সাজিদ হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন
|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্ত ও অতিদ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংগঠনটির দেওয়া ২৪ দফা সংবলিত স্মারকলিপির ১১০টি প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক আবসার নবী হামজা, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না ওলিসহ সংগঠনটির দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ৫৩ দিন অতিক্রান্ত হলেও প্রশাসন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তার হত্যা মামলা এখনও কোনো তদন্ত সংস্থার হাতে হস্তান্তর ...










