হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়টির সকল শ্রেণির প্রথম হতে পঞ্চম ক্রমিকমানধারীদের খাতা- কলম উপহার দেওয়া হয়েছে। হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের ৯৮' এস.এস.সি ব্যাচের শিক্ষার্থী মোঃ সোহেল রানার নিজস্ব উদ্যোগে তিনি বিনামূল্যে দু'শত পঞ্চাশ টি গাছ এবং এই খাতা-কলম উপহার দেন। বুধবার (৬ আগস্ট) বেলা ১২ টায় স্কুলে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের ৯৮' এস.এস.সি ব্যাচের শিক্ষার্থ...










