বৃহস্পতিবার, মার্চ ৫

শিক্ষাঙ্গন

চড়িয়া মধ্যপাড়া মাদ্রাসায় শতভাগ পাশসহ ৭ জন বোর্ড পেয়েছে
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চড়িয়া মধ্যপাড়া মাদ্রাসায় শতভাগ পাশসহ ৭ জন বোর্ড পেয়েছে

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় চড়িয়া মধ্যপাড়া দারুল কোরআন কওমী হাফিজিয়া মাদ্রাসা থেকে তানজিম বোর্ড বাংলাদেশ কর্তৃক কেন্দ্রীয় সনদ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন হাফেজ মাও: মুফতি আব্দুর রউফ সাহেব, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল কুদ্দুস সরকার, বিশিষ্ট সমাজ সেবক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপোত তালুকদার, আমেরিকা প্রবাসী।এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মাও: শিহাব উদ্দিন সাহেব,মাও: ইয়াহিয়া সাহেব, মাও: আব্দুল মান্নান সাহেব।অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও: ইমরান হোস...
প্রকৌশল খাতে বৈষম্যের প্রতিবাদে তিন দফা দাবিতে রাবিতে আবারও বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রকৌশল খাতে বৈষম্যের প্রতিবাদে তিন দফা দাবিতে রাবিতে আবারও বিক্ষোভ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||প্রকৌশল খাতে বৈষম্য নিরসনে 'ইঞ্জিনিয়ার' পদবি ব্যবহারের জন্য আইন প্রণয়নসহ তিন দফা দাবিতে ফের বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে 'প্রকৌশল অধিকার আন্দোলন' এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন তাঁরা।এর আগে সকাল সাড়ে ১০টার সময় ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এসময় তারা 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'এই মুহূর্তে দরকার, প্রকৌশল খাতের সংস্কার', 'ডিপ্লোমাদের সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও' 'বিএসসি ইঞ্জিনিয়ারের ন্যায্য অধিকার নিশ্চিত করো', 'যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই, বৈ...
ঢাবির ক্ষণিকা বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবির ক্ষণিকা বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা পরিবহন (বাসে) ভাংচুর ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় সকল শিক্ষার্থী প্রথমে ভিসি চত্বরে জমায়েত হয়ে পরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।মানবন্ধনে অংশকারী বক্তারা (শিক্ষার্থীরা)২৪ ঘন্টার মধ্যে ঢাবির বাস ভাংচুর ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে হামলার পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন যে, সারা বাংলাদেশের আন্দোলনে ছাত্রদের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামকে পুঁজি করে একটি কুচক্রী মহল একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। উত্তরাতে শিক্ষার...
প্রতারক চক্রের কবলে রাবি শিক্ষার্থী
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রতারক চক্রের কবলে রাবি শিক্ষার্থী

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||ক্রিপ্টোকারেন্সি ও ডলার লেনদেনের নামে সংঘবদ্ধ প্রতারণা চক্রের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান। তাঁর জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, হল কার্ড এবং ব্যক্তিগত ছবি চুরি করে একটি চক্র ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা চালাচ্ছে এবং ভুয়া আইডিগুলো ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা জানান।লিখিত বক্তব্যে মুশফিক বলেন, গত কয়েক মাস ধরে একটি প্রতারক চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমার পরিচয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত ছবি ব্যবহার করছে। ফেসবুক পেজ, গ্রুপ ও হোয়াটসঅ্যাপে আমার নামে ভুয়া প্রোফাইল খুলে ক্রিপ্টোকার...
ঢাকা আলিয়ায় ২৫-২৬ সালের সিট বরাদ্দের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র আহ্বান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় ২৫-২৬ সালের সিট বরাদ্দের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র আহ্বান

