বুধবার, এপ্রিল ২২

শিক্ষাঙ্গন

সিইউসি স্কুলে ইউসিবি ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ ও স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন
বাণিজ্য ও অর্থনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিইউসি স্কুলে ইউসিবি ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ ও স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়ন ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র খানজাহান আলী রোড শাখার উদ্যোগে খুলনার ৬১ সাউথ সেন্ট্রাল রোডস্থ সিইউসি স্কুলে “স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও শিক্ষা উপকরণ বিতরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত এই বিদ্যালয়টি সামাজিক সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি)’ এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউসি সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন এবং সঞ্চালনা করেন আরিফা ইসলাম খুকুমনি। ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের এভিপি ও অপারেশন ম্যানেজার মিতালী কুন্ডু, সিনিয়র অফিসার শিরীন আক্তার এবং কাস্টমার সার্ভিস অফিসার (ক্যাশ) ফারজানা ইয়াসমিন সোমা।ব্যাংক প্রতিনিধিরা সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্...
জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় রানার্স-আপ ইউআইটিএস মুটিং টিম
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় রানার্স-আপ ইউআইটিএস মুটিং টিম

|| নিজস্ব প্রতিবেদক ||ম্যাপ অফ জাস্টিস কর্তৃক আয়োজিত জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এ রানার্স-আপ হয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের মুটিং টিম।ইউআইটিএস মুটিং টিমে ছিল আইন বিভাগের শিক্ষার্থী নাদিরা ইসলাম, তাবাসসুম ইসলাম এবং নাফিজ ইমতিয়াজ আরিয়ান। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি) ও ম্যাপ অফ জাস্টিস কর্তৃক আয়োজিত জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় টিমটি রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।ইউআইটিএস মুটিং টিম বাংলাদেশের ১৯ টি বিশ্ববিদ্যালয়ের ২৬টি দলের বিরুদ্ধে তারা প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা জুড়ে তারা ব্যতিক্রমী আইনি জ্ঞান, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং অ্যাডভোকেসি দক্ষতা প্রদর্শন করে। তাদের অসাধারণ পারফরম্যান্স এবং নিষ্ঠা তাদেরকে চ্যাম্পিয়নশিপের কাছাকাছি নিয়ে যায়, যা ইউআইটিএসের আইন বিভাগের জন্য একটি গর্বের মুহূর্ত।এই সাফল্য আইন বিভাগের...
সলঙ্গায় শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সরাসরি টাংগাইল হতে পরিচালিত সিরাজগঞ্জের সলঙ্গা ক্যাম্পাসে শনিবার (০১ নভেম্বর) শাহীন শিক্ষা পরিবার'র এস.ই.এফ. ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক এ তথ্য নিশ্চিত করে জানান, এবার সলঙ্গা থানার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্কুল ও মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ,পঞ্চম শ্রেণীর প্রায় ৪৫০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ১ম শিফটে ৪র্থ ও ৫ম শ্রেণী সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মোট ২৩০জন শিক্ষার্থী এবং ২য় শিফট বিকেল ১২টা থেকে ১.৩০টা পর্যন্ত ২য় ও ৩য় শ্রেনীর মোট ২২০জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রছাত্রী হঠাৎ অসুস্থ হলে তাদের দ্রুত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য স্থানীয় ডাক্তার দ্বারা মেডিকেল টিম গঠন করা হয়েছে। বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে ভিজিটর...
হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট: ক্ষোভ বেরোবি শিক্ষার্থীদের
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট: ক্ষোভ বেরোবি শিক্ষার্থীদের

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ব্রাকসু) হল সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটার হতে পারবেন অনাবাসিক শিক্ষার্থীরাও। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদিত ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫’ অনুসারে এ তথ্য জানা গেছে।বিধিমালার ধারা ৩(১)-এ বলা হয়েছে, হল সংসদের নির্বাচনে শিক্ষার্থী বলতে সেই পূর্ণকালীন শিক্ষার্থীদের বোঝানো হবে যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন এবং বর্তমানে স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত। শিক্ষার্থীরা অবশ্যই কোনো হলের সঙ্গে সংযুক্ত এবং সরাসরি বিশ্ববিদ্যালয়ের পাঠদানের আওতাভুক্ত হতে হবে।তবে সান্ধ্যকালীন কোর্স যেমন- এমবিএ, ইএমবিএ, এমএড, পেশাদার বা নির্বাহী মাস্টার্স, পিএইচডি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স, ভাষা...
বানারীপাড়ায় মাদ্রাসা শিক্ষক জামালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ডাক
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় মাদ্রাসা শিক্ষক জামালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ডাক

|| নিজস্ব প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়া থানা জামে মসজিদের ইমাম ও এম এ. লতিফ বহুমুখী ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. জামাল হোসেনের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, পরীক্ষায় অনিয়ম এবং নৈতিক আচরণবিরোধী কাজের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জমা হয়েছে।স্থানীয়রা জানান, আগের সরকার আমলে প্রভাব খাটিয়ে তিনি নিজের বাড়িতে সরকারি গভীর নলকূপ বসান। এছাড়া মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানোর জন্য পাওয়া সরকারি টাকার একটি অংশ আত্মসাৎ করার অভিযোগও রয়েছে।তদন্তে আরও জানা গেছে, অর্ধবার্ষিক পরীক্ষায় তিনি নিজেই কিছু খাতায় উত্তর লিখে নম্বর দিয়েছেন এবং তার কোচিংয়ের শিক্ষার্থীরাও এ কাজে জড়িত ছিলেন।তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ২০১২, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আচরণ বিধি ১৯৭৯ এবং পাবলিক পরীক্ষা অধ্যাদেশ ১৯৮০ অনুসারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।...
ছাত্রীদের জন্য শালীন ইউনিফর্ম বিশ্ববিদ্যালয়ের কোড অব কন্ডাক্টে অন্তর্ভুক্তি সময়ের দাবি
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

