সোমবার, মার্চ ২

শিক্ষাঙ্গন

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেমিনারে ইবি উপাচার্য
আন্তর্জাতিক, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেমিনারে ইবি উপাচার্য

বাংলাদেশের বিচারব্যবস্থায় শরিয়াহ আইন নিয়ে আলোচনা করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||মালয়েশিয়ার আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ ও উসুল আল-ফিকহ বিভাগের অধীনস্থ নাদওয়াত আল-জুমুআহ’তে ‘বাংলাদেশের আইনী ব্যবস্থায় শরিয়াহ আইনের সমন্বয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আল শাফী কনফারেন্স কক্ষে আল-ফিকহ এন্ড উসুল আল-ফিকহ বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশের বিচারব্যবস্থায় ইসলামী আইনশাস্ত্রের জটিল ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা একত্রিত হন।এসময় প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বাংলাদেশের আইনি ব্যবস্থায় শরি...
দ্রুত শিক্ষক নিয়োগের সুপারিশ ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দ্রুত শিক্ষক নিয়োগের সুপারিশ ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৭টি বিভাগে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক শিক্ষক দিয়েই চলছে সকল একাডেমিক কার্যক্রম। এমতবস্থায় দ্রুত শিক্ষক নিয়োগের সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত ফ্যাকাল্টি মিটিংয়ে অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি এবং অন্যান্য সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিক্ষক নিয়োগের সুপারিশের বিষয়টি নিশ্চিত করেছেন অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলি।তিনি বলেন, সামনে একাডেমিক কাউন্সিলের মিটিং থাকায় আমরা সবাই মিলে ফ্যাকাল্টির অনুষদভুক্ত বিভাগের একাডেমিক এজেন্ডা, সমস্যা, সংকট এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেছি। এসময় অধিকাংশ শিক্ষকদের বক্তব্যে শিক্ষক সংকটের কারণে বিভাগগুলোর করুণ চিত্র ফুটে উঠেছে। আমরা উপাচার্য মহোদয়ের সঙ্গে মিটিং করে এবিষয়ে তাকে অবহিত করবো। যা...
সাজেকে দুর্ঘটনায় খুবি শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের শোক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাজেকে দুর্ঘটনায় খুবি শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের শোক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরে যাওয়ার পথে সাজেকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসময় আরও কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার রুবিনা আফসানা রিংকির আত্মার মাগফিরাত কামনা করেছে এবং আহত শিক্ষার্থী ও শিক্ষকের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব উপাসনালয়ে নিহত শিক্ষার্থ...
১৫ অক্টোবরের মধ্যে হবে ইকসুর গঠনতন্ত্র
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

