বৃহস্পতিবার, মার্চ ৫

শিক্ষাঙ্গন

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় বিপ্লবী ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাকিব মন্ডলকে আহ্বায়ক ও মোঃ জিনাত হোসাইনকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।আজ শনিবার (১৯ এপ্রিল) বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান স্বাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আহম্মদ,যুগ্ম-আহ্বায়ক সালমান ফারসী,আব্দুল্লাহ আল মাহমুদ ও কাজী হাসিব;সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান,সহকারী সদস্য সচিব আবদুর রহমান,রুকুনুজ্জামান ও আব্দুল্লাহ আল সোহাগ;সদস্য রিয়াজ, মো: ইব্রাহিম, ইকবাল হোসাইন, মো: নুর উদ্দিন সিয়াম, জান্নাতুন নাইম ও রেদোয়ান মাহি।সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক রাকিব মন্ডল বলেন, আমরা সবসময় শিক্ষার্থী...
রাবিতে বিভিন্ন সেবা নিয়ে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল-শিবির
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবিতে বিভিন্ন সেবা নিয়ে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল-শিবির

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু ও অভিভাবকদের জন্য তথ্য সেবা কেন্দ্র, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা, যাতায়াত সেবা, প্রবেশপত্র প্রিন্ট করা, অভিভাবকদের বিশ্রামাগার, খাবার, পানি ও চকোলেটসহ বিভিন্ন সেবা দিচ্ছে রাবি শাখা ছাত্রদল-ছাত্রশিবির। এতে উপকৃত হয়ে উচ্ছাস প্রকাশ করেছেন ভর্তিচ্ছু-অভিভাবকরা।আজ শনিবার (১৯ এপ্রিল ) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শাখা ছাত্রদলের উদ্যোগে ৭টি ভর্তি সহায়তা কেন্দ্র ও ১টি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বসানো হয়েছে। সেগুলোতে ছাত্রদলের পক্ষ থেকে বিনামূল্যে খাবার, পানি, কলম, শুভেচ্ছা ফুল এবং অভিভাবকদের সময় কাটানোর জন্য পত্রিকা পাঠের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দ্রুত সময়ে কেন্দ্রে পৌঁছাতে ভর্তিচ্ছ...
বগুড়ায় লাল কাপড়ে ঢেকে দিল পলিটেকনিকের মূল ফটকের নাম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় লাল কাপড়ে ঢেকে দিল পলিটেকনিকের মূল ফটকের নাম

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বগুড়ার পলিটেকনিক শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নাম লাল কাপড়ে ঢেকে দেন।এদিন বেলা ১২টার দিকে ক্যাম্পাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইনস্টিটিউট গেইটে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মূল ফটকের নাম ঢেকে রাখা হবে।একই দিনে শহরের নওদাপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। তারাও একই দাবিতে আন্দোলনে সংহতি প্রকাশ করে।এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল বের করেন। পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে শুরু হয়ে কলোনী এলাকা ...
ফুলবাড়ী উপজেলা শাখার প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক কমিটি গঠন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী উপজেলা শাখার প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক কমিটি গঠন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ৭৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।নবগঠিত কমিটিতে পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুলকে আহ্বায়ক, দক্ষিণ শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল সরকারকে প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ২নং আটিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সদস্য সচিব এমারুল হক টুটুল এবং যুগ্ম আহ্বায়ক মিনহাজুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।নবনির্...
ঢাবিতে জুলাই-আগস্টে হামলাকারীদের চিহ্নিত করতে শিক্ষার্থীদের কমিটি গঠন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে জুলাই-আগস্টে হামলাকারীদের চিহ্নিত করতে শিক্ষার্থীদের কমিটি গঠন

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের শনাক্তে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ জানিয়ে পাল্টা তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী। যদিও এই কমিটিকে ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ৩৪ সদস্যের একটি ছায়া তদন্ত কমিটি‌ আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তৈরি করবে।শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে অন্তত কয়েকশত ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষার্থীদের উপর হামলা করে। কিন্তু তদন্ত কমিটি মাত্র ১২৮ জনের তালিকা প্রকাশ করে যেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মতো রাঘব বোয়াল...
বগুড়ায় মাদ্রাসা মহাপরিচালকের পদত্যাগের দাবীতে ছাত্রীদের বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় মাদ্রাসা মহাপরিচালকের পদত্যাগের দাবীতে ছাত্রীদের বিক্ষোভ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় আল-জামিয়াতুল আরাবিয়া লিল-বানাত হযরত ফাতেমা রাযিঃ চকলোকমান মহিলা মাদ্রাসা’র (ও এতিম খানা) মহাপরিচালক মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর পদত্যাগের দাবীতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মাদ্রাসা চত্বরে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রীরা।এ সময় ওই মাদ্রাসার শিক্ষার্থীরা (ছাত্রীরা) মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সকল শিক্ষকদেরকে রুমে তালাবদ্ধ করে রেখে সকাল সাড়ে ৯টায় থেকে তাদের আন্দোলন শুরু করে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ বন্ধ বা স্থগিদ করতে বললে তারা আরো উত্তেজিত হয়ে বলে আগে আমাদের দাবী মানতে হবে।এরপর পুলিশ শিক্ষকদের সাথে কথা বলতে চাইলে রুমে তালাবদ্ধ অবস্থায় থাকা শিক্ষকদেরকে বের করে নিয়ে আসে শিক্ষার্থীরা।শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে প...
রাবিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সর্বোচ্চ নাম্বার ৭৭
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সর্বোচ্চ নাম্বার ৭৭

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই ফল প্রকাশিত হয়। এতে সর্বোচ্চ নাম্বার ৭৭ দশমিক ৫০। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিটের অন্তর্ভুক্ত। গত ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য বি ইউনিটের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পাশ করেছে ৮১১৮ জন। বাণিজ্য গ্রুপে পাশের হার ৩৫ দশমিক ১৬ শতাংশ, অ-বাণিজ্য মানবিক ও বিজ্ঞান উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০ দশমিক ৪৩ শতাংশ।উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে (ওয়েবসাইট https://admission.ru.ac.bd/) অফিসিয়াল ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হব...
রাকসু গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাকসু গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে। এছাড়া রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি ২০২৫-২৬ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মো. আমজাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৮তম সভায় রাকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন করা হয়। বুধবার (১৬ এপ্রিল) রাতে জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রাকসু নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. নিজাম উদ্দীন, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) অধ্যাপক এফ নজরুল ইসলাম, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহ...
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষা ১৭ মে
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষা ১৭ মে

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের অধীনে উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনরায় ভর্তি পরীক্ষা (এমসিকিউ পরীক্ষা) আগামী ১৭ মে বিকেল তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুধবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষা কমিটি।উল্লেখ্য, শুধুমাত্র উচ্চমাধ্যমিকে ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের mcq test পুনরায় গ্রহণের বিষয়টি বিজ্ঞ আদালতের নির্দেশ রয়েছে।উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ফলাফল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯/০৪/২০২৫ তারিখ পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।...
সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ছয়দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ছয়দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ শহরে  ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৭'শতাধিক শিক্ষার্থী। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ থেকে পৌনে ১২ টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকার  নিউ ঢাকা রোডের রেলগেট এলাকা এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই এলাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরমভাবে জনদূর্ভোগের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন ও সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, গত ১৮ মার্চ হাইকোর্টের নির্দেশে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য ৩০ শতাংশ কোটা প্রয়োগ করে জুনিয়র ইনস...