চারদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর ভাই, সন্ধান চায় পরিবার
|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||চারদিন ধরে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থী হাসিব বিল্লাহ’র বড় ভাই সাইফুজ্জামান কাউসার (৩০)। গত ৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাড়ি থেকে বের হওয়ার পর আর সন্ধান মেলেনি। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ এলাকায়। কাউসার এ কে এম সিদ্দিক এর ছেলে।এ ঘটনায় ১০ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরিভূক্তির আবেদন করেছে নিখোঁজের স্ত্রী শিমু। থানার জিডি নং: ৫৪০, ট্র্যাকিং নং: U3BKRU.। এছাড়াও তার কোনো সন্ধান পেলে 01768669291, 01571045597 নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে তার পরিবার।জিডিতে উল্লেখ রয়েছে, সাইফুজ্জামানের শারিরিক গঠন শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজ হওয়ার আগে হাফহাতা টিশার্ট ও প্যান্ট পরনে ছিল। নিখোঁজের সময় 01714652337 ও 01974752337 নম্বর সাথে ছিল।নিখোঁজের ভাই হাসিব বিল্লাহ জানান,...