১৫ অক্টোবরের মধ্যে হবে ইকসুর গঠনতন্ত্র

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘ইকসু’ নির্বাচনের গঠনতন্ত্র হবে আগামী ১৫ অক্টোবরের মধ্যে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন ইকসুর গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানূর রহমান।তবে কমিটির কার্যক্রমে ধীরগতির ফলে ছাত্র সংসদ গঠনে অনিশ্চয়তা ও শঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ নিয়ে শিক্ষার্থীরা দফায় দফায় মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।এদিকে, ইবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং ইবি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ইকসুর গঠনতন্ত্র প্রণয়নে জোরালো দাবি জানানো হয়েছে। অতিদ্রুত গঠনতন্ত্র প্রণয়ন করা না হলে শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।জানা যায়, বুধবার বিকেলে ইকসুর গঠনতন্ত্র...
নাগেশ্বরীতে স্কুলের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে স্কুলের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ড বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে মুন্তাহা নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।‎‎নিহত মুন্তাহা ফুলবাড়ি উপজেলার নওদাবস গ্রামের একরামুল হক ও ফরিদা বেগমের মেয়ে। বিদ্যালয়ে ক্লাসের সময় শিশু মুন্তাহা বারান্দার গ্রিলে খেলা করতে থাকে খেলার একপর্যায়ে ৩য় তলার গ্রিলের ফাঁক দিয়ে পড়ে যায়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ রংপুর ম্যেডিক্যাল কলেজ হাসপাতালে  রেফার করে  রংপুরে নেওয়ার পথে তিস্তা ব্রীজের কাছাকাছি শিশু মুন্তাহার  মৃত্যু হয়।‎‎স্থানীয়দের অভিযোগ, স্কুল চলাকালে শিক্ষকরা যথাযথভাবে নজরদারি কর...
দারুন নাজাত মডেল মাদরাসায় পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দারুন নাজাত মডেল মাদরাসায় পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ও মনোরম পরিবেশে পরিচালিত দারুন নাজাত মডেল মাদরাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা শহরের আলফা মোড়স্থ মাদ্রাসা ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরীক্ষায় ভালো ফলাফলধারীদের পুরস্কৃত করা হয়। মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।...
জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশপ্রহরীর বিরুদ্ধে অভিভাবকের লিখিত অভিযোগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশপ্রহরীর বিরুদ্ধে অভিভাবকের লিখিত অভিযোগ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবর রহমান ও নৈশপ্রহরী আফছার উদ্দিনের বিরুদ্ধে অনৈতিক ও অসৌজন্যমূলক আচরণ এবং দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকসহ এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।অভিযোগে জানা যায়, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ আকলিমা খাতুন আখি (১০) গত ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ে খেলাধুলার সময় পায়ে আঘাত পেয়ে ব্যথায় কাতরাচ্ছিল। তখন বিদ্যালয়ের কোনো শিক্ষক বা স্টাফ তার খোঁজ নেননি। খবর পেয়ে তার মা নাছিমা বেগম বিদ্যালয়ে গিয়ে দেখেন, মেয়ে বেঞ্চে শুয়ে কষ্ট পাচ্ছে। বিষয়টি নিয়ে সহকারী শিক্ষক মজিবর রহমানের সাথে কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন এবং শিশুটিকে বিদ্যালয় থেকে সরিয়ে নিতে বলেন। একপর্যায়ে হুমকিও দেন। এসময় নৈশপ্রহরী আফছার উদ্দিনও...
ডিআইইউ উপাচার্য অধ্যাপক এম.আর. কবির আইইবি “এথিক্স বোর্ড”-এর চেয়ারম্যান নির্বাচিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডিআইইউ উপাচার্য অধ্যাপক এম.আর. কবির আইইবি “এথিক্স বোর্ড”-এর চেয়ারম্যান নির্বাচিত

|| নিজস্ব প্রতিবেদক ||দেশে প্রকৌশলীদের নৈতিকতা ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নতুন “এথিক্স বোর্ড” গঠন করেছে। এ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এম. আর. কবির।আইইবি’র গঠনতন্ত্রের ৮৩.০০ ধারা এবং কেন্দ্রীয় কাউন্সিলের ৬৫০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি প্রকৌশলীদের পেশাগত নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষা, মর্যাদা সমুন্নত রাখা এবং মানোন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি প্রকৌশলীদের নৈতিক আচরণ, পেশাগত দায়বদ্ধতা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করাও এ বোর্ডের অন্যতম দায়িত্ব।এই বোর্ডে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রকৌশল সংস্থার জ্যেষ্ঠ শিক্ষাবিদ এবং অভিজ্ঞ প্রকৌশলীরা যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ব...
ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বিরোধে উত্তেজনা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বিরোধে উত্তেজনা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়জুড়ে তীব্র বিতর্ক ও চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগপত্র ও তদন্ত প্রতিবেদনে একপক্ষীয়তা এবং লিখিত জবাব সংযুক্ত না করার অভিযোগ উঠেছে, যা নিয়ে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ রোকসানা আক্তার এবং তার স্বামী জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মজিবর রহমান অভিযোগ করেন যে, সহকারী শিক্ষক মোছাঃ জেসমিন আরা বেগম বিদ্যালয়ে নানা অনিয়ম ও অসদাচরণে লিপ্ত। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি বিদ্যালয়ে অস্বস্তি ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছেন।অন্যদিকে অভিযুক্ত শিক্ষক মোছাঃ জেসমিন আরা বেগম এসব অভিযোগকে “মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক” আখ্যা দিয়ে বলেন, “আমাকে সামাজিক, প্...
ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবীনদের হাতে চারাগাছ তুলে দিল স্বেচ্ছাসেবক দল
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবীনদের হাতে চারাগাছ তুলে দিল স্বেচ্ছাসেবক দল

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” – এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক নবীন শিক্ষার্থীর হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে ছিল মেহগনি, আমলকি, পেয়ারা, হরিতকি, বহেরা ও জলপাইয়ের চারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল, সদস্য সচিব মোফাসেরুল রহমান রাসেদ, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান দোয়েল ও সদস্য মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক, উপজেলা জাসাসের আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদ আল করিম, প্রভাষক ...