বুধবার, এপ্রিল ২২

শিক্ষাঙ্গন

আন্দোলনরত এবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের বিবৃতি
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আন্দোলনরত এবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের বিবৃতি

|| নিজস্ব প্রতিবেদক ||স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে 'ইসলামী ঐক্য আন্দোলন'।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া (ভারপ্রাপ্ত) বলেন, শিক্ষকরা হলেন জাতি গঠনের মূল ভিত্তি এবং সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ তাঁদের ন্যায্য ও যৌক্তিক দাবি, বিশেষ করে শিক্ষা কার্যক্রম জাতীয়করণের মতো জীবনঘনিষ্ঠ দাবিতে রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত থাকা সত্ত্বেও, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে চরম উদাসীনতা প্রদর্শন করা হয়েছে।তিনি আরো বলেন, সর্বশেষ, জাতীয় প্রেস...
নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে ইবি শিক্ষকের আপত্তিকর মন্তব্যের অডিও ফাঁস
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে ইবি শিক্ষকের আপত্তিকর মন্তব্যের অডিও ফাঁস

অভিযুক্ত শিক্ষকের বরখাস্তসহ পাঁচ দাবি শিক্ষার্থীদেরদুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চাইলেন ওই শিক্ষক|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে করা আপত্তিকর মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ওই শিক্ষক অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও জামায়াতপন্থী শিক্ষক সংগঠন গ্রীণ ফোরামের সদস্য।মঙ্গলবার (২৮) রাত সাড়ে ১১টার দিকে একটি ফেসবুক গ্রুপে ‘আব্দুল্লাহ বিন আসাদ’ নামের এক আইডি থেকে ৪ মিনিট ৭ সেকেন্ডের অডিওটি প্রকাশ করা হলে তা মূহুর্তেই ভাইরাল হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে বুধবার সকালে বিষয়টিকে ‘স্লিপ অফ টাং’ দাবি করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ওই শিক্ষক। পরে বেলা ১১টায় তার বরখাস্ত সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও...
বেরোবি ছাত্র সংসদে পলিটিক্যালি প্রার্থী হওয়ার কোন সুযোগ নেই : উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবি ছাত্র সংসদে পলিটিক্যালি প্রার্থী হওয়ার কোন সুযোগ নেই : উপাচার্য

|| বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে পলিটিক্যাল প্রার্থী হওয়ার কোন সুযোগ নেই। কারণ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। এখানে শিবির, ছাত্রদল, বাম ইত্যাদি কোনো দলীয় ব্যানারে কেউ প্রার্থী দিতে পারবে না।মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য।তিনি বলেন, বেরোবি ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন প্রদান করেছেন। আমি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম ৩১ অক্টোবরের মধ্যেই আমাদের নীতিমালা পাশ হবে। সেটি নির্ধারিত সময়ের আগেই পাশ হয়েছে। আমরা এখন সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চাই। খুব শীঘ্রই নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন আয়োজন করা হবে।উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত...
ড্যাফোডিল-সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ: জিম্মি করে জোরপূর্বক জবানবন্দী ও ঘটনার নেপথ্যে!
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ড্যাফোডিল-সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ: জিম্মি করে জোরপূর্বক জবানবন্দী ও ঘটনার নেপথ্যে!

|| নিজস্ব প্রতিবেদক ||ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির মধ্যকার রাতভর নারকীয় সংঘর্ষ: জিম্মি করে জোরজবরদস্তিমূলক জবানবন্দী এবং ঘটনার নেপথ্যে বর্ণনা করে বিবৃতি দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ অফিস থেকে বিবৃতিটি পাঠানো হয়।বিবৃতিতে জানানো হয়, আমরা গভীর উদ্বেগ এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটি ও এর তৎসংলগ্ন এলাকায় গতকাল (২৬ অক্টোবর) গভীর রাতে ঘটে যাওয়া অনাকাঙ্খিত এবং একটি স্বার্থেন্বেষী মহলের পূর্ব পরিকল্পিত নারকীয় ধ্বংসযজ্ঞের ঘটনায় খুবই সূক্ষ্ণভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপর পুরোপুরিভাবে দায় চাপানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। যদিও এই সহিংস ঘটনায় আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় শতাধিক শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে...
বেরোবি ছাত্র সংসদের নীতিমালা পাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবি ছাত্র সংসদের নীতিমালা পাশ

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে পাশ হয়েছে।আজ সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন করেছেন। আমরা শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম ৩১ অক্টোবর এর মধ্যেই আমাদের নীতিমালা পাস হবে। আলহামদুলিল্লাহ সেটি নির্ধারিত সময়ের আগেই পাস হয়েছে। আমরা এখন সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চাই।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, কাজ করে ঢাকা থেকে আসলাম। শিক্ষার্থীদের বলছি ৩১ অক্টোবরের মধ্যে আইন পাস হবে। তাদের কথা রাখতে পেরেছি। শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত।উল্লেখ্য, গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে ৮ ...
ইউআইটিএসে ব্যবসায়িক সমস্যা সমাধানে কেস স্টাডি পদ্ধতি বিষয়ে সেমিনার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে ব্যবসায়িক সমস্যা সমাধানে কেস স্টাডি পদ্ধতি বিষয়ে সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে ব্যবসায়িক সমস্যা সমাধানে কেস স্টাডি পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে “Case Study Method: A Practical Approach to Business Problem Solving“ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির আসন গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মি. আলভি রিয়াসাত মালিক, পিএইচডি Centre for Employment Relations, Innovation and Change (CERIC), Leeds University Business School (LUBS), University of Leeds, যুক্তরাজ্য, এবং সহযোগী অধ্যা...
জীব সত্তা থেকে মনুষ্যত্বের ঘরে
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

জীব সত্তা থেকে মনুষ্যত্বের ঘরে

|| তানভীর হাসান দিপু ||মানুষ জন্মের মাধ্যমে কেবল জীব নয়, বরং এক সম্ভাবনাময় মনুষ্য সত্তা। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে হলে জীব সত্তার ঘরকে সাজাতে হয় শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রয়োজনের পূর্ণতায়। কারণ জীব সত্তার ঘরে যদি বিশৃঙ্খলা থাকে, তবে মনুষ্যত্বের ঘরে পৌঁছানো সম্ভব নয়।জীব সত্তা মানে কেবল দেহের অস্তিত্ব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ক্ষুধা, দারিদ্র্য, বস্ত্রের অভাব, চিকিৎসার সমস্যা এবং টিকে থাকার কঠিন সংগ্রাম। যখন মানুষের জীবন এসব অনিশ্চয়তায় জর্জরিত থাকে, তখন সে নৈতিকতা, জ্ঞান বা মানবতার উচ্চ স্তরে উঠতে পারে না। যে পেটে ক্ষুধা আছে, সে পেটের শব্দের মধ্যেই বন্দি হয়ে পড়ে; মনুষ্যত্বের আহ্বান তার কাছে বিলাসিতা মনে হয়।মনুষ্যত্বে পৌঁছানোর পথ হলো পড়াশোনা ও জ্ঞানচর্চা। শিক্ষা মানুষের চেতনায় আলো জ্বালে, চিন্তার জগৎকে প্রসারিত করে এবং তাকে জীব সত্তার সংকীর্ণ ঘর থেকে বের করে আনে। কিন্তু শিক্ষ...
ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে প্রতীকী লাশ মিছিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে প্রতীকী লাশ মিছিল

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পেরোনোয় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর পাড় থেকে মিছিল শুরু হয়ে সকল একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন তারা।সমাবেশে শিক্ষার্থীরা আগামী সাতদিনের মধ্যে সাজিদের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। কর্মসূচিতে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলন ও খেলাফত ছাত্র মজলিসসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাজিদ হত্যার ১০০ দিন পেরোলেও দোষীদের গ্রেফতার করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অথর্বের ভুমিকায় আছে। সিআইডিকে তদন্ত...
ডুয়েটের আন্তর্জাতিক কনফারেন্সে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ডুয়েটের আন্তর্জাতিক কনফারেন্সে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিএসএইচএসডি-২০২৫) শীর্ষক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ২৩ ও ২৪ অক্টোবর ২০২৫ খ্রি., অনুষ্ঠিত হয়েছে।কনফারেন্সে কী-নোট সেশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। মালয়েশিয়ার টেলরস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গাজী মাহবুবুল আলম, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. কাজুয়োশি উয়েনো ও ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুসুমু আরাকি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইসভিলের শিক্ষক ড. ফারশিদ রামেজানিপুর উক্ত কী-নোট সেশনে বক্তব্য রাখেন।শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাজ...
ইউআইইউতে উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রাম আয়োজিত “উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী - সামার ২০২৫” শিরোনামে ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবন, স্টার্টআপ এবং উদ্যোক্তা সম্ভাবনার দিনব্যাপী প্রদর্শনী গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আলাদিনকিডসের ব্যবস্থাপনা পরিচালক এবং নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষক ও মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে’র বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। এই প্রোগ্রাম আয়োজনে নেতৃত্বে...