গল্লামারী মৎস্য খামার : মন্ত্রণালয় গঠিত কমিটির খুলনা সফর ৩০ সেপ্টেম্বর
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার হস্তান্তরের দাবির প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গঠিত কমিটি আগামী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) খুলনা আসছে।২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জারি করা এক অফিসিয়াল চিঠিতে জানানো হয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)-এর নেতৃত্বে কমিটির সদস্যরা সকাল সাড়ে ১০টায় খুলনা পৌঁছাবেন। দিনব্যাপী তারা গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার ও খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কাজ সম্পন্ন করবেন।জানা গেছে, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং ফিল্ড ল্যাব হিসেবে ব্যবহারের সুবিধার্থে খামারটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে হস্তান্তরের দাবি জানানো হয়। গত ২০ আগস্ট মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করি...










