Thursday, October 15

শিক্ষাঙ্গন

ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ টা থেকে বিদ্যালয় মিলনায়তনে সমাজসেবক মুনিন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ সাদেক আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীঅনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং স্কুলের অবকাঠামো উন্নয়নের জন্য আস্বস্ত করেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, ১৪৫ নং বড় পানছড়ির মৌজা হেডম্যান চারু বিকাশ রোয়াজা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।...
ইউআইইউ’তে ‘হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন হ্যাকাথন ২০২৬’ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে ‘হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন হ্যাকাথন ২০২৬’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব (HSIL)-এর যৌথ সহযোগিতায় দুইদিনব্যাপী “হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব হ্যাকাথন ২০২৬” -এর বাংলাদেশ রাউন্ডের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের একমাত্র আঞ্চলিক কেন্দ্র ঢাকা হাব হিসাবে ইউআইউউ টানা ২য় বারের মত এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক হ্যাকাথনটির আয়োজন করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান প্রফেসর ড. সায়েবা আক্তার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) পরিচালক (প্রশাসন) প্রফেসর ড. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি। অনুষ্ঠান...
নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার: স্কুল পরিচালক পলাতক
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার: স্কুল পরিচালক পলাতক

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুকের নাগেশ্বরী পৌরসভার টিএনটি মোড় এলাকার নিজ বাড়িতে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছে ওই স্কুল ছাত্রের বাবা।অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক (৪০) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা তালেপেরহাট গ্রামের মৃত বুজুর আলীর ছেলে। তিনি আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তালেপের হাট সৃষ্টি পাবলিক মডেল স্কুলের পরিচালক।বলাৎকারের শিকার ছাত্র সৃষ্টি পাবলিক মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র এবং তার বাড়ি সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায়। সে ওই স্কুলে আবাসিকে থাকতো।‎মামলার এজাহারে জানা যায়, অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক গত ২৯ মার্চ রাত ৯টার দিকে নাগেশ্বরী টিএনটি মোড়স্থ নি...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুপ্রেরণামূলক ‘সিএসই লিডারশিপ কানেক্ট’ আয়োজন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুপ্রেরণামূলক ‘সিএসই লিডারশিপ কানেক্ট’ আয়োজন

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত ‘সিএসই লিডারশিপ কানেক্ট’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক সেশন গত বুধবার (১৫ এপ্রিল) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ, দায়িত্ববোধ জাগ্রত করা এবং বাস্তবমুখী চিন্তাধারায় উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ কফিল উদ্দিন, লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্রাক আইটি সার্ভিসেস লিমিটেড। তাঁর আলোচনার বিষয় ছিল “দায়িত্ব গ্রহণ কীভাবে নেতৃত্বের পথ গড়ে তোলে”। সহজ ও সাবলীল উপস্থাপনায় তিনি তুলে ধরেন—নেতৃত্বের প্রকৃত ভিত্তি তৈরি হয় দায়িত্বশীলতা, উদ্যোগ গ্রহণ এবং চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা থেকে।নিজের পেশাগত অভিজ্ঞতার আলোকে তিনি শিক্ষার্থীদের সামনে বাস্তবধর্মী বিভিন্ন দিক তুলে ধরেন এবং শুরু থেকেই নেতৃত্বগুণ চর্চার ওপর গু...
এপিএল প্রকাশিত ‘বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস’ এর মোড়ক উন্মোচন
রাজধানী, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

এপিএল প্রকাশিত ‘বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস’ এর মোড়ক উন্মোচন

|| নিজস্ব প্রতিবেদক ||একাডেমিয়া পাবলিশিং হাউস লিমিটেড (এপিএল) প্রকাশিত গবেষক ও লেখক মোহাম্মদ আবদুল হাই রচিত 'বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগিতায় এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড (এপিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ।অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রাক্তন ভাইস চ্যান্সেলর ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ...
বর্নিল সাজ, গন্ধ ও গীতিতে নতুন বাংলা সনকে বরণ করে নিলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
রাজধানী, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