ছাত্রীদের জন্য শালীন ইউনিফর্ম বিশ্ববিদ্যালয়ের কোড অব কন্ডাক্টে অন্তর্ভুক্তি সময়ের দাবি

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||বাংলাদেশের মোট জনসংখ্যার ৯২% মুসলিম। এদেশের মানুষ নিঃসন্দেহে ধর্মপ্রাণ। কিন্তু এটাও সত্য যে ধর্মের প্রকৃত মর্ম সম্পর্কেও সিংহভাগ ধর্মালম্বীর ধারণা একেবারেই সীমিত।তারা আল-কুরআনের reading পড়াকে কুরআনের পন্ডিত, দুই একটা হাদিস বাংলায় বলতে পারলেই মুহাদ্দিস, ছোটখাটো দু একটা ফতোয়া সম্পর্কে ধারণা থাকলেই মুফতী, কোন আয়াতের নিজের মত করে মনগড়া দু একটা কথা বলতে পারলে মুফাসসির বলে দাবি করতে দেখা যায়।আসলে আমরা ধর্মকে যত সহজ মনে করি, ধর্মীয় জ্ঞান আহরণ এবং তদনুযায়ী তা জীবনে বাস্তবায়ন অনেক কঠিন।অধুনা যুগে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত আমাদের অনেক ছেলে-মেয়েকেই ধর্মের বিভিন্ন সাইড নিয়ে কথা বলতে দেখি। তারা ধর্মের বিধি-বিধানের মর্ম না জেনেই সে সম্পর্কে অনেক নেতিবাচক মন্তব্য করে থাকেন। যেটা ধর্মদ্রোহিতারই নামান্তর।যেমন সম্প্রতি আমার বিশ্ববিদ্য...
ইউআইটিএসে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

ইউআইটিএসে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগের উদ্যোগে ৩০ অক্টোবর ২০২৫ খ্রি., বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক ফারহানা সুলতানার সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির আসন গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের সহযোগি অধ্যাপক (সার্জারি বিভাগ) ড. তাসনুভা মাহজাবীন।উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের সেমিনারের বিষয়টি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমাদের সকলের সচেতন হতে হবে। তিনি বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। যেকোন অসুখ প্রাথমিক অবস্থায় সনাক্ত করা গেলে দ্রুত আরোগ...
ব্রাকসুতে প্রার্থী হবার যোগ্যতা নেই যাদের
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ব্রাকসুতে প্রার্থী হবার যোগ্যতা নেই যাদের

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না এমফিল, পিএইচডি এবং সমমানের কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা।২৮ অক্টোবর (মঙ্গলবার) রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের গঠন ও পরিচালনা বিধিমালা–২০২৫” বিশ্লেষণে এ তথ্য জানা যায়।বিধিমালার ধারা ৪(২)-এ বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো সান্ধ্যকালীন কোর্স—যেমন এমবিএ, ইএমবিএ, এমএড, অথবা কোনো পেশাগত, নির্বাহী বা বিশেষ মাস্টার্স কোর্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা, সার্টিফিকেট বা ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা ছাত্র সংসদের সদস্য হতে পারবেন না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো কলেজ বা ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও সদস্য হওয়ার যোগ্য হবেন না।বিধিমালায় আরও বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কমিশনের অন্যান্য সদস্যদের...
জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে শিবির
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে শিবির

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||জুলাই সনদের উপর গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়াই যুক্তিযুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাই সনদ আমাদের সকলেরই প্রত্যাশা ছিল। এটি বাংলাদেশের জন্য নতুন ইতিহাস, নতুন মাইলফলক। এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোট আয়োজন করা দরকার। যদিও এটি অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো, একটি অর্ডিন্যান্স অন্য একটি দল এসে আবার পাল্টে ফেলে। এজন্য গণভোট হলে জুলাই সনদ আইনি ভিত্তি ও সার্বজনীন গ্রহণযোগ্যতা পাবে। সেটি অর্ডিন্যান্সের মাধ্যমে অতটা পাবে না। এজন্য আমরা গণভোটের পক্ষে। ...
ইউআইটিএসে “সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে “সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ক্যাড সেন্টার বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে ক্যাড সেন্টার-এর বাংলাদেশ ভিত্তিক মাস্টার ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং ইউআইটিএস-এর মধ্যে “দক্ষতা ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিনিময়” বিষয়ক এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর ও “সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির আসন গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম এবং সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছি...