিনের মতো অনশন করছেন ছয় শিক্ষার্থী। তার সামনে শিক্ষার্থীরা গোল হয়ে সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এসময় তিতুমীর বিশ্বিবদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখ...
পরিচ্ছন্নতা সপ্তাহ শেষ হলেও পরিচ্ছন্ন হয়নি ঢাকা আলিয়ার দুই হলের আঙ্গিনা
আবহাওয়া ও পরিবেশ, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

পরিচ্ছন্নতা সপ্তাহ শেষ হলেও পরিচ্ছন্ন হয়নি ঢাকা আলিয়ার দুই হলের আঙ্গিনা

|| আরিফুল ইসলাম | ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় গত ২৬ জানুয়ারি উৎসবমুখর আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয় পরিছন্নতা সপ্তাহের। পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন ঢাকা আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবীর।গত ২২ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল কবীরের স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে পরিচ্ছন্নতা সপ্তাহের তারিখ ঘোষণা করা হয়। নোটিশে উল্লেখ করা হয় "প্রতিষ্ঠানের একাডেমিক ভবন সংলগ্ন এলাকা, আল্লামা কাশগরী রহ. হল,  মুফতি আমিমুল ইহসান রহ. হল ও মাদ্রাসার মাঠ আগামী ২৫ হতে ৩০ জানুয়ারি ২০২৫ খ্রি. পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হবে। একদিন বিলম্ব করে ২৬ জানুয়ারি রোজ রবিবার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয় এতে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মুফতি আমিমুল ইহসান রহ. হলের সামনে জমাটবদ্ধ পানি নিষ্কাশনের কাজ খুব দ্রুত সময়ের...
যানবাহনের উচ্চমাত্রার হর্নে অতিষ্ঠ ঢাকা আলিয়ার আবাসিক শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

যানবাহনের উচ্চমাত্রার হর্নে অতিষ্ঠ ঢাকা আলিয়ার আবাসিক শিক্ষার্থীরা

|| আরিফুল ইসলাম | ঢাকা আলিয়া প্রতিনিধি ||রাজধানীর ঢাকার বকশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা। মাদ্রাসার পাশেই বকশি বাজার মোড়ে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রার ছাত্রাবাস আল্লামা কাশগরী রহ. হল। ফজরের আজানের ধ্বনি কর্ণে আসার আগেই ছাত্রদের কর্ণে চলে আসে যানবাহনের হর্নের শব্দ। বকশিবাজার মোড়ে ঢাকা আলিয়ার হলে অপর পাশে অবস্থিত ঢাকা মেডিকেল কলেজের ডাঃ ফজলে রাব্বী হল এবং বকশিবাজার মোড়ে অবস্থিত সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ।অযথা বা উচ্চ শব্দে হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৮৮ ধারায় বলা আছে, উচ্চমাত্রায় হর্ন বাজালে অনধিক তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা করতে পারবে কর্তৃপক্ষ। ডিএমপির ৯ নির্দেশনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় হর্ন বাজানো যাবে না এ নির্দেশনা থাকলেও কোন গাড়ি চালক তা মানছে না।সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার আল্লামা কাশগরী রহ. হলে অবস্থানরত শি...