সাজিদ হত্যার বিচারে দীর্ঘসূত্রিতা
প্রশাসনকে ধিক্কার জানিয়ে ইবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রতিবাদ|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচারে দীর্ঘসূত্রিতার ঘটনায় প্রশাসনকে ধিক্কার জানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার তারা ক্যাম্পাসের বটতলায় একটি প্রতিবাদী সাইনবোর্ড স্থাপন করেছেন। এতে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে কত দিন পার হচ্ছে তা গণনা করা হবে। ক্ষণ গণনার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয়ও প্রকাশ পেয়েছে বোর্ডটিতে। বোর্ডে লেখা রয়েছে, ‘সাবধান! সাজিদ হত্যার ৯০তম দিন, এরপর কি আমি?’ এছাড়া জাস্টিস ফর সাজিদ হ্যাশট্যাগের মাধ্যমে প্রশাসনের প্রতি দ্রুত সাজিদ হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।এই নীরব প্রতিবাদী বোর্ড স্থাপনের বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক ফেরদৌস ইমন বলেন, সাজিদ হত্যার বিচার ...