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ছাত্রাবাসে (হল) সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনার্স, ফাজিল (পাস ও সম্মান) এবং কামিল শ্রেণির বৈধ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।আবেদনকারী শিক্ষার্থীদের আগামী ২০ মে ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে এবং ২০০ টাকা বিকাশের মাধ্যমে ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন ফর্মের লিঙ্ক: https://forms.gle/RJDuutgGGJNSBNaY6। বিকাশ নম্বর: ০১৬৮৬-৯৬৩৭১০।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অনিয়মিত বা প্রাইভেট শিক্ষার্থীর জন্য সিট বরাদ্দ প্রদান করা হবে না।সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিতে হবে, যার মধ্যে রয়েছে:১। পাসপোর্ট সাইজের ১ কপি ও স্ট্যাম্প সাইজের ২ কপি সত্যায়িত রঙিন ছবি।২। পূর্ববর্তী পরীক্ষার নম্ব...
রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ১৪ সদস্যবিশিষ্ট ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইরফান তামিমকে সভাপতি ও দৈনিক প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।শনিবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি-১ অর্পণ ধর (সমকাল), সহসভাপতি-২ সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (কালবেলা), কোষাধ্যক্ষ মাহবুব হাসান (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মীর কাদির (ডেইলি মেসেঞ্জার), দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ)...
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৮ শতাংশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৮ শতাংশ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা ও দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ২ শিফটে বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ ৪ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সি ইউনিটের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৮২০ জন। এতে প্রথম শিফটে ৪৮ হাজার ১১০ জন ও দ্বিতীয় শিফটে ৫০ হাজার ৭১০ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নেওয়ার কথা ছিল। এতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮ শতাংশ।বি...
১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভায় মূল মার্কশিট যাচাই না করায় পার পেয়ে যাচ্ছেন প্রার্থীরা
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভায় মূল মার্কশিট যাচাই না করায় পার পেয়ে যাচ্ছেন প্রার্থীরা

|| আব্দুর রহিম | নিজস্ব প্রতিবেদক ||১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় মূল মার্কশিট যাচাই-বাছাই না করায় পার পেয়ে যাচ্ছেন আরবি প্রভাষক পদের হাজারো ভাইভা প্রার্থী। যাদের অনেকেই অসত্য তথ্য দিয়ে আবেদন করেছেন।বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় এই লক্ষ্যে, যাতে দেশে বেসরকারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আরও মানসম্পন্ন এবং স্বচ্ছ হয়। এই প্রতিষ্ঠানটি কিছু বিষয় ছাড়া অধিকাংশ বিষয়ে যোগ্য শিক্ষক নিয়োগ দিতে পেরেছেন বলে অনেক শিক্ষাবিদ মনে করেন। তবে স্বচ্ছতার বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শতভাগ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা গ্রহণ ও সনদ প্রদান করতে পেরেছেন সেই ব্যাপারে তারা একমত নয়।বিসিএসের আদলে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে তিন ধাপে (প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা) শুরু হয়। তবে মৌখিক পরীক্ষার ২০ মার্ক মেধা তালিকা তৈরিতে যু...
রাবি ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবি ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত 'এ' ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে সর্বমোট ৮২ হাজার ৪৩০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম শিফটে ১৭ হাজার ৭০৩ জন এবং দ্বিতীয় শিফটে ১৫ হাজার ৮২৬ জন উর্ত্তীণ হয়েছে। উভয় শিফট মিলে গড়ে পরীক্ষার্থীর পাশের হার ৪০.৬৭ শতাংশ।আজ শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এ' ইউনিটে সর্বমোট উপস্থিত ছিল ৮২ হাজার ৪৩০ জন পরীক্ষার্থী। প্রথম শিফটে ৪১ হাজার ১১৭ জনের মধ্যে ১৭ হাজার ৭০৩ জন উর্ত্তীণ হয়েছে যা পরীক্ষার্থীর ৪৩.০৬ শতাংশ এবং দ্বিতীয় শিফটে ৪১ হাজার ৩১৩ জনের মধ্যে ১৫ হাজার ৮২৬ জন উর্ত্তীণ হয়েছে যা পরীক্ষার্থীর ৩৮.৩১ শতাংশ।বিজ...
ঢাবিতে “খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর ধর্মীয় চিন্তা ও দর্শন” শীর্ষক সেমিনার ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে “খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর ধর্মীয় চিন্তা ও দর্শন” শীর্ষক সেমিনার ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে "খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)-এর ধর্মীয় চিন্তা ও দর্শন" শীর্ষক সেমিনার ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়টির আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফারসি ভাষা সাহিত্য বিভাগের চেয়ারম্যান, লেখক ও গবেষক ড. মুমিত আল রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমসের আলী।সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ফারসি ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাউসার মুস্তাফা আবুলউলায়ী। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুফি স্পিচ্যুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফ...