নারি কেলেঙ্কারিতে চাকুরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত
|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলীকে। স্কলারশীপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক মেসেজিংয়ের দায়ে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান ভিত্তিক সংস্থাটি।বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি মিটিংয়ে সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।উপাচার্য বলেন, তার (রহমত) বিরুদ্ধে নারী গঠিত একটি অভিযোগ উঠে। তখন সংস্থাটি কোর্স ইন্সট্রাক্টর পদ থেকে তাকে বহিষ্কার করেন। তারা মিটিং করেই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তার নিয়োগ, বেতন সব কিছুই সংস্থাটি বহন করে। এখন তারা অন্য ইন্সট্রাক্টর নিবে।এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহমত আলীর একাধিক ...










