আবদুল্লাহ জাহাঙ্গীরের নামে ইবিতে হল বা অ্যাকাডেমিক ভবনের নামকরণের দাবি
|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রয়াত অধ্যাপক ড. খোন্দকার আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে অ্যাকাডেমিক ভবন বা আবাসিক হলের নামকরণের দাবি জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ ভ্যারিফাইড ফেসবুক পেইজে এক স্টাটাসের মাধ্যমে এ দাবি জানান তিনি। পরে শিক্ষার্থীরা তার দাবির সঙ্গে একমত পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই দাবি জানিয়ে স্ট্যাটাসটি শেয়ার করলে তা ভাইরাল হয়।স্টাটাসে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় আয়োজিত সিরাত সম্মেলনে গিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং শিক্ষকদের আন্তরিকতা মুগ্ধ করলেও একটি শূন্যতা হৃদয় থেকে অনুভব করেছি। সেটা হলো, বিশ্ববিদ্যালয়টির বরেণ্য প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নামে একটি অ্যাকাডেমিক কিংবা আবাসিক হল না...










