বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরণ
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল এ কে এম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিবৃন্দ।এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আযম, বেলকুচি মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটি সদস্য এবং উপজেলা বিএনপির সদস্...