বর্নিল সাজ, গন্ধ ও গীতিতে নতুন বাংলা সনকে বরণ করে নিলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

|| নিজস্ব প্রতিবেদক ||নববর্ষের আনন্দ, বাঙালিয়ানা ও রঙের আবেশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে ‘ বৈশাখ ১৪৩৩’। পুরোনোকে পেছনে ফেলে নতুনকে বরণের প্রত্যয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বরাবরের মতোই আয়োজন করেছিল ‘বৈশাখ ১৪৩৩’।বাঙালির জীবনে পহেলা বৈশাখ এক অনন্য উৎসব।চৈত্রের দাবদাহকে একপাশে সরিয়ে ঈশান কোণে উঠে কালবৈশাখের ঝড়। প্রকৃতি তখন নতুন রূপে সেজে ওঠে। সেই নবসূচনা ও রঙের আবেশকে ঘিরেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি উন্মোচন করে নববর্ষের হালখাতা। এবারের আয়োজনে কোনো নির্দিষ্ট রঙকে প্রাধান্য না দিয়ে, নতুন বছরের আগমনে জীবনে যে আনন্দ, উচ্ছ্বাস ও রঙের সঞ্চার ঘটে, সেটিকেই মূল ভাবনা হিসেবে তুলে ধরা হয়।বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালিয়ানা সাজসজ্জা এবং ঐতিহ্যবাহী রসনাবিলাস পুরো অনুষ্ঠানকে আরও উৎসবমুখর ও বর্ণিল করে তোলে।অনুষ্ঠানে...
সলঙ্গায় শাহীন স্কুলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শাহীন স্কুলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিষ্ঠিত "শাহীন স্কুল"-এ আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গণে বৈশাখী র‍্যালি ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠানটি।দিবসটি উপলক্ষে সকালে স্কুল থেকে একটি বর্ণিল বৈশাখী র‍্যালি বের করা হয়। রঙ-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা এই র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক মো: আব্দুস সামাদ এবং মো: রাকিব হোসেন।এছাড়াও স্কুলের সকল শিক্ষক,শিক্ষিকা, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিনটির আনন্দ ভাগ করে নেন।স্কুল মাঠে ...
ইউআইটিএস-এ আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস-এ আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সকালে একটি ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া সকাল ১০টায় এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।পুরো আয়োজনে ছিল উৎসবের আমেজ, যেখানে ইউআইটিএস-এর পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। অতীতের সব ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছরে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় আনন্দঘন পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের সদস্যরা।অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক...
খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় বিশ্ববিদ্যালয় পরিবার।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির দীর্ঘদিনের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই আয়োজনের মাধ্যমে আমাদের শিকড়ের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা প্রকাশ পায়।তিনি আরও বলেন, প্রতিবছর নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন করা হয়, যা শিক্ষার্থীসহ আশপাশের মানুষের জন্যও আকর্ষণীয় হয়ে ওঠে। শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণই এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।উপাচার্য নতুন বছরের সম্ভাবনার কথ...
ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’য় মানুষের ঢল
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’য় মানুষের ঢল

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||ভোরের সূর্যের নবালোকে নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানিয়েছে বাঙালি। আনন্দ, উচ্ছ্বাস আর অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হয় ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা, যেখানে যোগ দিয়েছেন রাজধানীর সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈশাখী শোভাযাত্রা মুহূর্তেই রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।শোভাযাত্রার শুরুতে ছিল জাতীয় পতাকা, আর তার পেছনেই সারিবদ্ধভাবে মানুষের হাতে ছিল দেশীয় ঐতিহ্যের নানা মোটিফ, রঙিন মুখোশ ও গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ। এবারের বৈশাখী শোভাযাত্রায় বিশেষ গুরুত্ব পেয়েছে গ্রামীণ জীবন, প্রকৃতি এবং বৈচিত্র্যময় জাতিসত্তার মেলবন্ধন। বিশেষ করে পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনে যোগ করেছে এক অনন্য বহুমাত্রিকতা, যা বাঙালির বহুসা...