Thursday, October 15

শিক্ষাঙ্গন

চিলমারী ও রৌমারীতে মেধাবী কল্যাণ সংস্থার মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চিলমারী ও রৌমারীতে মেধাবী কল্যাণ সংস্থার মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন মেধাবী কল্যাণ সংস্থা (এমকেএস)–এর উদ্যোগে চিলমারী, রৌমারী, রাজিবপুর ও উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলে। চিলমারী ও উলিপুর উপজেলা মিলিয়ে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৩ জন এবং রৌমারী ও রাজিবপুর উপজেলা মিলিয়ে রৌমারীর দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম বলেন, কুড়িগ্রাম জেলার ৪ উপজেলার মোট ৬৬১ জন শিক্ষার্থী অংশ করছে। এখান থেকে সেরা প্রায় ১৫০ শিক্ষার্থীকে আমরা নির্বাচিত করে তাদের বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। এ ক্যাটাগরির অস্বচ্ছতা শিক্ষার্থীদের বার্ষিক এককালীন আর্থিক সহায়তা করা হবে।...
ইউআইটিএস-এ সুফি মিজানুর রহমানের ৮৪তম জন্মদিন উদযাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস-এ সুফি মিজানুর রহমানের ৮৪তম জন্মদিন উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসংস্কারক ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮৪তম শুভ জন্মদিন এবং ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষ্যে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বক্তারা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন, সমাজ সংস্কারে তাঁর অনন্য ভূমিকা এবং দেশের শিক্ষাক্ষেত্রে তাঁর বিশাল অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ...
এইচএসসির কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা শিক্ষা বোর্ড
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসির কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা শিক্ষা বোর্ড

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নতুন ১৩টি পরীক্ষা কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ১৪টি কেন্দ্রের আবেদন বাতিল করেছে বোর্ড কর্তৃপক্ষ।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রকাশিত কেন্দ্র তালিকার বিষয়ে কোনো প্রতিষ্ঠানের আপত্তি থাকলে তা লিখিতভাবে বোর্ডকে জানানোর সুযোগ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:কেন্দ্র সংক্রান্ত যেকোনো আপত্তি আগামী ৩০ মার্চ ২০২৬, সোমবার-এর মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে।আবেদনটি অবশ্যই লিখিত আকারে হতে হবে। নির্ধারিত তারিখ অর্থাৎ ৩০ মার্চের পর আর কোনো আবেদন বা আপত্তি গ্রহণ করবে না বোর...
মাদরাসা শিক্ষকদের ৫০% উৎসব ভাতার চেক ছাড়; টাকা মিলবে ১৫ মার্চ থেকে
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাদরাসা শিক্ষকদের ৫০% উৎসব ভাতার চেক ছাড়; টাকা মিলবে ১৫ মার্চ থেকে

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি (এমপিওভুক্ত) মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে। তবে এবারের ঈদে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।আজ বৃহস্পতিবার (১২ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চেক হস্তান্তরের এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎসব ভাতার মোট ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখের পর থেকে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন।দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী, বেসরকা...
দাখিলে নিজ মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ, কেন্দ্র নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

দাখিলে নিজ মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ, কেন্দ্র নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||২০২৬ সালের দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীই তার নিজ মাদ্রাসায় অবস্থিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।আজ ১২ মার্চ, ২০২৬ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান ও উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুস সালামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।যেসব উপজেলায় মাত্র একটি দাখিল পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের জন্য বোর্ড দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে মাদ্রাসা বোর্ড১. কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে পরীক্ষা গ্রহণ করা যেতে পারে।২. সংশ্লিষ্ট উপজেলার মাদরাসা ছা...
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক শরীফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলাম, সাবেক মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান, জেলা সেক্রেটারি মহাবুবুল ইসলাম, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেনসহ থানা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।আলোচনা সভায় বক্তারা ১১ মার্চ শহীদ দিবসের তাৎপর্য তুলে ধ...
ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শহীদ আনাস হল শাখা। কর্পোরেট প্রতিষ্ঠান 'বি এইচ আর গ্রুপ'-এর সৌজন্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হল মসজিদে সংগঠনটির এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আনাস হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু তামিমের পরিচালনায় ইফতার মাহফিলে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আসিবুর রহমান, আইন সম্পাদক আমিনুর রহমান, সাবেক আন্তর্জাতিক সম্পাদক হাসানুল বান্না অলী এবং এইচআরএম (HRM) সম্পাদক রায়হান জামিলসহ ক্যাম্পাসের ৫টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্রশিবিরের হল পর্যায়ের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।এসময়, ছাত্রশিবিরের অফ...
মাওলানা আবুল কাশেমের ইন্তেকালে সিরাজগঞ্জ জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির শোক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মাওলানা আবুল কাশেমের ইন্তেকালে সিরাজগঞ্জ জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির শোক

|| নিজস্ব প্রতিনিধি ||সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন শিবপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ইসলামিক ফাউন্ডেশনের “সহজ কোরআন শিক্ষা” প্রকল্পের সম্মানিত শিক্ষক মাওলানা মোঃ আবুল কাশেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ আল আমিন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এর আগে গতকাল সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা আবুল কাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।মাওলানা আবুল কাশেম দীর্ঘ...
ইবি শিক্ষিকা হত্যা: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি শিক্ষিকা হত্যা: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে নৃশংসভাবে হত্যার ঘটনায় পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ভুক্ত তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (৭ মার্চ, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিস্তারিত ও প্রয়োজনীয় রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।উল্লেখ্...
ইবিতে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| ইবি প্রতিনিধি ||ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখা। ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় ও অভ্যুত্থান-পরবর্তী স্বাধীন বাংলাদেশকে যেকোনো অপশক্তি ও অস্থিতিশীলতা থেকে রক্ষার বার্তা দিতে এ আয়োজন করেন তারা।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এবং প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।এছাড়া ইবি সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, ইবি শাখা ছাত্রশিবিরের সে...