মঙ্গলবার, মার্চ ৩

শিক্ষাঙ্গন

সাংবাদিকতায় উৎকর্ষের জন্য একাডেমিক চর্চার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন জরুরি : খুবি উপাচার্য
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিকতায় উৎকর্ষের জন্য একাডেমিক চর্চার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন জরুরি : খুবি উপাচার্য

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতায় একাডেমিক ও পেশাগত দিক একে অপরের পরিপূরক। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি পেশাগতভাবে আরও দক্ষ হওয়া প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ সেই দক্ষতা বাড়াতে সাহায্য করবে।তিনি বলেন, সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র উঠে আসে। তবে এটি কারও ক্ষতির উদ্দেশ্যে হওয়া উচিত নয়। গঠনমূলক সমালোচনা থাকা উচিত, কিন্তু তা যেন কাউকে হেয়প্রতিপন্ন না করে। সমাজের কাউকে হ...
বেরোবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শন করেন। নবীন শিক্ষার্থীদেরকে বেরোবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে সক্রিয় হওয়া উচিত। গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফলের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য।এ সময় তিনি জানান, নবাগত শিক্ষার্থীরা কোনো ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শি...
আকবর আলী মেমোরিয়াল স্কুলে এডহক কমিটির পরিচিতি সভা, বৃক্ষরোপণ ও ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আকবর আলী মেমোরিয়াল স্কুলে এডহক কমিটির পরিচিতি সভা, বৃক্ষরোপণ ও ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিতে বৃক্ষরোপণ ও আন্তঃ শ্রেণি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। এসময় তিনি তার বক্তব্য বলেন, সুশিক্ষা অর্জন করার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হবে। ভালো মানুষ হিসেবে, সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অবদান রাখতে হবে। মোবাইল ফোনে আসক্ত হওয়া যাবে না। পিত...
ইউআইইউ’র চ্যাম্পিয়ন্স তিন রোবটিকস টিমকে সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’র চ্যাম্পিয়ন্স তিন রোবটিকস টিমকে সংবর্ধনা

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অ্যাপ ফোরাম’র (ইএলএফ) উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স’র (ডিসিসিএসএ) সহযোগীতায় “মিট দ্যা চ্যাম্পিয়ন্স অব ইউআইইউ” শিরোনামে সম্প্রতি আর্ন্তজাতিক পর্যায়ে বিভিন্ন রোবটিকস প্রতিযোগীতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী “ইউআইইউ মার্স রোভার”, “ইউআইইউ অ্যাসেন্ড” এবং “ইউআইইউ মেরিনার” টিমদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ আগস্ট) দুপুর দেড়টায় টায় ইউআইইউ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিডি’র উপদেষ্টা এবং স্পেস ইনোভেশন ক্যাম্প’র সভাপতি জনাব আরিফুল হাসান অপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান এবং স্কুল অ...
বেরোবিতে নবীনবরণ ও ক্লাস শুরু কাল; র‍্যাগিং নিয়ে কঠোর প্রশাসন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে নবীনবরণ ও ক্লাস শুরু কাল; র‍্যাগিং নিয়ে কঠোর প্রশাসন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামীকাল রবিবার স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রথম বর্ষ শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার (০৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, র‍্যাগিং বিষয়ে আমরা জিরো টলারেন্স। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ র‍্যাগিং করলে শৃঙ্খলা কমিটির মাধ্যমে তা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিব।তিনি আরও বলেন, গতবারের মত এবারও আমরা আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনগুলোতে অভিযোগ বক্স রাখব। এখানে যে কেউ পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া তাদের প্রক্টর অফিসের নাম্বার দেওয়া হবে। যাতে তারা সবসময় যোগাযোগ রাখে। আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে আমরা এ ধরনের কালচার পুনরায় চালু হতে দিব না।এ ব্যাপারে ছাত্রদলের আহ্বায়ক আল ...
দারুন নাজাত মডেল মাদরাসা থেকে কুরআনের হাফেজ হলেন মাহমুদুর রহমান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দারুন নাজাত মডেল মাদরাসা থেকে কুরআনের হাফেজ হলেন মাহমুদুর রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়ার আলফা মোড়স্থ দারুন নাজাত মডেল মাদরাসা থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন মেধাবী শিক্ষার্থী হাফেজ মোঃ মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করেছে সে। নওগাঁর ধামইরহাট উপজেলার শল্পি বাজার এলাকার মোঃ কাজী ফজলুর রহমান ও মোছাঃ মমতাজ বেগম দম্পতির পুত্র মাহমুদুর রহমান।মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে হিফজুল কুরআন বিভাগের সবক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম, প্রখ্যাত আলেমে দ্বীন, শাইখুল উস্তাজ হাফেজ মাওলানা মোঃ আবু দাউদ সাহেব।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুরআনের এই আশ্চর্য সফরের প্রতিটি ধাপে ছিল ত্যাগ, অধ্যবসায়, ছিল আল্লাহর অফুরন্ত রহমত ও পরিবার-শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। আমরা তাকে আন্ত...
‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
খেলাধুলা, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||ঢাকা আলিয়া স্পোর্টস ক্লাব আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর পর্দা নেমেছে আজকের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয়েছিলো ইত্তিহাদ ২৩-২৪ ও গোল রাইডার্স।দর্শকভর্তি মাঠে দারুণ নৈপুণ্য দেখিয়ে গোল রাইডার্সকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট পরে নেয় ইত্তিহাদ ২৩-২৪।টুর্নামেন্ট শুরু হয় ১ আগস্ট থেকে এবং আজকের ফাইনাল ম্যাচের মাধ্যমে তা শেষ হয়।পুরো টুর্নামেন্টজুড়ে ছিল ব্যাচভিত্তিক উত্তেজনাপূর্ণ খেলা, ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স।নকআউট পদ্ধতিতে আয়োজিত প্রতিটি ম্যাচ ছিল ৫০ মিনিটের, প্রতিদিন অনুষ্ঠিত হয়েছে দুটি করে খেলা। সফল আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করছেন শিক্ষকবৃন্দ।ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতি...
ইউআইটিএসে “ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম ২০২৫” অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে “ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম ২০২৫” অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||উদ্যোক্তা সংস্কৃতি বিকাশের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে বাস্তবায়নাধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ “ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ আগস্ট) সকাল ১০ টায় রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইটি বিভাগের প্রভাষক জনাব এনি চৌধুরী।প্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়। দিনব্যাপী এ আয়োজনে তিনটি পৃথক সেশন অনুষ্ঠিত হ...
দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই

|| নিজস্ব প্রতিনিধি ||১৬ বছর পর আবারও দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে পারবে শুধুমাত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা।বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা পাঁচটি বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে:কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহআরবি (প্রথম ও দ্বিতীয় পত্র)বাংলাইংরেজিগণিত ও বিজ্ঞানএর মধ্যে কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র হবে সম্মিলিত। প্রতিটি বিষয়ে থাকবে ১০০ নম্বর করে, অর...
হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়টির সকল শ্রেণির প্রথম হতে পঞ্চম ক্রমিকমানধারীদের খাতা- কলম উপহার দেওয়া হয়েছে। হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের ৯৮' এস.এস.সি ব্যাচের শিক্ষার্থী মোঃ সোহেল রানার নিজস্ব উদ্যোগে তিনি বিনামূল্যে দু'শত পঞ্চাশ টি গাছ এবং এই খাতা-কলম উপহার দেন। বুধবার (৬ আগস্ট) বেলা ১২ টায় স্কুলে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের ৯৮' এস.এস.সি ব্যাচের শিক্ষার্থ...