ইবির প্রবেশমুখে বেহাল সড়ক ও পতাকার বিবর্ণ রঙ দেখে অভিভাবকদের হতাশা প্রকাশ
|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়কের জরাজীর্ণ অবস্থা এবং ক্যাম্পাসের প্রসাশন ভবনের সামনে পুরনো, বিবর্ণ জাতীয় পতাকা উড্ডয়নের কারণে অভিভাবকদের মাঝে তীব্র হতাশার সৃষ্টি হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সকালে ভর্তি পরীক্ষা চলাকালীন প্রশাসনের এই অবহেলার চিত্র অভিভাবকদের কাছে স্পষ্ট হয়ে ওঠে।এদিন সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা এই পথ পাড়ি দিতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। রাস্তার ভগ্নদশার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজট ও শারীরিক ক্লান্তিতে তাদের নাভিশ্বাস ওঠে।এর পাশাপাশি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে উড্ডীয়মান জাতীয় পতাকার জরাজীর্ণ ও ফ্যাকাসে রূপ উপস্থিত সকলের মনে গভীর হতাশা জাগিয়েছে। জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবের প্রতীক। অথচ দীর্ঘদিন ধরে পরিবর্তন না করায় রোদ-বৃষ...










