প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের চমক!
|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের ফলাফলে সবাইকে চমকে দিয়েছে। ভর্তি হওয়ার আগে যাদের কোডিং জ্ঞান ছিল শূন্যের কোঠায়, তারা এখন নিজেদের প্রচেষ্টা ও শিক্ষকদের দিকনির্দেশনায় তৈরি করেছে চমকপ্রদ সব কম্পিউটার গেমস। “সি” প্রোগ্রামিং ভাষা এবং রেইলিব গ্রাফিক্স লাইব্রেরি ব্যবহার করে তারা এই গেমগুলো তৈরি করেছে, তাঁদের প্রথমবর্ষের প্রোগ্রামিং ল্যাবরেটরি প্রোজেক্ট-এর অংশ হিসেবে।এই প্রকল্পে মোট ১০টি দল অংশ নেয়, প্রতিটি দলে ছিল সর্বাধিক ২ জন করে শিক্ষার্থী। দলগুলো নিজ নিজ ধারণা অনুযায়ী কম্পিউটার গেমের পরিকল্পনা করে এবং সেটিকে বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়ে নকশা, কোডিং ও টেস্টিং সম্পন্ন করে। এর মধ্যে ৩টি দলের তৈরি গেমস তাদের উদ্ভাবনী ভাবনা ও কারিগরি দক্ষতার কারণে বিশেষভ...










